মূল লেখায় যান

ব্রীড়াবতী ভত্তাবউয়ের জন্মদিন

ভোরের শিশিরবিবিধ১৪১টি মন্তব্য

আজকের এই দিনেঃ নভেম্বর ২৮, ২০১৫ সাল। এর কত সাল আগে তা জানা নেই তবে দিন জানা হয়েছে।

নামঃ অসংখ্য, তাই সঠিক নাম বাইরের কেউ জানেন না। তবে যে নামে বেশী পরিচিত- বাবুই, ভত্তাবউ, ভত্তাবতী, ব্রীড়াবতী, লীলা, লীলাবতী, মারদাঙ্গাবতী ইত্যাদি; ইত্যাদি।

পেশা-নামের মতোই অজানা।
নেশা-একান্তই ব্যক্তিগত।

যা করতে ভালবাসেন- অনেক। তবে যে কাজে নিয়মিত পাওয়া যায় (যেতো!) তা হচ্ছে অন্যের লেখায়, নিজের লেখায়। কখনো অভিযোগ তো কখনো অনুযোগ, কখনো ধী-স্থির তো কখনো চঞ্চলা। অর্থাৎ নিজেকে আড়াল করে রেখেও সবাইকে নিয়ে থাকতে ভালবাসেন।

পদচারণা- এককালে ডাইনোসরের পদচারণা ছিল আর এককালে অন্য কোথাও সেভাবেই পদচারণা ছিল। কিন্তু বর্তমানে ‘সোনেলা’ নামে কি এক অন্তর্জালের ঠিকানায় উনাকে দেখতে পাওয়া যায়।

পদচারণায় উপস্থিতি- ক্রমিক নং দিয়ে জানাতে হবেঃ
১) সব রকমের সোনেলা লেখনীতে উপস্থিতির চিহ্ন রেখেছেন।

২) সোনেলা নামক অন্তর্জালের ঠিকানার কর্তাদের নিকট অভিযোগ সবচাইতে বেশী দিয়েছেন ‘সোনেলা’ নিয়েই। উদাহরণঃ ‘অভিযোগ‘, ‘ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি‘, ‘ সোনেলা ব্লগ কর্তৃপক্ষের প্রতি চুড়ান্ত হুশিয়ারি ‘, ‘ বরাবর , সোনেলা ব্লগ কর্তৃপক্ষ ‘এবং আরো অনেক অভিযোগ ও অনুযোগ। সোনেলা কর্তৃপক্ষের ঘুম হারাম করে দিতেন একমাত্র উনি নিজেই।

৩) সোনেলা নামক অন্তর্জালের ঠিকানায় গান ও গানের লিরিক নিয়ে একমাত্র নিয়মিত পোস্টদাতা ছিলেন উনি। সর্বশেষ গান নিয়ে উনি যা লিখেছেন ‘ দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি ‘, ‘ আসুন বৃষ্টির গানের কথা বলি ‘, ‘ সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা- গানের পোষ্ট ‘। গান নিয়ে উনার মতো করে সেই অন্তর্জালের ঠিকানায় আর কেউ তেমন পোস্ট করেন নি বলেই জানা গিয়েছে।

৪) ঢং- ঘন্টার ধ্বনি নাকি অন্য কিছু তা জানাতেও উনার বিশেষ পদচারণা ছিল ‘ ঢঙ ‘ অর্থাৎ, বেড়ালে গলায় ঘন্টা বেঁধেছেন উনি।

৫) আলোড়ন- যে অন্তর্জালের ঠিকানায় উনার পদচারণা সেখানের বাকি সদস্যদের পদচারণা নিয়ে উনার বিশেষ লজ্জা প্রকাশ করেন স্বাড়ম্বরেই যা কিনা ছিল ‘ আসুন প্রশ্নোত্তর পর্বে অংশ নেই ‘ অংশ নেওয়ার পরের অবস্থান! আবার যারা বিশেষ কৌতুহল নিয়ে উনার পদচারণাকে অনুসরণ করে থাকেন তাদের জন্যেও ‘ সেই সব নারী শিকারিরা ‘ শিরোনামে মারদাঙ্গা রূপে হাজির হয়েছিলেন।

