মূল লেখায় যান

ঢং

সোনেলা রোদ্দুরঅন্যান্য, একান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

ঢং একটি বাংলা শব্দ । বাংলা ডিকশনারি / অভিধান অনুযায়ী এর অর্থ :

১ । ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি (কত ঢং যে জানো);
২ । গড়ন, গঠন, ভঙ্গি, রীতি (গাওয়ার ঢংটি বেশ ভালো)।
৩ । ঘণ্টার আওয়াজ; ধাতু পাত্র প্রভৃতিতে আঘাতের আওয়াজ। [ধ্বনি.]
৪ । ঢং ঢং  : ক্রমাগত ঢং শব্দ (ঢং ঢং ঘণ্টা বাজছে)।

এই ঢং থেকে এসেছে ঢঙী শব্দ  > (স্ত্রী.) ঢং করে এমন।

কেনো এই পোষ্ট ?
আমি নাকি ঢঙী  ! !   ফেইসবুকে আইডি করে আমার এই অপবাদ জুটলো 🙁
আমি কোন ধাতু দ্বারা নির্মিত ঘন্টা নই যে আমাকে আঘাত করলে কোন আওয়াজ হবে ।
আমি কোন ছলাকলা, ছল, ভান, রঙ্গ; ন্যাকামি ও করিনি কারো সাথে ।
আমার গড়ন, গঠন, ভঙ্গি, রীতিতে কি এমন আছে যে আমাকে ঢঙী বলা হবে ? ;(
তাও আবার এমন ফটো দিয়ে !! 🙁

আমি আপনার কি ক্ষতি করেছি ? আমি তো কোনদিন আপনাকে ভেংচি দেইনি ? আপনার পাকা ধানেও মই দেইনি । সামান্য একটা চিমটিও দেইনি আপনাকে । তাহলে কেনো আমাকে এমন উপাধী দিলেন ?   🙁

আর আমাকে এমন বলেছেন এই সোনেলা ব্লগের একজন ব্লগার । দয়া করে কেউ মন্তব্য করবেন না ‘ ঝাতি তাহার নাম জানিতে চায় ‘ । তাঁর নাম প্রকাশ করে এই অভাগা ঝাতিকে উদ্ধার করতে আমি ইচ্ছুক নহি ।

তবে আমি কিছুটা কনফিউশনে আছি , কারণ সে আমাকে সরাসরি কিছুই বলেননি । অন্য একজন ব্লগার আমাকে জানিয়েছেন , সে নাকি আমাকে এমন ঢঙী বলেছেন , সাথে নাকি এই ছবিটাও দিয়েছেন । তিনি যে সত্যি বলেছেন তা তো নাও হতে পারে । তিনিও তো কুটনামি  করতে পারেন ।

ফেইসবুকে আইডি না করলে কত কিছুই অজানা থেকে যেতো 🙂

মোট পড়েছেনঃ ১৩৬জনআজ পড়েছেনঃ ০জন

৩৫টি মন্তব্য

  1. এই ফেইসবুক নিয়েতো আপনি দেখছি অনেক দুঃশ্চিন্তার মাঝে রয়েছেন!!!
    বাহ বাহ !!!
    এখনো যে কত কিছু দেখার বাকী !!!
    শুধু দেখে যান আমাদের সাথে শেয়ার করে যান।

    1. ভীষণ দুশ্চিন্তায় আছি ভাইয়া । কত কিছু মজার মজার বিষয় জানছি । অবশ্যই শেয়ার করবো ব্যতিক্রমী কিছু হলেই 🙂

    1. পুষ্পবতী আপু , আপনার নামেও বতী আছে । কখন আপনিও এমন উপাধি পান বলা যাচ্ছেনা কিন্তু 🙂

  2. খুশী হলাম ভাইয়া -{@ কিন্তু আমাকে কেনো এমন বলা হলো ,তার কোন প্রতিবাদ নেই আপনাদের কারো মন্তব্যে 🙁

  3. সোনেলার ব্লগার আপনাকে ঢংগী বলেছে? :o. কার এত্তো বড় সাহস শুধু নামটি বলুন আমাকে. মনেহয় আপনাকে দেখলে তার মনের মধ্যে ঢং করে শব্দ হয়, এজন্য বলেছে 🙂
    অবশ্যই তীব্র প্রতিবাদ. জলদি তাকে হাজির করা হোক.

      1. আমাকে দেখলে মনের মধ্যে ঢং করে শব্দ হয়? আমি তো একথা ভাবিইনি আপু 🙂 এমন হলে তো আমি খুশী 🙂
        তার নাম বলা যাবেনা।

      2. মশাই ভাইয়া, কোথায় প্রতিবাদ করবেন, তা না । তার কাছ থেকে সাহস ধার করে কাকে বলবেন শুনি? আমাকে? 🙁

        1. আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? থাক থাক কাঁদবেন না। আমি ভাবছিলাম তার নামটা বললে একটু সাহস ধার নিয়ে ওই শব্দের সাথে আরো কিছু সহযোগী শব্দ যোগ করে ফেলতাম এই আর কি। তবে কাকে বলব তা বলা যাবে না তবে হ্যা আপনি দেখতে পারবেন।

    1. শুন্য আপু আমাকে ঢংগি বলেছেন, এর কোন বিচার এই ব্লগের মডুরা করেননি 🙁 এমন অপবাদ এর বিচার সোনেলায় পেলাম না, কি হবে এখানে ব্লগিং করে? 🙁