মূল লেখায় যান

প্রগলভ হতে ইচ্ছে করে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

 

বাদলের অঝোর ধারায় অদৃশ্যেরা দৃশ্যমান হয়,
কাছে আসে, উচ্ছ্বাসের পালে হাওয়ারা নেচে ওঠে
প্রমত্ত ওপারের নদী আর কতদূর!

স্রোতের টান উপেক্ষা করে কলহাস্য ভেসে আসে,
কোলাহল ভেদ করে;
দূষণ দুঃস্বপ্নের দুর্ভেদ্য চাটিবাটি গুটিয়েছে এবারে।

এমন দুর্যোগের দুর্বিপাক পেড়িয়ে এসে
শাসন না-মানা স্মৃতিরা, পিছু টানে রীতিবিরুদ্ধতায়,
এখানের এই ফেরিঘাটের কত শত শত রাতে-বিরাতের!

বয়ে যাওয়া সময়ের উত্তাল পালের হাওয়া
হেসে ওঠে নীরবে নীরবে, দীপ্ত দুরন্ত, প্রগলভ,
পারাপারের আনন্দে, হয়ে ওঠা অভ্যাসের মরীচিকায়।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৫৭৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. স্মৃতি রা পিছু টানে। তবু সামনে এগিয়ে যেতে হয়। পারাপারের আনন্দ উচ্ছ্বাস এখন শুধু স্মৃতি হয়ে থাক। জীবন এগিয়ে যাক নতুন স্রোতের টানে। যেখানে অপেক্ষার প্রহর থাকবে না। শুভ কামনা রইলো।

  2. মহারাজ, আমি এখানে মন্তব্য দিতে পারছি না। কারণ আমি শিরোনামটাই বুঝিনি।
    প্রগলভ মানে কি? পাগল?!
    এখন আবার বইলেন্না গুগলে গিয়ে এর অর্থ খুঁজে বের করতে। গুগল জানলেও বলবে না। কারণ আপনি কোন অর্থে কি লিখতে চান সেটা বুঝতে পারার ব্রেন গুগলের গুদামে নাই 🙁

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?