মূল লেখায় যান

চোরা বসন্তে সিঁধেল চুরি

জিসান শা ইকরামএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

সেই কবে সিঁধ কেটে মনের মাটির ভিত ভেদ করে প্রবেশ করেছিলাম তোমার সাজানো গৃহে,
সমস্ত গৃহে তোমার যত্নের ছাপ স্পস্ট। পাতা ভাজ করা বই, ডায়েরী, তোমার লেখালেখির নোট খাতা, সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
আলো আধারে তোমার উজ্জল মুখ,
গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
আরো আরো অমূল্য কতকিছু।

কি চুরি করা যায় ভাবছি আর ভাবছি,
হঠাৎই পেয়ে গেলাম সেই আটকানো লুকানো ভান্ডার, যেখানে তুমি ভালোবাসাকে লুকিয়ে রেখেছিলে। অমূল্য রত্ন ভান্ডারের মত ভালোবাসাকেই চুরি করে নিয়ে এসেছিলাম তোমার থেকে।

চুরি করে আনা ভালোবাসাকে লুকিয়ে রাখি,
প্রকাশ্যে আনিনা কারো নজর লাগবে বলে।
একসময়ে তুমিও এলে আমার ভালোবাসা নিয়ে যেতে,
সিঁধ কেটে নয়, দিনের আলোতেই।
অবলিলায় দিয়ে দিলাম কোনো শর্ত ছাড়াই।

এরপর পরম যত্ন নিয়ে দুজনেই ভালোবাসা লুকিয়ে রাখি,

প্রহরীরা জেগে থাকে
জেগে থাক,

মোট পড়েছেনঃ ১৩৮৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৯টি মন্তব্য

  1. সেই কবে সিঁধ কেটে মনের মাটির ভিত ভেদ করে প্রবেশ করেছিলাম তোমার সাজানো গৃহে,
    সমস্ত গৃহে তোমার যত্নের ছাপ স্পস্ট। পাতা ভাজ করা বই, ডায়েরী, তোমার লেখালেখির নোট খাতা, সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
    আলো আধারে তোমার উজ্জল মুখ,
    গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
    আরো আরো অমূল্য কতকিছু।

    আহা কি রোমান্টিকতা, এমন রোমান্টিকতা কই পান ভাইজান?

  2. আরো দু একবার পড়বো লেখাটা? মমমমম…না থাক! সমস্তটাই ধরে নিলো মগজ।পারে, মহারাজের দোসর হতে হতে জিসান সাহেবও ছোঁয়াচে রোগে আক্রান্তিত হয়েছেন।

    সিঁদেল চোর চুরির উপযুক্ত সাজা পেয়ে গেলো অবশেষে । সুখের বিষয়। একান্ত অনুভূতি খুব ভালো লেগেছে। চলতে থাকুক এমন চুরির প্রকাশ্য স্বিকারোক্তি।

  3. “এরপর পরম যত্ন নিয়ে দুজনেই ভালোবাসা লুকিয়ে রাখি,
    প্রহরীরা জেগে থাকে
    জেগে থাক,”

    যৌবনের প্রথম প্রেম এরকম ই হয়
    আবার প্রেমে পড়েছেন কিনা জানার নয়।

  4. দাদা ভাই আপনি সত্যিই ভাগ্যবান, সিঁধেল চোরের কপালে ভালোবাসা জোটেনা; ঘৃণা, অপমান জোটে। এত সুন্দর করে ভালোবাসা টা চুরি করে নিলেন যে সে নিজেই আপনার গুনে মুগ্ধ হয়ে আপনাকে শুদ্ধ নিয়ে নিলো। ভালো থাকবেন শুভ কামনা রইলো

  5. “সোনালী সুদৃশ্য কলম, ফুলদানীতে সুগন্ধি প্রস্ফুটিত গোলাপ।
    আলো আধারে তোমার উজ্জল মুখ,
    গালের উপরে এলোমেলো হয়ে থাকা একগুচ্ছ চুল,
    আরো আরো অমূল্য কতকিছু।”
    আমার জীবনে এগুলো মনে হয় স্মৃতি হয়েই থেকে যাচ্ছে। তবে খুব যতনেই রেখে দিবো, যদি পারি মরণের আগ পর্যন্ত।
    শুভকামনা সারাক্ষণ থাকবে শ্রদ্ধেয় দাদা।

  6. চুরি করা জিনিস কাউকে দেখাতে নেই। চোরাই জিনিসের বর্ণণাও দিতে হয়ে হয় না। তাহলে শুধু নজর নয় হাতকড়াও পড়তে পারে 🙂

    ওওহো!! শেষে আবার লিখেছেন
    “ প্রহরীরা জেগে থাকে
    জেগে থাক,”!!!!

    তারমানে আপনি দুঃসাহসী চোর! স্যরি, আপনারা।
    হাহাহা, একেই বলে ” চুরিতো চুরি তার উপর সিনা চুরি.. 😄😄 চুরি করলে মানুষ কবি হয়ে যায় আজ জানলাম!

    দারুণ লিখেছেন,
    আরও লিখুন এমন। আমরাও চুরি বিদ্যা শিখতে চাই।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?