মূল লেখায় যান

সুদিনের প্রত্যাশায় !

সুপায়ন বড়ুয়াকবিতা২৪টি মন্তব্য

সাগর দেখেছো কখনো নীলাচল অস্তাচলে
যেখানে সূর্য বসে পটে
আলোর দিগন্ত রেখা ছুঁয়ে
সেখানে আমিও দেখেছি তোমায়
ভাবনার অগোচরে।

কোলাহল যায় থেমে প্রশান্ত সাগরের ঢেউয়ে
যেখানে আলোর স্ফুরন হয়
বর্ণিল ঝিকিমিকি তারায়
পাখিরা ফিরে নীড়ে
দিনান্তের অবসরে।

বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
তবুও আমি খুঁজি তোমায়
আলো আঁধারের খেলায়
অস্ফুষ্ট চিৎকারে।

যায় দিন কেটে অযত্নে অবহেলায়
সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
আমি ও থাকি প্রতীক্ষায়
সোনালী সূর্যের আভায়
তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
শান্তির নীড়ে।

মোট পড়েছেনঃ ১২৭৫জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. প্রত্যাশা, আশা, স্বপ্ন এসব নিয়েই প্রতিটি সময় অপেক্ষায় আছি। সুস্থ, স্বাভাবিক জীবনের অপেক্ষায় আছি। দাদা খুব ভালো লাগলো কবিতা। শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো

  2. যায় দিন কেটে অযত্নে অবহেলায়
    সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
    আমি ও থাকি প্রতীক্ষায়
    সোনালী সূর্যের আভায়
    তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
    শান্তির নীড়ে।
    সুদিনের অপেক্ষার প্রহর গুণি।
    শুভকামনা দাদা।

  3. বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
    আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
    তবুও আমি খুঁজি তোমায়
    আলো আঁধারের খেলায়
    অস্ফুষ্ট চিৎকারে।

    সুদিন ফিরে আসুক
    শুভ কামনা সতত …

  4. যায় দিন কেটে অযত্নে অবহেলায়
    সূর্য যায় ডুবে নতুন দিনের আশায়
    আমি ও থাকি প্রতীক্ষায়
    সোনালী সূর্যের আভায়
    তুমি এসো ফিরে প্রিয় বাংলায়
    শান্তির নীড়ে।
    শুভ কামনা।

    1. তাই তো বলি ভাইজান আমার
      এলো তবে অনেক জনের পরে।
      আমি আশায় বসে থাকি প্রথম এলো বলে।
      যেমন করে আশায় থাকি সুদিন তুমি এলে।
      ধন্যবাদ সাথে থাকার জন্য।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  5. আলো আঁধারের খেলায় প্রেমের আহবানে যে প্রেমিকা সাড়া দেয়না তার রসকষ কিচ্ছু নেই দাদা। অবসান হোক এই প্রতীক্ষার। চমৎকার কবিতা লিখেছেন।

    শুভকামনা সবসময়

    1. আমি আজো বসে আছি সুদিনের প্রতীক্ষায়
      বন্ধু আমার ভেবে বসে প্রেমিকার আশায়
      কোথায় যেনো একটু গোলমাল ঠেকছে।
      আসলে মাঝে মাঝে এ রকম হয়
      শুরু করি এক হয় আর এক।
      ধন্যবাদ সাথে থাকার জন্য।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  6. বিদায়ের চিহ্ন রেখে যায় বিষন্ন বদনে
    আলোরা যায় চলে অন্ধকার নামে ধীরে
    তবুও আমি খুঁজি তোমায়
    আলো আঁধারের খেলায়
    অস্ফুষ্ট চিৎকারে।
    ————-চমৎকার কথা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।