মূল লেখায় যান

আউট সাইডার

খাদিজাতুল কুবরাকবিতা২টি মন্তব্য

আমার কথারা জমে থেকে থেকে পাথর এখন। শুকিয়ে গেছে স্নেহ তরল। দুঃখ পোষা নদীতে বালুর চর জেগেছে সহস্র একর। সেখানে অনাবাদে রুষ্ট কৃষাণ, হচ্ছে কেবল পশুপালন। সুখের চিত্রা হরিণ শাবক বড় হয়ে দাপিয়ে বেড়াচ্ছে বন বনান্তর। আমি আর পিছু নিই না। জন্মেছি আগাছা হয়ে, লতিয়ে উঠা অত সোজা নয়। জেনে গেছি কুয়াশা মাখা ভেজা চোখ… [বিস্তারিত]

এসো অলীকের দেশে

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতিমন্তব্য নাই

প্রগাঢ় আঁধারে আমি ক্ষুদ্র জোনাক তুমি স্বপ্নের চাঁদ। এমন অমাবস্যার ক্ষনে ডাকবো না আর কোনো দিন। এসো আরকি খুশি খুশি মনে দুটো আগরবাতি একটা নীল সাদা টাঙ্গাইল শাড়ি একটা স্যান্ডো গেঞ্জি গায়ের গন্ধ সমেত রজনীগন্ধার গুচ্ছের মাঝে টকটকে লাল গোলাপ নিয়ে। গ্যাসলাইটারটা আনতে ভুলো না যেন। জ্বালিয়ে দিও আগরবাতি দুটো শাড়িটা নিয়ে যেও ফেরত। গেঞ্জিটা… [বিস্তারিত]

প্রিয় অনিমেষ! কত দিন পর তোমায় লিখতে বসেছি। কুশলাদি বিনিময়ের ধাপ পেরিয়ে গেছে আগেই। এখন জানতে চাইলে শোনায় প্রশ্নের পিঠে প্রশ্ন! তাই সেদিকে যাচ্ছি না। জানো, শীত, কুয়াশা ভেদ করে তরঙ্গে মিশে ছুটে আসা কিছু শব্দ আজও কানে বাজে। ভালোই লাগে কখনো, আবার কখনো চোখদুটো ভীত সন্ত্রস্ত অশ্রুতে ভরে। তুমি বলেছিলে, "শোন রু কাগজের সম্পর্কই… [বিস্তারিত]

অবরোধ

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

দিনগুলি সময় অপসারণ রাতগুলি তরতাজা মৃত্যুবরণ। অভিমান উপদ্রুত, অভিযোগ বারণ। রইল কী কিছু বাকী? সমূলে উৎপাটিত কবিতার চরণ। শব্দরা শুধু শব্দ নয়,আমার একান্ত আশ্রয়। পাখির কলতান, সোনালুর হলুদ থোকা, ফুল, পাখি ও নদী আঁকা- আমার হৃদয়ের প্রবেশ দ্বার। উন্মোচিত কবিতার অমিল দেখেছ, দেখোনি, শব্দগুলোর সঞ্চয়। রজনীকান্ত আমার! বোঝনি বালখিল্যতার আড়ালে লুকোনো হাজারো নিস্তব্ধতা! জোছনা তারার… [বিস্তারিত]

আমি কিন্তু আর বলিনা, খুব দেখতে ইচ্ছে করছে,কই তুমি? বলবো না আর! মনে পড়লেই খুঁজি নিজেকে, আমার ভেতরেই তোমাকে পুষি, ভালোবাসি! যত্নে আগলে রাখি ত্বকের মত। যেন ব্যাথা না লাগে, যেন অসময়ে ঘুম না ভাঙে। জানো, অদ্ভুত প্রশান্তি আসে, কোনো বাধা নেই, নেই সীমারেখা। যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারি, হাসতে পারি, ভেঙচি কাটতে পারি, বুকে… [বিস্তারিত]

প্রিয় অনিমেষ! অনেক দিন কিছু লেখা হয়না তোমাকে। আসলে কষ্ট মাপার যন্ত্র থাকলে বোঝা যেত ঠিক কত মাত্রার কম্পনে হৃদয়ের ক্ষরণ কালিতে ঝরে। একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম না করলে একটা শব্দ ও লিখতে পারিনা। মাঝে মাঝে মনে হয় কষ্ট পেতে বোধহয় আমার সুপ্ত ইচ্ছে হয়। দাগ থেকে দারুণ কিছু হওয়ার মত। ধুর, ধান ভানতে শিবের… [বিস্তারিত]

নষ্টালজিয়া

খাদিজাতুল কুবরাকবিতা২টি মন্তব্য

কেউ বলেছিল সেদিন, কবিতার মত স্নিগ্ধ সুষমায় ভরা তুমি। খুব আপ্লূত হয়েছিলাম, নয়টার ফুলের মত ফুটেছিলাম তার আঙিনায়। মনে মনে ভাবলাম, বাহ! আমায় ছুঁতে সে কত উদগ্রীব! গল্পের প্লট ও পেয়েছিলাম অবসরের কাটতে না চাওয়া দিনগুলোর জন্য। তারপর আর কি? দিন যায়, মাস যায়, বছর গড়ায়, আমি ধূলিমলিন হতে থাকি সেলফের কোণটায়। বাবু কিন্তু রোজ… [বিস্তারিত]

এই গ্রীষ্মের দুপুর, গনগনে রোদ ছায়াহীন, আগুনের আঁচ লেগে আছে মুখের শুকনো ক্ষতে, না কোনো অভিযোগ নেই, সবই ঈশ্বরের অকৃপণ দান! জ্বলের দাগ শুকিয়ে গেছে কতকাল আগে, সেই থেকে আর জ্বালাইনা কাউকে। জেনেই বা কি করবে লোকে? ক্লোনাজিপাম যখন অকার্যকর। একলা হলে তারা গুনি, শেষ নেই জেনে ও শুরু থেকে শুরু করি। লাল, নীল, বেগুনি… [বিস্তারিত]

