ট্রেন জার্নি কারো কাছে রোমাঞ্চকর, কারো কাছে বেদনাদায়ক। আমার কাছে ট্রেন জার্নিটা এক দ্বৈত অনুভূতির আহ্বায়ক। আমি যতই স্বাভাবিক ভাবে সফর শেষ করার চেষ্টা করিনা কেন কখনো তা পারিনা। যে বিষয়গুলোকে সচেতনতার সাথে এড়িয়ে যাই, সরিয়ে রাখি নিজেকে, সেগুলোই দলবেঁধে ভিড় করে মনের মধ্যে। কখনো আমি চিঠি লিখি মনে মনে মনের গোপনকে, কখনো আবার হারিয়ে… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
আম্মিজানকে টাকার হিসাব দিতে দিতে আরও একটা বছর কমে গেল জীবন থেকে। জীবনের বয়স ক্রমশ কমতে কমতে মৃত্যুর দিকে এগোচ্ছে। মৃত্যু বড় কুতসিত, তবুও আমরা তার দিকেই এগোই। এমন এক বছরের শেষদিনে আমার নানীমাকে হারিয়েছিলাম। আমরা সবাই হারাবো এটা ভাবলে আনন্দ হয়না, কষ্ট হতে থাকে। সেজন্য আমার বিশেষ কোন দিন নেই, আনন্দ আমার সয় না,… [বিস্তারিত]
কিছু একটা লিখবো ভেবেছিলাম। সারাদিন অফিস করে, সন্ধ্যায় জ্যাম ঠেলে বাড়ি ফিরে আসা। সন্ধ্যা থেকেই থেমে থেমে বাজি ফোটানোর মহড়া চলছে। তার সাথে উচ্চস্বরে গানের আওয়াজ। ২০২৩ এর আগমন উপলক্ষে উদযাপনের সংকেত জানিয়ে দিচ্ছে। হঠাৎ ফেসবুকে একটি লেখা চোখে পড়লো। বাবাকে হারানো এক মেয়ের করুন আর্তনাদ। কোন এক নতুন বছর বরণ উদযাপনের উচ্চ শব্দে অসুস্থ… [বিস্তারিত]
অনিমেষ! আজ আমার নেমন্তন্ন ছিল মনের নন্দনকাননে! দিনটা ছিল অপয়া, আমার তোমার পালাবার সুযোগ ছিল ভাতঘুমের অবসরে! কিচ্ছুটি হলোনা। সারাদিন ভেবে ভেবে সারা হলাম,কেমন করে হৃদয়ের সেতার টুংটাং বাজল অবেলায়! অভিমান জমা আস্তরণে ঢাকা অভিধান তুলে রাখলাম সেল্ফে।,আজ আমি ফুটন্ত গোলাপের স্বাগতিক। ভুল হোক সহস্র শতাব্দীর সংবিধান, একপেশে স্বজন, আষ্টেপিষ্ঠে জড়ানো বিভাজন!স্বরলিপি অদৃশ্য হয় তুমি… [বিস্তারিত]
আমাদের নিরন্তর ছুটে চলার পেছনে উদ্দেশ্য একটাই, মানসিক শান্তি। মাঝে মাঝে মনে হয়, খোলা মাঠ, ঢেউয়ের নদী, নদীর ঘাট, নৌকা, যেখানে সূর্য এসে ডুবে যায় এমন আলস্য সন্ধ্যে, দুচোখ ভরে দেখতে পারলে শান্তি মিলবে! মাঝে মাঝে মনে হয়, ভালো মন্দ খাবারের খোঁজে নামীদামী রেস্তোরাঁ, দেশি বিদেশি রেসিপি, পেট ভরে খেতে পারলে শান্তি মিলবে।মনে হয়, নিত্য… [বিস্তারিত]
এক সময় অপলকে জোছনা দেখতাম, ছাতিম গাছে ভূত আছে ভেবে ভয়ে ঠকঠক করতাম!একবার পূর্ণিমার আড্ডায় পান খেয়েছিলাম, সে এক বিচ্ছিরি কাণ্ড! মাথা ঘুরল, কানে মুখে ধোঁয়া বেরোয় অবস্থা, এক সময় হড়হড় বমি।তারপর ও সেই রাতটা আজ ও ভীষণ উপভোগ্য স্মৃতি! মনেমনে তওবা পাঠের অমর্যাদা করিনি বলে আর পান মুখে দিইনি। আজকাল অবশ্য চাঁদ, তারা, পূর্ণিমা,… [বিস্তারিত]
আহা! শীত,,, হ্যায় ইয়ে হাকিকাত, ইয়া খাব হ্যায়, কিউ লাগ রাহা হ্যায় তু পাছ হ্যায়, আখো কো মেরী পুছো জারা, চেহরে কি তেরে কিউ পেয়াস হ্যায়,,, আও নিগাহো মে তুম ডালো খালি ছে ক্যাফে ম্যায় তুম জ্বালো, কফি পিয়েঙ্গে বাতে কারেঙ্গে,,তুম জো মিলো; তুম জো মিলোওওওওও তুম জো মিলো, মিলো এক শাম কো।।। এক সন্ধ্যায়… [বিস্তারিত]
