মূল লেখায় যান

সোনেলা ম্যাগাজিন প্রচ্ছদ

রোকসানা খন্দকার রুকুসোনেলা বার্তা৩০টি মন্তব্য

সুপ্রিয় ব্লগার/ লেখক বন্ধুরা💜💜

আপনাদের নিশ্চয়ই মনে আছে ২৩ সেপ্টেম্বর সোনেলার প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষ্যে ম্যাগাজিন বের হতে যাচ্ছে। আপনারা পূর্বেই অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সাথে উৎসব এর আমেজে লেখা জমা দিয়েছেন। সেগুলো থেকে সেরা ও সুন্দর লেখাগুলো বাছাই করা হয়েছে। লেখা বাছাই শেষ, এখন প্রচ্ছদ তৈরির পালা।

আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এবারের ম্যাগাজিনের প্রচ্ছদ তৈরি হবে লেখকগনের ছবি দিয়ে। যা সর্বোসম্মতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাই আর দেরী নয় আপনারা যেভাবে লেখায় ঝাঁপিয়ে পড়েছিলেন তেমনি ক্যামেরা নিয়ে ছবি তুলতে ঝাঁপিয়ে পড়ুন। এবং নিজের সেরা ছবিটি প্রচ্ছেদের জন্য জমা দিন। যার শেষ তারিখ ১০/০৯/২০২২ খৃষ্টাব্দ।

 

• ছবি স্পষ্ট হতে হবে।

• ফেসবুক এ ” সোনেলা রোদ্দুর ” এর ইনবক্সে ছবি পাঠাবেন।

• ম্যাগাজিন এর জন্য যে ছবিটি ব্যবহার করবেন প্রয়োজনে সেটি দিয়ে আপনার সোনেলার প্রফাইল পিকচারটিও আপডেট করে নিন।

• ম্যাগাজিনজনিত অন্য কোন তথ্য বা সহায়তা দরকার হলে কমেন্টে জানান।

 

শুভ ব্লগিং 🌹🌹

#সোনেলা_ম্যাগাজিন_২০২২

মোট পড়েছেনঃ ১২৫২জনআজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

    1. ছবি যে কোনো সাইজ দিতে পারেন। ব্লগ টিম সঠিক সাইজ করে নিবেন। সোনেলা রোদ্দুর এর ইনবক্স এ দিলে ভালো হয়। একই স্থান হতে সংগ্রহ করা সহজ।
      অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ 🌹

  1. ছবি ফেসবুকে দিলে সেটার রেজ্যুলিউশন নষ্ট হয়ে যাবে। প্রিন্ট করার উপযোগী থাকবে না।
    সবচেয়ে ভালো হয়, সঞ্জয়দা যেমন বললেন, গুগল ড্রাইভের একটা শেয়ার্ড ফোল্ডারে সবাই ছবি আপলোড করুন।

    1. আমরা সবাই এখন টেকনোলজিতে আটকে আছি। আর এই সামান্য রেজ্যুলিউশনের ব্যপারটা বুজতে পারছিনা। ফেইজবুকের ছবি কোন ভালো পরিবেশক প্রিন্ট করতে চাইবে না তাদের মান ধরে রাখার জন্য।

  2. দারুন বলছেন আপু, অনেক তথ্যবহুল পোস্ট এটা আমিও জেনে নিলাম।
    এখনি তুল তুলতে হবে, এবং সুন্দর ছবিটা পাঠাতে হবে।
    আমি ফেসবুকে নেকাব পড়া ছবি দেই কিন্তু আমার লেখা বইগুলোতে কভারে মুখের ছবি দিয়েছি।
    সো এটাই সুযোগ অন্তত আইডি নাম না সবাই চেনার জন্য নিজেই ছবি দিতে হবে, না হলে সামনা সামনি কেউ চিনবে না ☺️

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।