৬) সমস্যাঃ উনি নিজেকে আড়ালে রেখেও নিজের বড় দুটি সমস্যার কথা বলে রেখেছেন বেশ আগেই।

৭) গর্ব- উনি সোনেলার নারী ব্লগার হিসেবে গর্বিত।

৮) অস্থায়ী ঠিকানা- ভয় নেই আর, উনি উনার অস্থায়ী নিবাসের কথাও প্রকাশ করে দিয়েছেন উনার চুল নিয়ে বিশ্ব রেকর্ড করার আগেই ‘অবশেষে আমি‘ প্রকাশের মাধ্যমে।

৯) অনুভবে অনুরণনঃ আক্ষরিক অর্থে মুখচোরা ইনি নিজের অনুভব নিয়ে জানিয়েছেন ‘ঝরাপাতা – ১ ‘, ‘ ঝরাপাতা-২ ‘, ‘ ঝরাপাতা-৩ ‘ ও ‘ ঝরাপাতা-৪ ‘ শিরোনামে। যদিও উনি ঝরাপাতার সাথে নিজেকে মেলাতে নিষেধ না করেছেন তবুও উনার অনুভবের সাথে অনুরণন অনেকেরই ঘটে যেতে পারে বলে সতর্কতা জানানো হলো।

১০) বিবিধ- উনার বিবিধ নিয়ে বলার কিছুই নেই। উনি নিজেই প্রতিবার ‘বিবিধ’ শব্দকে নিজের সাথে নতুন করে পরিচয় করান।

এই যে একজন তারকার ব্যক্তিগত স্যাপার নিয়ে ব্যাপার জানালাম তা কিন্তু এমনিতে নয়। এখনো যারা চিনতে পারছেন না সেই তারকাকে যিনি সবার কাছে হয়েও অধরা, সেই তারকার অন্তর্জালের ঠিকানা দিয়ে দিলাম।

আজকের এই দিনের বিশেষ আয়োজন একটি মাত্র কারণে। আর তা হচ্ছেঃ

শুভ জন্মদিন আমার প্রিয় ব্লগ তারকা।

শুভ জন্মদিন প্রিয় ব্লগ তারকা
শুভ জন্মদিন প্রিয় ব্লগ তারকা

বিশেষ কিছু বলার নেই, বলার মত জানাও নেই তাই এইটুকুই জানাই।

শুভ জন্মদিন ব্রীড়াবতী ভত্তাবউ লীলাবতী
শুভ জন্মদিন ব্রীড়াবতী ভত্তাবউ লীলাবতী

দেরীতে হলেও জানাই জন্মদিনের শুভেচ্ছা।

বিঃদ্রঃ আজকের এই দিনের তথ্যসূত্রধর ‘অরুনি মায়া‘ এবং এই প্রকাশনার উৎস ‘শুন্য শুন্যালয়‘ হতে।

মোট পড়েছেনঃ ১৬০৯জনআজ পড়েছেনঃ ০জন

১৪১টি মন্তব্য

  1. আমার বাবুই কে এইভাবে এক পাতায়!! ওরে বাবা, কি সুতীক্ষ্ণ নজর রেখেছিস রে। এইভাবে তো আমিও তোর থেকে বহু আগে এসেও উদ্ধার করতে পারিনি। যত লিঙ্ক দিয়েছিস, সবকিছু মিলে আমার, আমাদের লীলাবতী। আর আমি খুশিও এই নামীদামী কাঁচ কাঁটা হীরার সব পোস্টই আমি ছুঁয়ে আসতে পেরেছি।
    লীলাবতী দেখতে কেমন এটা জানতে হলে আমার পোস্টে যেতে হবে :p
    তুই সত্যিই দারুন জ্বীন দাদাভাই, মাত্র এইটুকু সময়ে এইভাবে পোস্ট দেয়া, অসাধ্য ব্যাপার।
    আমাদের ঢংগী লীলাবতী, বাবুই তোমাকে জানাই অনেক অনেক শুভ কামনা। শুভ জন্মদিন কুংফু কন্যা। -{@

    1. আমার ইচ্ছে ছিল উনার আরো কিছু পোস্ট নিয়ে আসার জন্য যা সিরিজ আকারে লিখেও থামিয়ে দিয়েছেন। তাড়াহুড়োয় দিলাম তাই আনতে পারি নি। অল্পতেই তাই এমন করে সাদামাটা ভাবেই দিয়ে দিলাম।

