মূল লেখায় যান

বেসুরো অর্কেস্ট্রা

খাদিজাতুল কুবরাকবিতা১৫টি মন্তব্য

 

সত্যের পরতে পরতে জমা শেষ সত্যের অস্থায়ী বুদবুদ,
বিষম খাওয়া দুঃখগুলোকে এবার জানাব সাধুবাদ,
কি ভাবছ?  অদ্ভুত!
এ-ই হয়, তোমাদের ঐ এক দোষ, মিথ্যের ফানুস উৎসব ভালোবাস সত্যিতে নাখোশ।
শীতের ভয়ে অশীতিপর কাঁপছে থরথর,
তবুও শীত আসে অনায়াসে বৈচিত্র্য ধরে রাখতে ঋতুর।
প্রাণ বাঁচানো গেলোনা ঘাটের মরা সম্পর্কের।
আদিগন্ত শোকের নহর, খরস্রোতা কাটছে এপার ওপার পাথুরে নদীর।
মাথা ছাড়া দেয় আদিম তৃষ্ণা, সর্বত্র সুপেয় কিংবা কবোষ্ণ।
বৃষ্টির বড্ড আকাল এ খরায়, এদিকে চাতকের ঠোঁট খসখসে প্রায়।
পুনরুজ্জীবন দিলেন মনস্তাত্ত্বিক , চিন্তাধারার তিনি সুপরিবাহক।
আজ এ পর্যন্ত থাক।
অতঃপর,
অভিমানি মেঘপত্র গয়নার বাক্সে জমুক, আটঘাট বেঁধে লিখবে বৃষ্টির শ্লোক!
গোমড়ামুখী পাহাড় করেছে পণ হাসবে সে অকারণ, সুন্দরী ঝর্ণা ফোয়ারা ছড়াতে ব্যস্ত ভীষণ!
হাসি কান্নার আড়ালে দ্বৈতস্বত্তা চলছে উল্টো চালে,
বলছে তালে – বেতালে,
“বেখেয়ালে ভাবছ আমাকে হারিয়ে দিলে?
তা নয়তো সোজা,  বুঝবে বাছা!
ঝাপসা চোখে বাছতে গিয়ে অনুভূতির আগাছা; আমি রয়ে যাব অগোচরে।
তাই বলছি সাথে রেখো মোরে, বাসনার অন্তরালে। সারবস্তু এ-ই আমরা এক যোগে অর্কেস্ট্রা বাজাই।”

মোট পড়েছেনঃ ৯০০জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. অনেকদিন ব্লগে আসা হয়না।কিন্তু এফবি তে লেখাটির শিরোনাম পড়ে আগ্রহ দমিয়ে রাখতে পারিনি। অসংখ্য ধন্যবাদ সুন্দর লেখনীর জন্য।
    শুভকামনা রইলো…..

  2. সুর, তাল, লয়, ছন্দ কেটে গেলে অর্কেষ্ট্রা ও বেসুরো হয়ে বাজে। তবুও জীবন বহমান, সুন্দর। অসাধারণ একটি কবিতা পড়লাম। অসংখ্য ধন্যবাদ আপু। বিজয় দিবসের শুভেচ্ছা রইলো

  3. পোস্ট প্রিয়তে নিলাম। আবার পড়বো, এমন লেখা বারবার পড়তে ইচ্ছে করে।

    ❝আদিগন্ত শোকের নহর, খরস্রোতা কাটছে এপার ওপার পাথুরে নদীর❞
    অসাধারণ!!

  4. সাবিনা, আমাদের সোনেলার অদরা চাঁদমুখ অবশেষে পাইলাম আপনাকে।
    ভাই আমার কপাল খুলেছে বুঝতে পারছি।

    ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা।
    লেখা পড়তে চাই ব্যস কোন কথা হবেনা

  5. কোথা থেকে কোথায় নিয়ে গেলেন! সেটি পেরেছেন বলেই সৌন্দর্য পেয়েছে লেখাটি।

    বর্ণহীণতার ভার বালুময় সৈকতের রেখচিত্রে,
    মুখের মুখোশে ঝুলে আছে বিজ্ঞাপন,
    তবুও ওতপ্রোতের মত দাঁড়িয়ে আছে সহস্র আশার স্বপ্ন,
    গুচ্ছ গুচ্ছ রংবাহারের ফুলে ফুলে।

  6. “গোমড়ামুখী পাহাড় করেছে পণ হাসবে সে অকারণ, সুন্দরী ঝর্ণা ফোয়ারা ছড়াতে ব্যস্ত ভীষণ!” — অসাধারণ
    এ ছাড়া তো বেঁচে থাকা হারিয়ে যাবে। লোভনীয় শিরোনাম ম্যাম।।।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।