মূল লেখায় যান

করোনায় যুদ্ধাপরাধী

সুপায়ন বড়ুয়াকবিতা৩৪টি মন্তব্য

মানব সেবার নামে যারা করে যায় টেস্ট প্রতারণা
ক্ষমা নেই তাদের দিনে দিনে বাড়িয়েছে দেনা।
চিকিৎসার নামে ওরা খুলেছে আধুনিক কষাইখানা
টাকার বদলে মানুষ মেরেছে বিবেকে দিয়েছে হানা।

বিবেক ওরা বন্ধক রেখে টাকার পিছনে ছোটে
সুযোগ বুঝে মুখোশ খোলে নিত্য নতুন ফাঁদে।

করোনা কালের মহামারীতে মানুষ আজ অসহায়
সেই সময়টা বেছে নেয় তারা টাকার নেশা পায়।
করোনা টেস্টের কাগজ বেঁচে রোগ বিস্তার করে যায়
ফাঁসির দাবী উঠুক এবার মানুষ হত্যার দায়।

কেউ করে যায় চিকিৎসার নামে আগুনে মানুষ পোড়ে
আই সিও ব্যবসার নতুন ফাঁদে গলা টিপে ধরে।

করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ
সেবার নামে প্রতারক যারা তারা হোক নি:শেষ।
মুখোশ তাদের খসে পড়েছে শান্তি কমিটির বেশ
যুদ্ধাপরাধে দণ্ডিত হোক গর্জে উঠে বাংলাদেশ।

মোট পড়েছেনঃ ১২৪৪জনআজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. বিভৎস মানসিকতায় ভরে গেছে তাবৎ দুনিয়া। নির্মম এই ভাইরাস দিয়ে মানুষের বোধদয় ঘটানোর মহা সুযোগ থাকা সত্যেও যাদের মানসিকতায় এতটুকুও আঁচড় ফেলতে পারেনি, মানবিকতার চরম এই দুঃসময়ে তাঁদের শত ধিক্কার জানালেও কম হবে।
    ছন্দ কাব্যে দারুন ভাবে ফুটিয়ে তুললেন প্রতিবাদী কিতাঙ

    1. সহমত আপু। মানবিকতার চরম এই দুঃসময়ে তাঁদের শত ধিক্কার জানালেও কম হবে। তাইতো করোনা যুদ্ধে যুদ্ধাপরাধী হিসেবে বিচার দাবী করছি।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  2. আমাদের মানবিক আর সামাজিক অবক্ষয় আজ কোথায় নেমে এসেছে তা কল্পনা করাও কঠিন হচ্ছে। ছন্দে ছন্দে সুন্দর লেখা। আমাদের প্রত্যাশা — “করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ
    সেবার নামে প্রতারক যারা তারা হোক নি:শেষ।
    মুখোশ তাদের খসে পড়েছে শান্তি কমিটির বেশ
    যুদ্ধাপরাধে দন্ডিত হোক গর্জে উঠে বাংলাদেশ”।
    ভালো থাকবেন দাদা । শুভ কামনা ।

    1. এই লোক গুলোকে যতবার দেখি
      ততবার থু থু দিতে ইচ্ছে করছে।
      দেশ যেহেতু করোনা যুদ্ধে লিপ্ত
      এরা যুদ্ধাপরাধী। এদের বিচার চাই।
      ভাল থাকবেন। শুভ কামনা।

      1. না দাদা, আমি আপনাকে বলিনি বানান ভুলের কথা। আমার মন্তব্যের বানান প্রচন্ড ভুলে ভরা, সেটা বোঝাতে দ্বিতীয় মন্তব্য করেছি। আপনার লেখায় চোখে পরার মতো বানান ভুল পাইনা আমি।
        ভালো থাকবেন।

    1. শান্তি কমিটির চেয়ারম্যান মা বোনদের আশ্রয় দেয়ার ছলে
      পাকিস্থানিদের হাতে তুলে দিয়েছিলেন।
      এরা টেষ্ট আর চিকিৎসা দেয়ার ছলে করোনা ছড়ানোর দায়ে যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত করা উচিত।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  3. রাঘববোয়ালকলে তুলে ধরলেন দাদা।
    খেতে খেতে কি একটা মোটা হইছে।
    তা বলেও শেষ করা যাবেনা।
    ধিক্কার জানাই নরপশুকে।
    চিকিৎসার নামে এতবড় জালিয়াতি। তা কখনো মেনে নেওয়ার নয়।
    উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।
    .
    সময়োপযোগী লেখনী।
    কলম চলুক দাদা।

    1. ঠিক বলেছেন দাদা।
      এই জানোয়ারদের শেষ দেখতে চাই।
      শান্তি কমিটির চেয়ারম্যান মা বোনদের আশ্রয় দেয়ার ছলে
      পাকিস্থানিদের হাতে তুলে দিয়েছিলেন।
      এরা টেষ্ট আর চিকিৎসা দেয়ার ছলে করোনা ছড়ানোর দায়ে যুদ্ধাপরাধের বিচারে দণ্ডিত করা উচিত।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  4. এই মহামারীতেও নিস্তার পেলাম না এইসব চোর , জালিয়াত, মুনাফালোভী দের হাত থেকে। কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই। দাদার কবিতায় সমসাময়িক বিষয় দারুন ছন্দ বিলায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো দাদা।

    1. আরে দিদি মাথা ঠিক গরম হয়ে আছে।
      এরাই করোনা ছড়িয়ে দিয়েছে
      মানুষ হত্যার দায় থেকে মুক্তি নাই।
      শান্তি কমিটির ভুমিকায় নেমেছে
      তাই যুদ্ধাপরাধে এদের বিচার চাই।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  5. আম জনতার চোখের বাইরে আরও কত কী হচ্ছে কে জানে!
    এ ও হতে পারে দু’চার দিন হই চই এর পর যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন হয়ে যেতে পারে,
    অপেক্ষা করি, দেখি না কী হয় পদ্ধতিতে!!

    1. ঠিক বলেছেন ভাইজান।
      কেউ সাহস করে অপরাধীদের ধরতে চায় না।
      কারন তাদের শিখর অনেক গভীরে থাকে।
      এই জন্য বস প্রথমে জানতে চায় প্রমান করতে পারবে তো। অকাট্য প্রমান না থাকলে উল্টা কালো কোট পড়া লোকেরা উল্টা বিপদে ফেলে।
      তবে এরা শান্তি কমিটির আদলের অপরাধের শাস্তি হবেই। এ বিশ্বাষ রাখতে পারি।
      ভাল থাকবেন। শুভ কামনা।

    1. সহমত ভাইজান। তাদেরকে আমরাই আবার মাথায় করে রাখি। এদেরকে সামাজিক ভাবে বয়কট করি
      ও বিচারের আওতায় আনতেই হবে।
      না হলে রক্ষা নাই। ভাল থাকবেন।

  6. করোনা যুদ্ধে বাঁচার লড়াইয়ে লড়ছে বাংলাদেশ,
    সেবার নামে প্রতারক যারা তারা হোক নিঃশ্বেস।
    সময়পোযোগী দারুন শক্তিশালী স্লোগান হতে পারে।। আন্তরিক ধন্যবাদ ও অফুরান শুভ কামনা।