      1. হ্যাঁ। আর প্রথম দিককার লেখা পড়ে ভাবাই যায়না এ আমাদের লীলাবতী। এখনো লুকিয়েই রেখেছে অন্তর্জালের ঠিকানায়। লেখাটা সাদামাটা হলেও আলোর জন্য যথেষ্ট। লিঙ্ক দেয়া অনেক কঠিন একটা কাজ। তুই যে বেশ করিৎকর্মা আর যত্নশীল তা বুঝতে পারলাম। কিন্তু কেক আর চকলেট খাওয়াবে কে? তুই খাওয়া।

        1. উনার যত পোস্ট তার মধ্যে প্রিয় সিরিজের একটির লিংক পুনঃসম্পাদন করে ৯) এ নিয়ে এলাম আবার 😀

          কেক আর চকোলেট খাওয়াতে পারি কিন্তু মুখচোরা উনি সামনে এলেই তো!!! এই জন্যেই ছবিতে শুধু বেলুন দিলাম ‘আকাশের ঠিকানায়’। :p

          1. লীলাবতী কে আমি দেখেছি, কবে, কোথা্‌ কখন জানতে হলে আমার পেছনে লেগে থাক 😀
            আকাশের ঠিকানায় বেলুন? ওরেরেরে, বেলুনের ভিত্রে কি দাদাভাই? লেটার ফেটার দিস নাইতো। লীলাবতীর আব্বু খুব রাগি :p

          2. শুধু আব্বায় না, লীলাবতীর একটা ভাইও আছে।
            পাড়ায় ঢুকলে ঠ্যাঙ খোঁড়া করে দেব, এইটা নাকি ভাইটার প্রিয় গান। :p
            আচ্ছা থাক, দেখি তোর জন্য কি করতে পারি। 😀
            অরিত্র অবশ্য একটা টেনশনের কথা, দেখা যাক। 🙂

  2. আপনি দেখছি এ বিষয়ে গবেষণা পত্র খুলে বসেছেন, তা উত্তম কাজ, কিন্তু অনুমতি পত্র সেটে দিলে ভাল করতেন।
    অবশ্যই আপনাকে ধন্যবাদ, প্রকৃত গুণীজনকে সত্যিকারের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, যা তার একান্ত প্রাপ্য।
    প্রথম থেকে জারা এখানে আমাদের সাথে জড়িত তিনি তাদের ই একজন, কোন রকম হেল দোল ছাড়াই আমাদের
    সাথে থেকেছেন, থাকছেন ও।
    অবশ্যই তাঁকে একান্ত শুভেচ্ছা।

    1. ইয়ে মানে অনুমতি পত্রখানি নন্দলাল কোথায় যেন হারিয়ে ফেলেছেন, তাই সাঁটাতে পারলাম না 😀

      সোনেলার একেবারে শুরু হতে। আর আমাকে সোনেলায় মনোযোগী করার একমাত্র বান্দা উনি নিজে। উনার প্রশঙ্গা করতে গেলে আরো কয়েকটি পোস্টের জায়গা নিয়ে নিবে। উনাকে উনার গুণেই তাই প্রকাশ করলাম মাত্র। হায়!! পারতাম যদি নিজের মতো করে উনাকে প্রকাশ করতে :p