তথ্য সংশোধনে হলফনামা ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সকলের জানা দরকার [ছবি : ইন্টারনেট থেকে] কিছুক্ষণ পূর্বে জনৈক ভদ্রলোক ফোন দিয়ে বললেন, তার আত্নীয়ের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য হলফনামা সম্পাদন করতে হবে। আমি যেহেতু আদালতের কর্মচারী, সেই দিকে থেকে আমার অভিজ্ঞতা থাকায় তিনি আমার সাহায্য চাইলেন। সকল সনদপত্রে নাম ও বয়স সঠিক থাকলেও জাতীয় পরিচয়পত্রে… [বিস্তারিত]
শতশব্দ যেখানে বিমূঢ়; আমি সেখানে নিস্তব্ধতার বীজ বুনে চলি ক্লান্তিহীন। সহস্র আওয়াজ চিরে ফেড়ে মৈণাক নিয়েছে সন্যাস। যেখানেই যাই, জুটেই যায় কিছু বন্ধু স্বজন; আমার কি আর দোষ! না পারি কটু কথা কইতে! না পারি অহং বোধ টানিয়ে রাখতে। তবু কেউ কানের পাশ কেটে বলে যায়.... যতটুকু হেরেছে সে একটুও নাকি জিততে পারিনি তার থেকে!… [বিস্তারিত]
ধুপধাপ কত্তগুলা অন্ধকার একত্রিত হতে হতে ছুটে এলো শেষ বিকেলের দরজায়। তারপর চুপচাপ নেমে এলো চাঁদ ছাড়া একটা নিকষ রাত। ঝোপঝাড় আর একটা পঁচা পাতার গন্ধ ভরা পুকুর পাড়ে। সুনশান নিতব্ধতার গলা টিপে ধরে পুকুরের পানিতে ঢেউ ওঠে। ধবধবে পাঞ্জাবি, মাথার চুল বাবরিছাঁটা, কয়েক সিড়ি নেমে জলের ভেতরে পা, এক অচেনা যুবক। পুকুরের ওইপাড়ে তার… [বিস্তারিত]
কি! যেন এক বিষন্ন হাহাকার, মৃত প্রলয়ের নাচন। বাঁচার আকুতি নীরব যেন, জলের ডাকে স্রোতের ঘুর্ণি পাকে জ্যোৎস্নার আলো পথ হারিয়ে ফেলে। এক সময় সব কিছু থেমে যায় থামে না শুধু জীবনের গতি। ধ্বংস স্তূপের মাঝে খুঁজে ফিরে সবুজ পল্লব উষর মরুভূমিতে বয়ে যায় বৃষ্টি স্নাত সন্ধ্যা, উত্তাল সাগরের বুকে নাবিকের দৃষ্টি দূরের কোন বাতিঘর।… [বিস্তারিত]
জীবনে, তুমিহীন জাগে কষ্ট বুকটা চিনচিন রোদ্রের কড়া তপ্তশুষ্ক আদরহীন মুখে আসেনা কান্না, চোখ জলহীন তবুও চলমান ফিরে ঘরকষহীন। শীতের শুস্কদাহ্য, ফাটে ঠোঁট রক্ত নাহি চাই থাকতে তনুতে আছেই বা কি থাকবেই বা কি? সব গেছে উচ্ছুন্নে তরীহীন তট। কি চাও ভগ্ন দেহ, আরো ভাংতে! জ্বালো আরো আগুন এই শরীরে ধরাও জ্বালা ধরায় ধ্বংসের অন্তে… [বিস্তারিত]
নীল নবদিগন্ত জুড়ে - কালো মেঘ হয়ে নেচে উঠে শব্দ ইচ্ছে অভিলাষী যন্ত্রণার ক্ষত, সাদা কাগজে রঙিন মঞ্চ নীল নবদিগন্ত জুড়ে হিংসা অনৈতিক হুংকার কালো এক বিন্দু কলঙ্কের ভাগীদার, পরাজিত শব্দে মিথ্যে হুংকার! বিবস্ত্র বাস্তবতায় এক পৃথিবী জুড়েই চলছে অগোছালো স্বপ্নে, মুহূর্ত প্রেমিকের নৈমিত্তিক মরণের সুর, আঁধারে বন্দী যুবতি, প্রেম শূন্যতায়, দৃষ্টি আকুলতা সঙ্গী হীন… [বিস্তারিত]
আজ আমার এত্তো গুলো মন খারাপ।সুরাইয়া নার্গিস। #যে মহিলা আমার জন্মের পর প্রথম আমায় কুলে নিয়ে আদর করছিল আজ সে বেঁচে নেই, আজ আমার তার জন্য মন খারাপ৷ #যে দোকানে প্রতিদিন চকলেট খেতে যেতাম বাকিতে , মাস শেষে আব্বু হিসাব ছাড়া টাকা দিতেন আজ আমার তার জন্য মন খারাপ৷ #স্কুলের প্রথম বেঞ্চে পাশে বসা সেই… [বিস্তারিত]
খুব ছোট্ট জীবন নেয়েখেয়ে ফুড়ুৎ চল যাই বাজনা বাজাই হরেকরকম যুৎ এই এলাম যাবার পালা ক্ষনত থাকার জন্য এই ধরণী নইত। এসেছি যাবো, স্রষ্টার সাক্ষাত পাবো যদি থাকি সুপথে, গেঁথে যাবো স্রষ্টার হাতে, রইব নিশ্চিন্তে। হরেক রকম পাপেপাপী ইনশা আল্লাহ মহান আল্লাহ করবে ক্ষমা পুর্ণ আস্থা রাখি আল্লাহর রহমতে। যতই পাপে জর্জড়িত ততই আস্তাগফিরুল্লাহ জপিব… [বিস্তারিত]




















