মূল লেখায় যান

বিচ্ছেদ

পপি তালুকদারকবিতা২৫টি মন্তব্য

 

উদাস দুপুরে দক্ষিণ সমীরণে মন হঠাৎ কেমন কেমন করে।
তাহারে ভাবিনা আমি, তাহাতে ডুবি না আমি।
অতঃপর তাহারি জন্য হৃদয় ব্যথিত হয় গোপন করিডোরে।
বিচ্ছেদ আমার করিয়াছে পর তাহারি দ্বার হতে,
কেমনে আমি পুষিব আমি হৃদয়ের ক্ষত টারে।

অক্ষি হতে পড়েছিলো তাহার রক্ত অশ্রু জল,
হৃদয়ে তাহার বয়েছিলো বৈশাখী ঝড়,
মস্তিষ্ক তাহার হয়েছিল মাতাল,
তবুও মুখে বলেছিল তুই আমার পর।

আমারো হৃদয় খানি শত সহস্র টুকরো করিয়া
তাহারি লাগিয়েছি জোড়া।
বিচ্ছেদ আমার মানিতে চায় না অজস্র বার ভাবিয়া।
কেমনে আছে  সুজন আমারে ছাড়িয়া!

ছবিঃ গুগল

মোট পড়েছেনঃ ১০৪জনআজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. ভুলে যেতে চাই আর সব
    যেখানে রেখেছি আমার অনুভব!
    ভাঙিনি/ ভাঙবনা বিচ্ছেদের কোনো অজুহাতে
    তুমি ফেরো বা নাইবা ফেরো
    রয়েছি বিলীন তোমাতে…….

    সাধু ছন্দের বিচ্ছেদীয় পঙতি মালার উপস্থাপন হৃদয়াগ্রাহী হয়েছে। আগামীর শুভ কামনা রইল।

  2. বাহ! চমৎকার কবিতা।
    বিচ্ছেদ মেনে নেয়া যায় না। যেকোনো বিচ্ছেদই নিদারুণ যন্ত্রণাময়।
    এমন করে আরও লিখুন, মিশ্রিত ভাষায় লেখাটি বেশ ভালো লাগলো।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  3. সম্পর্ক যদি হয় হৃদয়ের বন্ধন
    আস্থা থাকে সেথা চলনের প্রতি ক্ষণ,
    বিশ্বাস খোয়ে কেউ চলে গেলে দূরে
    অপরের হৃদ যায় কষ্টানলে পুড়ে
    নিরাশায় মান অভিমান তাতে আজীবন খায় কুরে কুরে।
    সুন্দর হৃদয়গ্রাহী কবিতায় মুগ্ধতা একরাশ।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।

  4. মুগ্ধ হয়েছি চমৎকার কবিতা পড়ে। বিরহের বিমূর্ত উপস্থাপন দেখলাম সুনিপুণ লেখনীতে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।