মূল লেখায় যান

জন্মদিনের শুভেচ্ছা

সুপর্ণা ফাল্গুনীশুভেচ্ছা৩৭টি মন্তব্য

এসেছে নতুন ভোর, এসেছে নতুন সূর্য;
চারিদিকে রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা।
তারই মাঝে মর্ত্যলোকে আগমনী বার্তা;
প্রকৃতির আঁচলে নব-আলোড়ন ঢেউ খেলে যায়।
সোনেলার আঙ্গিনা অবিরাম ভালোবাসায় সিক্ত যার পদচারণায়-
যিনি সৃষ্টি করেছেন কবিতার এক নতুন শিরোনাম;

অনায়াসে, অবলীলায় লিখে যান মনের সহজ সরল অভিব্যক্তি।
পাঠক হবার বাসনায় নিত্য করে মনের ভাবনার আদান-প্রদান;
তার সিন্গ্ধতা, সারল্যতা আর অবিরাম ভালোবাসায় ডুবে মরে লেখক,কবি ।

বাতাসে আজ শুভেচ্ছার লাল-নীল-হলুদের ছড়াছড়ি;
আনন্দ ছড়িয়ে পরেছে ধরণীর আকাশ-বাতাসে।
অদেখা আপনজনের স্পর্শ বুলিয়ে যায় প্রতি ক্ষণে ক্ষণে ইথারের অদৃশ্য বলয়ে-
শতবর্ষী আয়ুর পালক খোঁপায় গুঁজে বিলাক ভালোবাসার তরঙ্গ।

আজ আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমিন আপুর শুভ জন্মদিন। তার জন্য আমার এই ছোট্ট প্রয়াস।

তার সাথে কখনো আমার দেখা হয়নি , তবুও মনে হয়েছে তিনি আমার কতটা আপন, কাছের জন। ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹। অবিরাম ভালোবাসায় সিক্ত করেছেন প্রতিটি মন্তব্যের পালক। তার অ-কবিতার আমি অনেক বড় ভক্ত। তার ভালোবাসা আমাকে অবিরাম জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে। আমি লেখায় বিরতি দিলেই ম্যাসেঞ্জারে এসে খবর নিয়েছেন, লেখাকে এগিয়ে নেয়ার অনুপ্রেরণা দিয়েছেন। ঈশ্বর তার মঙ্গল করুন। আপুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

মোট পড়েছেনঃ ১৪৫৯জনআজ পড়েছেনঃ ০জন

৩৭টি মন্তব্য

  1. ব্লগার সাবিনা ইয়াসমিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

    সোনেলার উঠোনে তিনি আসার দিন থেকেই তিনি সোনেলাকে ধারন করেছেন তার আত্মায়। সোনেলার সবাইকেই তিনি আত্মার আত্বীয় ভাবেন। তিনি কেবল লিখেনই না, সমস্ত ব্লগারদের মন্তব্য দিয়ে উৎসাহ জুগিয়ে থাকেন। তিনি ব্লগে আসার পরে মন্তব্যের ধারাই পাল্টে দিয়েছেন।

    তার জন্য আন্তরিক শুভ কামনা।

  2. শুভ জন্মদিন আপু একগুচ্ছ কাঠগোলাপের শুভেচ্ছা। বাস্তবে না দেখলেও মনের মাঝে আপনার ছবি এমনভাবে আঁকা হয়ে গেছে মনে হয় খুব কাছ থেকে স্পষ্ট আর স্বচ্ছ কাঁচের মত মনে হয় আপু। নরম মনের মানুষ মনে হয় আমার আপনাকে। ভিতর ভিতর অভিমান থাকে কিন্তু অল্পতে আবার তা ভুলে যান,আমার মনে হয় আপনি অল্প ভালোবাসাতেই খুশি হন,,,,, এগুলো আমার অবজারবেশন 🤪ভুল ও হতে পারে আমার প্রিয় অদেখা মানুষ ❤️❤️❤️।যাইহোক মিষ্টি মেয়ে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন,এই কামনা। ধন্যবাদ ফাল্গুনী আপু এত সুন্দরভাবে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।

  3. এত সুন্দর শুভেচ্ছা পোস্টে কি কমেন্ট দিবো ভেবে পাচ্ছি না। কেউ আমায় নিয়ে লিখেছে! আমার বিশেষ দিনটি নিয়ে কেউ এত চমৎকার করে ভেবেছে! এটা অনেক বড় প্রাপ্তি।
    অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি।
    ভালো থাকুন সুপর্ণা ❤️❤️

  4. এত এত কম কম গোলাপ দিয়ে তাঁর জন্মদিন হলে তো হবে না।
    তিনি এলেন এবং জয় ছিনিয়ে নিলেন, তিনি সোনেলার ই।
    জন্মদিনের শুভেচ্ছা তাঁকে।
    মনে করে এত সুন্দর করে লেখার জন্য আপনাকেও ধন্যবাদ।

  5. কঠিন কথা/শব্দ কেমনে যে লিখে এই সব গুণী জনই জানে।আরও সুন্দর সুন্দর লিখা উপহার দিবে এই প্রত্যাশা রাখি তাঁর জন্মদিনে।
    গোলাপে গোলাপে ভরে থাকুক তাঁর জীবন সর্বদা। শুভ জন্মদিন।

  6. একদম পারফেক্ট মানুষের জন্য পারফেক্ট উইশ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। শুভ জন্মদিন।
    দিদি আপনার জন্যও শুভকামনা রইলো। ভালো থাকবেন।

    1. ওয়াও!! পপি আপু নাকি!
      কতদিন পর আপনাকে ব্লগে দেখলাম!
      ভাগ্যিস সুপর্ণা শুভেচ্ছা পোস্ট দিয়েছিলো, নয়তো কবে আপনাকে এখানে পেতাম কেই-বা জানতো!
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
      এবং সুপর্নাকে-ও 🙂
      ভালো থাকুন দুজনেই 🌹🌹

  7. জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেরী হলো বলে দুঃখিত।জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাবিনা আপুকে।

    শুভেচ্ছা পোষ্ট লেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ফাল্গুনী আপু।