মূল লেখায় যান

রাখালের হেঁটে যাওয়া

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

 

কুয়াশা-হাঁটা-পথে বরাবর/সারাক্ষণ নিজেকেই খুঁজি,
খসে পড়া সময়ের পরতে পরতে জমে আছে কত শত মেঘ,
ঝিলিক বৃষ্টি, কারণে অ-কারণে বয়ে যাওয়া বসন্ত-ঘ্রাণ-বাতাস;

সান্ধ্য ডুবু-ডুবু সূর্যে, রাখালের ফিরে যাওয়ার পদ/পথ চিহ্ন,
যা এখন-ও স্পষ্টতার রেখায় আঁকা,
বোবা স্মৃতিরা লেপ্টে আছে স্বর্গ-নরকের সৌন্দর্য/বেদনায়,
সেখানেও আছে/থাকে বসন্তের শঙ্খধ্বনি;

এ্যাত্তোটুকু শিশু জীবনে বয়ঃপ্রাপ্ততা হতে হতে
কবে কখন হাঁটা শিখে ঝাঁপ দেব আগুনে-জলে!!

চিরকালীন মহিমা-কীর্তন
সু-নির্বাচিত শব্দে শব্দে সুরে সুরে,কালের বাতাসে ভেসে ভেসে।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ১৩২৩জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. কালের বাতাসে ভেসে যাওয়াই একমাত্র গন্তব্য। আমরা কি আর করতে পারি।
    আমাদের সঙ্গী শুধু কিছু স্মৃতি।
    অল্পতেই অনেক তাৎপর্য পূর্ণ কবিতা পড়লাম তৃপ্তি ভরে।

  2. সময়ের পরতে পরতে কত শত মেঘের আনাগোনা থাকবে তবুও সেখানে বৃষ্টির ঝিলিক , বসন্ত ঘ্রাণ ও থাকবে এরই নাম জীবন । কালের বাতাসে ভেসে ভেসে হাঁটি হাঁটি পা করে আগুনে, জলে ঝাঁপ দিবে বুঝে , না বুঝে। এভাবেই রাখালের পথচলা শেষ হয়ে যায়। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

  3. কতশত শব্দে হাবুডুবু খেয়ে ডুবে আছেন, ডুবিয়ে দিচ্ছেন তাতে হচ্ছে না? এখন আবার ভাসতে/ ভাসাতে চাচ্ছেন!
    স্মৃতিরাই একমাত্র মহার্ঘ্য বস্তু যার সাথে কোনো বাদানুবাদ চলে না। স্বর্গ-সুখ, মর্ত্যের চাওয়া নিয়েই প্রকট রুপে প্রবল অন্বেষণে আমরা তাতে নিমগ্ন হয়ে থাকি, থাকতে চাই। আনন্দ, বেদনা মিশ্রণে ফিরে ফিরে আসা স্মৃতিদের চেখে নিই অম্লমধুর স্বাদে।
    এই গানটা প্রথম শুনলাম, ধন্যবাদ বাংলা গানের জন্য।
    শুভ কামনা 🌹🌹

    1. নাহ্‌‌, ডোবানো/ভাসানোর সক্ষমতা মোটেই নেই, তবে দেখছি আর দেখছি!!
      স্মৃতি-ই এক মাত্র জ্বল-জ্বলে সত্য যা আমরা নেড়ে চেড়ে দেখতে পারি, দেখিও।
      গানটি হঠাৎ শুনে ভাল লাগল, তাই সবাইকে জানালাম।
      ভাল থাকবেন ।