মূল লেখায় যান

সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা- গানের পোষ্ট

সোনেলা রোদ্দুরসঙ্গীত৬১টি মন্তব্য

আজ বন্ধু দিবস । এই দিবসে আমার সমস্ত বন্ধু , সোনেলার সমস্ত ব্লগার, পাঠক, শুভাকাংখি এবং ব্লগটিমের সবাইকে আওন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেন সবাই বন্ধু হয়ে থাকি সবার। জয়তু বন্ধুতা (3

বন্ধু দিবসে আমার প্রিয় কিছু গানের লিংক নিয়ে এসেছি আপনাদের সামনে।
প্রিয় গানের শুরুতেই চন্দ্রবিন্দুর বন্ধু তোমার গানটি শুনুন।

ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

* যেদিন বন্ধু চলে যাবো ….. মনে রেখো শুধু একজনই ছিলো …… ভালোবাসতো শুধুই তোমাদের ।
জেমসের এই গানটি আমার অত্যন্ত প্রিয়

* বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও ……. হেমন্তের এই গান ভাবায় আমাকে খুব

* বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে …….. কৃষ্ণকলির এই গানটি কার ভালো লাগেনা ?

* এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা ……….. শায়ন এর এই অসাধারন গানটি ভালো লাগবে সবার আশাকরি

* আরে আইল না …… আমার বন্ধু কেনো আইল না …… ইন্ডিয়ান ওসেন এর ভিন্ন ধরনের এই গানটিও ভালো লাগবে আপনাদের

* একলা ঘড় ধুলো জমা গিটার …… বন্ধু তোকে মিস করছি  ভীষণ…….পার্থর গান

* কেনো পিরিতি বারাইলারে বন্ধু ……….. হাবিবের কন্ঠে শাহ আবদুল করিমের গান

বন্ধুকে নিয়ে এত বেশী গান যে কোনটা রেখে কোনটা দেই হিসেব করা যায়না। কমেন্টে কেউ যদি প্রিয় গান লিখে দেন, তবে তা পোষ্টে এনে দেবো।

ব্লগার্স চয়েজ:
শুন্য শুন্যালয় আপুর পছন্দের দুটো গান –
যত দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে… কবির সুমনের গাওয়া গানটি আপনাকে এক ভিন্ন জগতে নিয়ে যাবে

হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি….. সুমনের এই চমৎকার গানটিও ভালো লাগবে সবার 

শিপু ভাই এর পছন্দের গান –
* তুই যদি আমার হৈতিরে ও বন্ধু –
একাত্তরের প্রজন্ম ভাইয়ার পছন্দের গান। এই গানটি না দিলে উনি নাকি আমার পোষ্টে কমেন্ট দিবেননা বলে হুমকি দিয়েছেন 🙂
মোট পড়েছেনঃ ১৩৯২জনআজ পড়েছেনঃ ০জন

৬১টি মন্তব্য

  1. কয়েকটি গান এই প্রথম শুনলাম। এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা, আরে আইল না …… আমার বন্ধু কেনো আইল না ……প্রথম শুনলাম। আপনাকে ধন্যবাদ আপু । শুভেচ্ছা বন্ধু দিবসের।

  2. বাহ চমৎকার সব গানগুলো মনে করিয়ে দিলেন।
    যত দূরে দূরে যাবে বন্ধু, একই যন্ত্রণা পাবে…
    হঠাৎ রাস্তায় আপিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু কি খবর বল, কতদিন দেখা হয়নি…..
    সুমনের এদুটো আমার পছন্দের খুব. সুযোগ পেয়েই বলে ফেললাম 🙂
    শুভ বন্ধু দিবস লীলাবতী দি আর এতো সুন্দর গানগুলোর জন্য অন্য ধন্যবাদ।

  3. এত্ত এত্ত গান কোনটা রেখে কোনটা শুনি তাই ভাবনা , প্রথম থেকেই শুরু করলাম , সব শুনব ।
    এগুলোই আজকে চলবে । অবশ্যই শুভেচ্ছা আপনি সহ সবাইকে এই বন্ধু দিবসে ।

  4. পার্থর গানটি অসম্ভব প্রিয় একটি গান আমার । শুনছি এখন ।
    গান নির্বাচনে আপনাকে বেশ পটু মনে হচ্ছে । অবশ্য এই দিনে এমন গান ই শোনা উচিৎ ।
    আপনাকেও শুভেচ্ছা অনেক ।

    1. পার্থর গানটি আমারও খুব প্রিয়। ইন্ডিয়ান ওসেনের গানটি শুনুন ভাইয়া। ভাবছি ইন্ডিয়ান ওসেন নিয়ে একটি আলাদা পোষ্ট দেবো। অনেকেই এদের সম্পর্কে জানে না । শুভেচ্ছা ভাইয়া।

          1. যাক এতদিনে পরে একটু মডু মডু বাতাস পেলাম। আমি কত খুজেছি একজন মডুকে। শুন্য আপু যদি মডু হয়েই থাকেন, একটু নজর রাইখ্যেন আমার উপর। ব্যান ট্যান কইর‍্যেন না আবার।

          2. বিপদের গন্ধ নাকি আগেভাগেই টের পাওয়া যায়, আমি ক্যান পাইলাম না 🙁 কেউ আমারে উদ্ধার করেন। বনলতা দি বলছে মডুর মাথায় শিং থাকে, চোখ থাকে তিনটা। আমার এইগুলা কিছুই নাই। তাই চিন্তা ন কইরেন 🙂

  5. গুড কালেকশন। বন্ধু দিবসের জন্য উপযোগী পোষ্ট। ইন্ডিয়ান ওসেনের গান এই প্রথম শুনলাম। ভবিষ্যতের পোষ্টের অপেক্ষায় আছি।
    ষ্টিকি হয়েছে দেখে ভালো লাগলো।

  6. এত সুন্দর একটি পোস্ট !! এত্ত সুন্দর কালেকশন !!! আর আমি দেখেই নি !!! হায়রে কাজ !!
    যাইহোক পরে হলেও দেখলাম — গানগুলো নিরিবিলি পরিবেশে শুনতে হবে —-
    শুভকামনা রইল

    1. শুনে দেখবেন আপু। ইন্ডিয়ান ওসেনের গানটি কিছুটা ডিফারেন্ট মনে হবে আশাকরি। আপনার জন্যও শুভ কামনা ।

    1. গানটি খুবই সুন্দর । হিন্দু মুসলমান সম্প্রীতির উপরে গাওয়া সেরা গানের মাঝে এই গানটি একটি। তবে আমার পোষ্ট শুধু বন্ধু বিষয়ক গানের । আপনার পছন্দের গানটি ভবিষ্যতে কোন পোষ্টে দেবো আশাকরি। শুভেচ্ছা আপনাকে।

  7. পড়াশুনার চাপে সময় দিতে পারছিনা ব্লগে। মিস করি সোনেলাকে। বন্ধুকে নিয়ে এত গুলো গানের পোষ্ট এ +++++ । কয়েকটা গান আগে শুনিনি। ধন্যবাদ আপু।

    1. গান পেলেন,কিন্তু কিছু গান দিবেন না এখানে?তোমাকেও এত্তগুলান শুভেচ্ছা পরী আপু -{@