মূল লেখায় যান

মন ভালো আছে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

 

টিপ টিপে বৃষ্টি, বৃষ্টি-বৃষ্টি হাওয়া,
মন্দ লাগছে-না,
বিজলী-হীন ভ্যাপসা গরম, অসহনীয়তায় অসহ্য,
আমার ভালো লাগছে-না, বিনিশ্চিত;

বিস্তীর্ণ ধোঁয়াটে আগুনে হাতের ভিতর
ফোঁটা ফোঁটা বিদায়ী বিশ্রাম; উপচে পড়ছে;
নিশ্চুপ ভালো-না-লাগা চক্রাকারে প্রস্রবণে
বসে বসে তামাশা খেলছে;

নির্নিমেষ চ্যাঁচিয়ে বলতে ইচ্ছে করে
ভালো লাগছে না-তো কিছুতে,

গা ঘেঁষা/পাশ ঘেঁষা নিমের বাতাস
গল্পের ছলে উড়ে বেড়াচ্ছে নিরুদ্বিগ্ন নিচুস্বরে,
আহ্লাদিত হয়ে, সঞ্চিত সুগন্ধ সাহস-সান্নিধ্যে
বলতে চাই, আমার মন ভালো নেই!!

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৯৯জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. মাঝে অকারনেই ভালো লাগে না যার উপযুক্ত কারন হয়ত খুঁজে পাওয়া যায় না কিন্তু অবচেতন মনে থেকে যায় কারনটা যা ধরতে পারি না, অস্বস্তি লাগে, ভালো না লাগার হাহাকার কাজ করে। সুন্দর হয়েছে কবিতা। শুভকামনা ভাইয়া।

  2. আকাশে মেঘ নেই তবু আঁধার ‌। রোদ্র দীপ্তদিনেও উত্তাপের বড় অভাব। কারণে অকারণে মন খারাপ। চারদিকে বিষন্নতার বৈরী বাতাস। সব কিছুই চলছে থেমে থেমে। গতির আজ বড় অভাব। শুভ কামনা রইলো।

  3. প্রকৃতির বিবর্ণ খাপছাড়া ব্যগ্রতা অন্তর গোলমেলে করে দিয়েছে!
    তাইতো ভালো লাগা না লাগা ব্যপারটা
    অনেকটাই ধড়ফড়ে।
    মন ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।