  3. নীতেশ দা। সেদিন রাতে ধানমন্ডি লেকের পাড়ে আমার লীলাবতীর সাথে দেখা। আমার একটু মুড অফ তাই একাকী একটু সময় কাটাচ্ছিলাম লেকের পাড়ে ডিঙ্গি মুখী হয়ে বসে। হুট করে মনে হলো পিছনে তিন চারজন রমনীর ফিসফিস। একটা লাইন কানে আসতেই আমি চমকে উঠলাম “জানিস সই, আমি ব্লগে লিখি?” আমি তখনও পিছন ফিরিনি – শুধু শুনছি তাদের কথাগুলো। আমি আরও মজা পেলাম যখন দেখলাম হ্যাঁ, সে সোনেলায় লেখে! আমিও আরো চুপ মেরে শুনতে থাকলাম। কি দারুন ব্যাপার – যার গলা শুনছি সেই নাকি লীলাবতী! তার কথায় আরো দুয়েকজনের নাম শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম ইনিই লীলাবতী। আমি এবার না ঘুরে আর পারলাম না।
    “হেই! লীলাবতী, আমি অরন্য”। আমি বেশ ধাক্কাও খেলাম লীলাবতীকে দেখে। লীলাবতী কথায় যেন একটু থেমে গেল ক্ষণকালের জন্য! আসলে আমিই থমকে ছিলাম!
    লীলাবতী রাতের আঁধারে যেন ছদ্মবেশে চলে। আর সেই নাকি তার ভাল লাগা। আমার মনে পড়ে গেল লীলাবতীর এক মন্তব্য – “ভাইয়া, আপনাকে পড়তে চাই”, অনেকটা এরকমই।
    সে রাতের ব্যাপার ছিল নীতেশ দা।
    😀
    মাঝে মাঝে মনে হয় এভাবে আমি তাকে না দেখলেই পারতাম। আমার না ঘুরলেও চলতো।

    1. হাহাহাহ…

      আহ!! অরণ্য ভাই, আমিও যদি একদিন এমন করে দেখা পেতাম তবে নতুন করে তাঁকে পড়ার জন্য লেগে থাকতাম। 😀 আপনি ভাগ্যবান।

      ভাবছি আপনার দেওয়া সেই জায়গায় পাহারা বসাবো :p

    2. আপনাকে ঐ রাতে এমন ভাবে দেখে আমিও খুব অবাক হয়েছিলাম অরণ্য ভাইয়া।ধারনাই করতে পারিনি এভাবে দেখা হবে আপনার সাথে।আপনার সাথে পরিচিত হয়ে খুবই খুশী আমি ভাইয়া।আমাদের জীবনটা খুবই ছোট, জীবন পরিভ্রমন কালে দেখা হয়ে যায়ই যায় প্রিয় কিছু মানুষের সাথে।ভালো থাকুন ভাইয়া।সোনেলায় নিয়মিত দেখিনা কেন আপনাকে? -{@

      1. ধন্যবাদের জন্য ধন্যবাদ অরণ্য ভাইয়া 🙂
        আপনার মন্তব্যের শেষ দুই লাইন বুঝিনি আমি।অবশ্য পৃথিবীর কত কিছুই অজানা থেকে যায়,বুঝিনা অনেক কিছুই। তারপরেও জীবন থেমে থাকে আমার,আমাদের।

      1. আজ বুঝলাম আমার এই সমস্ত পুরাতন পোষ্টে নীতেশ ভাইয়া কেন গিয়েছেন 🙂 অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
        খুবই আনন্দ লাগছে এখন।ভেবেছিলাম জন্মদিনটা বুঝি নিরবেই চলে যাবে সোনেলায়।আমি তো আর সেলিব্রিটি নই যে কেউ আমার জন্মদিনের পোষ্ট দেবে। তবে এখন সেলিব্রিটি সেলিব্রিটি লাগছে নিজকে \|/

        1. আপনাকে নিয়ে লেখার প্ল্যান ছিল তাই আগে থেকেই ঘুরে ঘুরে পোস্টগুলো মাথায় নিয়ে রেখেছিলাম। ভাগ্য আমাদের ভাল যে কাল অরুনি মায়াপু প্রকাশ করেছেন দিনের কথা।

          আর সেলিব্রিটি নিয়ে বলছেন? মনে যাদের জায়গা পাকা তাঁদের জন্য সেলি কি ব্রিটি কি! তাঁরা সবসময়ের মনের তারা। 😀

          মিলনমেলায় পার্টি চাই কিন্তু 😀

  4. চমৎকার পোস্ট দিয়েছেন নীতেশ দা | সত্য আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ | অসাধারণ লিখেছেন | হায় আমারে নিয়ে কেউ যদি লিখত | ;(
    যদিও সুন্দরিকে উইশ করেছি আপনার পোস্ট এ আবার ও করছি, শুভ জন্মদিন সুন্দরি |
    ধন্যবাদ নীতেশ দা 🙂 -{@

