মূল লেখায় যান

“চাই না”

ইয়াসির রাফাবিবিধ১৬টি মন্তব্য

প্রেমিকার চুম্বন চাই না।
চাই এক কাপ ধোয়া উঠা চা।
চুম্বন পেলে আবার পেতে ইচ্ছে হবে,
একবার পেলে বারবার পেতে ইচ্ছে হবে।

প্রেমিকার স্পর্শ চাই না।
চাই অবিরত বৃষ্টি,
জোড়া শালিকের অনুভব করা দৃষ্টি
আর কচুপাতার ঝড়া ‘প্রকৃতির সৃষ্টি।

আমার বুকে তোমার নিশ্বাস চাই না।
চাই ছাতিফাটা রোদ,
পায়ে পিচগলা লেগে হোক বোধ
নেই বাধা,নেই আজ অবরোধ।

শুধু চাই শ্রাবণের শেষ বৃষ্টির রাত
চাই শুধু তোমার ও দু’চোখ
তাই আজ করবো না,
কোন অতৃপ্ত অনুরোধ।
২১.০৬.১৬
-ইয়াসির রাফা।

মোট পড়েছেনঃ ১১১০জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. প্রিয় ব্লগার, আপনি এখানে নতুন, তাই সোনেলার নীতিমালা পড়া উচিৎ আপনার। নীতিমালার ধারাঃ ৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন।
    নীতিমালা এখানে পড়ুন > https://sonelablog.com/tac/

    নিজে লেখুন, অন্যদের লেখা পড়ুন। শুভকামনা, শুভ ব্লগিং।

      1. নতুন হলেও এখানের সবাই আন্তরিক।
        যে কোন কিছুর জন্য আপনি যে কারো পোষ্টে মন্তব্য করে প্রশ্ন করবেন, কেউ না কেউ আপনার উত্তর দিয়েই দেবেন।
        শুভেচ্ছা আপনাকেও -{@

  2. স্বাগতম সোনেলায় -{@
    প্রথম কবিতায় বুঝিয়ে দিলেন যে আপনি ভাল লেখেন। নিয়মিত লেখুন, সহ ব্লগারদের লেখা পড়ুন।