মূল লেখায় যান

চিনবে তো আমায়?

আরজু মুক্তাকবিতা২৯টি মন্তব্য

 

চিনবে তো আমায়,
২৫ বছর পর ?

চারটে চোখের ঝাপসা চাহনী
মিনিট নীরবতা :
নামবে কি শ্রাবণ ?
বুকে কি বাড়বে ব্যথা ?

সময় বলে, হয়তো কোন
এক বৃদ্ধাশ্রমে দেখা হবে।
চামড়ায় অজস্র ভাঁজ
কালোচুল সাদা কাশফুল।
ঠোঁটের বাঁকা হাসিটা মনে থাকবে ?
হয়তো শতেক তালি দেয়া শাড়িটা,
চোখে পাতার কম্পন
কিংবা নখের দুর্ভিক্ষ দেখে ;
চিনবে তো আমায় ?

…………………………………

আমি ?
আমি তো চিনবোই !
নীল আকাশ কেউ ভুলে ?
শুধু নতুন করে সাজিয়ে নেয়।

মোট পড়েছেনঃ ১২৫৯জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. পুরানো সেই দিনের কথা, ভুলবি কিরে ও সে চোখের দেখা প্রানের কথা..
    সে কি ভোলা যায়…..
    না ভালোবাসার সেই মানুষটির সাথে ২৫ কেন হাজার হাজার বছর পর দেখা হলেও চেনা যায়!

  2. তোমাকে চিনতেই হবে কারন তোমার সমস্তজুড়ে আমিইইই ছিলাম তাই ২৫ বছর পড়েও সে যতই চেহারায় ছাপ পড়ুক স্পর্শই মনে করিয়ে দেবে তুমি ইইইই সেই আর আমি সেই তোমারি💙বেশ আবেগ পেলাম আপু।শুভকামনা, ভালো লাগল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।