    1. আমার অনেক পুরনো অভ্যেস জন্মদিনে শুভেচ্ছা জানানো। এর মধ্যে সেই মানুষটি যদি হয় প্রিয় কেউ তো তবে কথাই নেই 😀

      আপনাকে নিয়েও পর্যবেক্ষণ আছে বটে :p ফেবুতে নেই বলে এখন জন্মদিনটি জানা হয়ে ওঠে না। আপনার জন্মতারিখ জানিয়ে দিন। হবে কিছু একটা নিশ্চিত…

      ধন্যবাদ আপনাকে। আপনি শুভেচ্ছা সোনেলাতেও না জানালে কিছুই হতো না এটা একেবারেই সত্যি।

          1. হাহাহহাহা… মায়াপু, দেখে যদি বয়স জানা যায় তবে তো সার্টিফিকেটের প্রয়োজনীয়তা হারাতো সেই কবেই! যদিও আপনার দেওয়া বুদ্ধিটা মাথায় ছিলো না, এখন মাথায় নিয়ে নিলাম :D)

      1. শুনতে পেলাম হেলাল ভাইয়ার ক্যামেরা দিয়ে উনি যাদের ছবি ধারণ করেন তাঁদের সবার কাছ থেকে সুড়সুড়ি এলেই প্রতিষেধক তৈরী হয়ে যায় ক্যামেরায় ধারণ করা ছবি থেকে… অনেক দুষ্ট এই ক্যামেরা, ভাইরাসের জন্য আগে থেকে এন্টিভাইরাস ধরে ফেলেছেন :p

      1. ছোটো থাকতে ইচ্ছে হয়। ছোটো সেজে আপুদের কাছ থেকে চকলেট নিতে মন চায়। চকলেট এড়িয়ে যেতে আমাকে বুড়ার দলে ফেলে দিলেন!
        ওই বেটা আমার বন্ধু হয় ক্যামন করে। ও তো মহাচোর! আমার মনের কথা চুরি করে লিখে দিলো!

  5. শুভ জন্মদিন লীলাপু – -{@
    কত ধরনের লেখা উনি যে লিখতে পারেন ভাবতে অবাক লাগে।লীলাপু ব্লগে এলেই আনন্দের বন্যা হয়।আপনি সঠিক ভাবে লীলাপুকে বিশ্লেষন করেছেন।আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

    1. আমি ব্লগ বুঝতাম না বলে তেমন নিয়মিত ছিলাম না শুরুতে। কিন্তু লীলাপুর অসীম ধৈর্য্য ছিল। মজার কোন পোস্ট এলেই আমাকে ফেবুতে নক করে জানাতেন বা কোন টপিক নিয়ে আলোচনা করতে চাইলে নিয়ে আসতেন।

      এই মানুষটিকে এই নতুন যারা এলেন তাঁরা এখনো পাননি, কিন্তু আমি নিজেও দেখেছি কেমন আনন্দের বন্যা বইয়ে দেন। উনি ব্লগে মানেই দারুণ আড্ডা, আনন্দ আর প্রাণচঞ্চলতায় ভরিয়ে দেওয়া কেউ চলে আসা।

      সোনেলাকে চিনেছি আগেই কিন্তু সোনেলাকে আপন করে নেওয়ার জন্য যে কয়জন আছেন তাঁদের সবার আগে এই লীলাপু।

      উনার জন্মদিন নিয়ে আমি পোস্ট দিতে পেরে নিজেই গর্বিত।

      শুভ জন্মদিন লীলাপু 😀

  6. সোনেলায় লীলাবতীর নিবন্ধন এর তারিখ এবং আমার নিবন্ধনের তারিখ একই
    সোনেলায় তিনি ২ বছর ১১ মাস ২২ দিন যাবত ব্লগিং করেন,আমিও একই দিন ধরে ব্লগিং করি
    এমন ব্লগার খুব বেশী নন
    বর্তমানে প্রচুর ব্লগার এখানে,আমরা যারা পুরানো,তারা জানি লীলাবতী এই ব্লগের পরিচিতির জন্য কতটা কষ্ট করেছেন।
    আমরা এবং সোনেলা ব্লগ অবশ্যই কৃতজ্ঞতা এবং সন্মানের সাথে তার এই অবদানকে স্বীকার করি।
    সদ্য প্রসূত একটি শিশুকে কোলে পিঠে নিয়ে বড় করেছেন লীলাবতী সহ আর কয়েকজন।

