মূল লেখায় যান

শুধু আপনি জানেন আপনি কেমন। অন্যকেউ আপনাকে আপনার চেয়ে বেশি ভাল জানে না।

ইয়াসির রাফাবিবিধ১১টি মন্তব্য

কেউ একজন আছে যে বলবে আপনি মানুষ
হিসাবে বড্ড বেশি ভাল। আবার কেউ না
কেউ একজন আছে যে বলবে আপনি মানুষ না।
একদম অমানুষ !!

কেউ একজন আছে যে, আপনাকে কটকটে হলুদ
পাঞ্জাবীতে দেখে বলবে, আরে আপনাকে
তো একদম হিমুর মত লাগছে। কেউ একজন
অবশ্যই থাকবে যে বলবে, হলুদ পাঞ্জাবী !!
ছিঃ কেউ পড়ে এগুলা ! বাজে লাগছে।

কেউ একজন বলবে আপনার অনেক ধৈর্য,
আপনি সুন্দর কথা বলেন, আপনার প্রচুর জ্ঞান।
আবার কেউ একজন বলবে ,আরে এ তো অস্থির
প্রকৃতির মানুষ। এর সাথে কথা বলে মজা নাই।

আমাদের সবারই নানা রকম অভিমত থাকে।
আর এ অভিমত প্রতিষ্ঠা করার জন্য
প্রতিনিয়ত কতই না আলোচনা ,সমালোচনা
করে যাচ্ছি।

আপনি কেমন সেটা একমাত্র আপনি নিজে
সবচেয়ে ভাল জানেন। আপনাকে অন্যরা
বিচার করবে বাহিরের অল্প কিছু কাজ বা
কথা দ্বারা।
সবার কথা মানতে গেলে দিশেহারা হয়ে
পড়বেন।

শুধু আপনি জানেন আপনি কেমন। অন্যকেউ
আপনাকে আপনার চেয়ে বেশি ভাল জানে
না। ;( -:-

মোট পড়েছেনঃ ৯০৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ঠিক বলেছেন। নিজেকে নিজে যতোটুকু চেনা কিংবা বোঝা যায়, কেউই সেভাবে বোঝেনা। আমার মতে নিজের মনের সবটুকু তাই কাউকেই বলতে নেই। কিছু রাখতে হয় আগলে। কারণ আমার নিজেকে আমি ছাড়া আর কেউই তো বুঝবে না।
    ভালো লিখেছেন।

  2. আমার চেয়ে ভালো কেউ আমাকে চিনে না এটা যেমন ঠিক তেমনি অন্যদের মতামতকে অগ্রহযোগ্য ভাবাও ঠিক না। যেহেতু আমি স্বয়ংসম্পূর্ণ না সুতরাং আমার ভিতরে কিছু ক্রুটি থাকতেই পারে, আর কাছের মানুষেরা সেটা শুধরে দিবে এটাও স্বাভাবিক।

  3. কিছুক্ষণ হয়ত আয়নায় চোখ আটকে যায়। তখন কখনো গর্বে নিজেকে দেখি, কখনো কোনো ভুলে আয়না থেকে মুখটা ফিরিয়ে আনি।
    আমি সত্যি নিজের পছন্দমতোই চলতে পছন্দ করি। কে কি বলল কমই শুনি। কারো সম্পর্কে অন্যের মতামত শুনতেও পছন্দ করি না। আমি যা বিশ্বাষ করি, তাকে খুবই ভালবাসি। আসলে বিশ্বাষকে বড় ভালবাসি।
    নিজেকেই হয়ত কখনো আমিই ভাল চিনি না। অবাক হয়ে দেখি নিজেকে। তবুও আমার আমিতে আমি।
    দারুন লিখেছেন। ভাল লাগল।