মূল লেখায় যান

ঝরাপাতা-৩

সোনেলা রোদ্দুরবিবিধ২০টি মন্তব্য

অরিত্র,
কাল দুপুর থেকেই তোমার প্রিয় বৃষ্টি ঝড়ছে cats & dog ধারায়। এ যেন কার্তিকে আষাঢ়ের ঘনঘটা! বৃষ্টি নিয়ে আমার কোন রোমান্টিসিজম নেই। বৃষ্টি মানেই আমার কাছে একঘেয়েমি জল পতনের শব্দ, কাঁদা জলে মাখামাখি, ভিজে যাওয়া। পুরো মাত্রায় ঘরে বসে থাকা। আমার ভালো লাগেনা। এরকম মেঘলা থমথমে প্রকৃতি কখনো আমাকে আবেগতাড়িত করেনি। সকালে কাজে বেরোবার সময় এই বৃষ্টির জলে ভিজতে ভিজতেই কাজে এসেছি। যদিও বর্ষাতি ছিল তাও বৃষ্টি আর অবাধ্য দমকা বাতাসে ভিজে একাকার। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম বৃষ্টি থামার কোন লক্ষন নেই। আমি এখন যেখানটায় বসে বসে তোমাকে লিখছি সেখানে জল পতনের শব্দ ছাড়া আর কোন শব্দ নেই। শহর বাসি এখনো ব্যস্ত হয়ে ওঠেনি।

আমি এখন একটা বৃষ্টির গান শুনছি। টিপ টিপ বৃষ্টিতে মন ভালো নেই! যারে যা মন ভিজে আযনারে।

এখন আর লিখতে ইচ্ছে করছেনা অরিত্র। একটু কাজে মন দেই।

মোট পড়েছেনঃ ৯১৬জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ইশ কি ঠান্ডা………. কাল ইচ্ছে করে ঝুম বৃষ্টিতে ভিজে গিয়ে বাসে উঠলাম

    পরনে ছিল জর্জেট জামা । ওরে বাপস বাসে বসে কাপতে কাপতে বাসায় গেছি । আল্লাহর রহমতে এখনো ঠান্ডা লাগেনি ।

    লেখা ভাল লাগছে ধন্যবাদ

    1. ব্লগ মানেই আমার কাছে যা ইচ্ছে তাই লেখার স্বাধীনতা। যেমন খুশী লিখে যাওয়া। এ যেন আমার রাফ খাতা। থ্যাংকস আপনাকে এমন একটা সুযোগ করে দেয়ার জন্যে

  2. বৃষ্টি আমারো একদম ভালো লাগে… সারাদিন বৃষ্টির কাউ মাউ কার ভালো লাগে বলুন। তবে আপনার এই ছোট্ট লেখায় অরিত্রের মন কি ভরবে? আরোও বেশি করে লিখুন… 🙂 শুভ কামনা।

    1. অরিত্রকে যা লিখি তার একবর্ণ ও বানিয়ে লিখিনা। আমার প্রতিদিনকার জীবনযাপন গুলোই অরিত্রকে জানাবার চেস্টা করি। শুভ দিন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।