    সোনেলা অন্ত প্রাণ লীলাবতী অপমান সহ্য করেছেন হাসি মুখে।
    সোনেলার দিকে তাকিয়ে কত অবলীলায় অনেক ব্লগারের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানতেন যে তার মন্তব্যের উত্তর দেয়া হবেনা, জেনেশুনেও সোনেলাকে ভালো বেসে অনেক ব্লগারের পোষ্টে কমেন্ট করেছেন।এসব একমাত্র তার পক্ষেই সম্ভব।
    গতকাল তার জন্মদিন ছিল
    আমার ব্যার্থতা যে ব্যস্ততার কারনে তার জন্মদিনের পোষ্টটি আমি দিতে পারিনি।
    জন্মদিন শুভ হোক লীলাবতী -{@

    নীতেশ,প্রচুর লিংক সংযুক্ত করে অত্যন্ত কষ্ট সাধ্য একটি পোষ্ট দিয়েছো তুমি
    আমাদের সকলের লীলাবতীকে বুঝতে হলে,লীলাবতীর এসব লেখাই দরকার ছিল।
    ধন্যবাদ তোমাকে, সহ ব্লগারকে এমন ভাবে সন্মানিত করার জন্য।

    1. ঠিকানা চিনিয়েছেন আপনি আর হেলাল ভাইয়া, কিন্তু সেই ঠিকানায় পথ চলতে হাত বাড়িয়েছেন সবার আগে লীলাবতী।
      উনাকে নিয়ে অনেক কিছুই বলার ছিল, নিজের অনুভূতি জানানোর ছিল কিন্তু উনার জন্মদিনে উনাকে চেনানোর এই ক্ষুদ্র চেষ্টাতেই থামতে হলো আমাকে।
      আমি নিজে সম্মানিত বোধ করছি উনার জন্মদিনের পোস্ট দিতে পারায়।

  7. অনেক অনেক শুভ হোক জন্মদিন।

    অনিঃশেষ শুভকামনা লীলাবতীর জন্য।

    ভীষণ শ্রমসাধ্য আর অসম্ভব সুন্দর উপস্থাপনে মুগ্ধতা নীতেশ দা!!

    শুভকামনা থাকছেই।

    ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

    1. গবেষণা কি না বলতে পারছি না তবে উনাকে অনুসরণ করি উনার মন্তব্য ও প্রকাশনায়। তাই উনাকে এভাবে প্রকাশ করাটা সুবিধে হয়েছে 😀

      সকল ধন্যবাদ সোনেলা ও সোনেলার সকল সদস্যদের। আর শুভেচ্ছা শুধুমাত্র লীলাপুর 😀

  8. নীতেশ দাদা আপনি এত বড় একটা ধন্যবাদ প্রাপ্ত।

    শুভ জন্মদিন লীলা আপু। আর কি বলব, আমি ত কিছুই জানিনা এর চেয়ে বেশি।

    1. ধন্যবাদ দিতে হলেও তো অরুনি মায়াপু আর শুন্যাপু পাবে। মায়াপু জন্মদিনের উইশ করে জানালেন বলেই জেনেছি আর শুন্যাপু এ নিয়ে করতে বলেছেন বলেই হয়েছে, তা না হলে আমার এ নিয়ে বিশেষ করে এমন একজনের জন্মদিন নিয়ে পোস্ট করা হয় উঠতো না। তবে সেই মন্তব্য হামলার ঘটনাপ্রেক্ষিতে লীলাপুকে নিয়ে কিছু একটা লেখার ভাবনা মাথায় ছিল বলেই আগে থেকেই উনার পোস্ট পড়ে রেখেছিলাম এবং মাথায় রেখেছিলাম উনার পোস্টগুলো নিয়েই উনাকে দেখবো। আলাদা করে লিখতে লিখতে ভাবা হয়েছে, তেমন আর কিছুই না।