কি অদ্ভুত আমাদের মানসিকতা। আমরা নিজের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যের চলার পথ কঠিন করে তুলি। কেউ সিঙ্গেল মাদার হলে, আমরা তৃতীয় চক্ষু মেলে রাখি। তিনি ঠিকঠাক দায়িত্ব পালন করছেনতো? কিন্তু কখনো একবেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারিনা। আমরা ভুলে যাই ঐ মা'র ও বুক ভরে শ্বাস নেওয়ার অধিকার আছে। একা একা কিছুক্ষণ খোলা মাঠে আকাশ… [বিস্তারিত]

অবচেতন

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি৩টি মন্তব্য

অবচেতন মন, একসময় ঠিকই জেনে ফেলে এবং মেনে নেয়, তার জন্য এ পৃথিবীর বরাদ্দ সীমিত। আক্ষরিক অনুবাদ যাই হোক ; পরিভাষা অনুসারে সে জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করেনা। যাপনের সংজ্ঞা নিরূপণে বৃথাই সময়ের অপচয় রোধ করতে সে মরিয়া হয়ে কায়িকশ্রমের উপকারিতা আওড়ায়। জেদি, একরোখা, আবেগপ্রবণ যারা, তারা বলবে, "এ হচ্ছে বিধবার শান্তনা "। তখন ও… [বিস্তারিত]

এটা জীবন ঠাট্টা নয়

খাদিজাতুল কুবরাএকান্ত অনুভূতি২টি মন্তব্য

এ সময়ে আমি খুব ব্যস্ত, সাজাচ্ছি অবসরের সব আয়োজন। অন্যকে সাজিয়ে দেওয়া যতটা সহজ নিজের জন্য ততটাই জটিল কঠিন। এ সাজে কনসিলার, ফাউন্ডেশন সবই চড়া মূল্যের, তারপর ও তোমাদের জলসায় নিজেকে মানানসই রাখা চাই। একা! একদম একা! সম্পূর্ণ একা! ছিলাম, আছি, থাকব! এই রুঢ় সত্যের কনসিলার নিখুঁতভাবে ঢেকে দেয় গুটি বসন্তের সবগুলো দাগ। আর হাসিরছটা… [বিস্তারিত]

মর্গ

খাদিজাতুল কুবরাচিঠি১টি মন্তব্য

প্রিয় অনিমেষ, তোমাকে ভালোবাসি খুব নিশ্চিত জেনো। একটা গল্প বলে শেষ করব আজকের চিঠি। ধরো, আস্ত শরীরের ভেতর অসংখ্য লাশের ঘর। পোস্টমর্টেম রিপোর্ট টাইপ করে দিচ্ছি। শিশুবেলায় ভ্রান্ত ধারণার নেতৃত্বে খুন হয়েছে খেলার মাঠ, কৈশোরে কৈফিয়ত দিতে দিতে মুখে ফেনা তুলে মরে গেছে মেয়েবেলা। যৌবনে মহামায়ার কবলে দিক হারিয়ে সুর ভুলেছে শখের তানপুরা। রোজ কামলা… [বিস্তারিত]

প্রিয় অনিমেষ! আজ সারাদিন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলো কিছু অচেনা শব্দ যা শুধুই তোমার জন্য। কিন্তু তুমি অন্য ভাষার অন্য মুলুকের নাগরিক। আমার লেখা পড়ে বুঝতে পারোনা আর। অথবা কাঙ্ক্ষিত শব্দের অপেক্ষায় থাক প্রিয় মুখ থেকে!ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে সে আমি নই। আমি কেবল ছায়া মাত্র যেখানে ক্লান্ত দেহ এলিয়ে খানিক জিরিয়ে নেওয়া যায়।… [বিস্তারিত]

প্রবঞ্চনার তীর্থ

খাদিজাতুল কুবরাগল্প২টি মন্তব্য

-হ্যালো! -মাধবীলতা! কেমন আছ তুমি? -এইত চলে যাচ্ছে। তা তুমি হঠাৎ কি মনে করে,পথ ভুল করে নয়ত! তারপর বল, কেমন আছ? -আমারও চলছে টেনেটুনে। প্রজেক্টের কাজ শেষ হল। আবার পুরোদমে অনলাইন ক্লাস নিব। -মাধবী! -হুম বলো -আমি লেখায় ফিরতে চাই! -অবশ্যই। কবিতা লিখে আমাকে পাঠিও। -কেউ যদি আমাকে জাগিয়ে তুলত, তাহলে ফেরাটা সহজ হত। _কি… [বিস্তারিত]

আমি সাধারণ বলে

খাদিজাতুল কুবরাচিঠি৪টি মন্তব্য

প্রিয় অনিমেষ! আজ দুপুরে ঝুম বৃষ্টির কবলে পড়ে ভিজে একসা হয়েছি, অথচ তুমি তার কিছুই জানোনা। কাকভেজা হয়ে একহাঁটু পানি ডিঙিয়ে ঘরে ফিরেছিলাম। ভেজা কাপড় ছেড়ে, নাকে মুখে দুটো গিলে আবার বেরিয়েছি কাজে;এক মাথা মেঘ আর বজ্রপাতের সম্ভাবনা নিয়ে। নাক সিঁটকাচ্ছ নিশ্চয়ই। এমনত বর্ষায় সকলেই করে, এ আর এমন কি! হ্যাঁ এসব নৈমিত্তিক। কিন্তু আমার… [বিস্তারিত]