মূল লেখায় যান

দাঁড়াও

সঞ্জয় মালাকারএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

দাঁড়াও,

ফিরে আসার পথে তোমায় নিয়ে যাবো-

সেই স্মৃতিময় মুহূর্তগুলোতে,

যেখানে সৃষ্টি হয়েছিল সুমধুর সম্পর্ক /

 

তুমি কী ভেবেছ, আমি ভুলেছি-

তবে মিথ্যে ভেবেছ,

হয়তো সমাপ্তি ঘটেছে মাত্র –

খানিক সময়ের চৌরাস্তায়,

তবু স্মৃতির দেয়ালে অতীত গুলো ভরে উঠে

সাজানো রূপকথায়/

 

জীবন তো একটা গল্প -সুখ শূন্যতা জুড়েই

হয়তো আমি সে গল্পে একজন,

ইচ্ছে অনুভূতির এক দৃঢ়তা!

মোট পড়েছেনঃ ৮০৮জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. স্মৃতি সারাজীবন সম্পর্ককে আগলে রাখে
    চাইলেও ভুলতে দেয় না!
    সুন্দর অনুভবী উচ্চারণ।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
    মার্ত্র> মাত্র, ক্ষানিক> খানিক, রুপকথায়> রূপকথায় হবে কি না দেখবেন।

      1. ’বোরহানুল ইসলাম লিটন’ মেয়েদের নাম হয় না
        অথচ আপনী আমাকে বার বার আপু সম্বোধন করে চলেছেন!
        অন্যকে হেয় প্রতিপন্ন করাণার্থে সাধিত যে কোন কর্মই আমি ঘৃণা করি
        তাই আপনাকে অনুরোধ করছি আপনী আমার পাতায় আর যাবেন না।
        বুঝতে পারছি আপনী সোনেলা’র চোখে অত্যন্ত মূল্যবান
        নইলে এহেন খাপছাড়া কর্ম কর্তৃপক্ষের সহ্য করার কথা নয়!