      আমিও তেমন কিছু জানি না তাই দু লাইনেই উনাকে শুভেচ্ছা জানিয়েছি। :p

      1. ডাবল হবে। কারণ আপনার জন্মদিনের কেক, বিয়েবার্ষিকীর কেক, সন্তানের জন্মদিনের কেক সব একই দিনে তিন-তিনবার করে খেয়ে যাবে। এবং আমরা বিদায় হবার পরে সব পরিষ্কার করতে হবে একই সাথে… :D)

      2. অকা অকা… এই যে মেনে নিলাম দাওয়াত খাওয়ার আগে বাসা থেকে খেয়ে আসার। দাওয়াতের আগে আপনার শ্বশুর বাড়ী হতে খেয়ে আসবো একবার, এরপরে আপনার বাবার বাড়ী হতে খেয়ে আসবো। এরপরে আপনার দাওয়াত খাবো…। ইয়েহুউউউউউউউউউউউউউ \|/

  9. শুভ জন্মদিন লীলা’পু।
    কয়দিন আমার শহরের বাইরে ছিলাম বলে সোনেলা’য় আসা হয়নি। আজ এসে দেখি নতুন সাজে সেজেছে সোনেলা।
    জন্মদিন… গোলাপি সাজে মন্তব্যের জবাব … বেশ লাগছে। শুভকামনা লীলা’পু। শুভকামনা নীতেশ দা। -{@

  10. শুভ জন্মদিন লীলাবতী…

    নীতেশ বাবুকে অনেক অনেক ধন্যবাদ লীলাকে বহু বিশেষণে, বহু গুনের প্রকাশ ঘটিয়ে বিশেষদিনে বিশেষ আয়োজনের মাধ্যমে তুলে ধরার জন্যে।

    (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3 -{@ -{@ (3 -{@

  11. দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা। ইস আমার তো এখুনি দেখতে ইচ্ছে করছে আপনাকে গো লীলাবতীদি। ভাই অরণ্য দেখে ফেললো,
    আমরা সবাই চাই আপনায় দেখতে। 🙂 -{@

  12. আপু আমি দুদিন পরে উইশ করে ভালো কাজই করতেছি তাই না? এডভান্স আবার লেট দুটাঈ হবে। 🙂

    লীলা আপু আমি খুব ব্যস্ত আপু আমার উপর রাগ করে আছেন??

    নীতেশদা আপনি দেখি ম্যাজিশিয়ান লীলাবতী আপুর উপর রিসার্চ করে ফেলছেন! 🙂

    1. আমি ম্যাজিশিয়ান হতে পারলে সবার প্রথমে আপনার ঘাড়ে চেপে বসা এই ‘উধাও ভূত’কে ধাক্কা দিয়ে বেতিয়ে তাড়াতাম :@

      আপনাকে খুঁজে খুঁজে দুনিয়া এক করে ফেলসি। যাই হোক, আমাদের দুষ্ট ভূতের তাজ তাজাপুকে আবার ফিরে পেয়ে আমি খুশীতে \|/

  13. সোনেলায় আসতে পারিনি, আপুকে উইশ করেছি, আবারো লেট হ্যাপি বার্থডে আপু।
    নীতেশ দা, আমার জন্মদিন কবে তা আপনাকে আগেই জানিয়ে দেব 🙂
    এতকিছু জেনে লীলাবতী আপুকে কেমন অচেনা অচেনা লাগছে………

    1. এখনই জানিয়ে দিন… 😀

      লীলাপুকে আমি এভাবেই চিনেছি মিথুন ভাইয়া।

      কিন্তু আপনাকে যে জন্মদিনের শুভেচ্ছা জানাবো সেদিন কি আপনি বহাল তবিয়তে থাকবেন? স্বপ্ন ভাইয়ার সাথে কয়দিন আগে যা করলেন তাতে ডাক্তার ফীট ঘোষণা দিয়েছেন? :p

      1. ও কিছুনা, আমিতো আসলে মাইর দিয়ে কিছুটা ক্লান্ত, আমাকে কিছু করেনা সে। 😀 ডাক্তারি সার্টিফিকেট বের করা কোন ব্যাপারই না 😀 আপনাকে চুপি চুপি আগে জন্মদিন জানিয়ে দিবোনে, নইলে সবাই আবার আমার জন্মদিনের পোস্ট দিতে চাইবে……… :p