ফুল কাব্য

এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ, হাতে হাত
কথা যেতো হারিয়ে।

আমার গোলাপেরা কি
এখনো ঘ্রাণ মেখে দেয়
তোমার হীরের মতো
উজ্জ্বল স্বপ্নের ভ্রুতে?

কৃষ্ণচূড়ার সাথে রঙ্গন অশোকে
বুলালো রঙের মোহন তুলিকালো।

সেদিনও এমনি নীল গগনের বসনে
শীত শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিলো হেসে
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেনো
এমন সময় ঝড় এলো, এলো এক ঝড় এলো খ্যাপা চুলে।

কইন্যার চিরল বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইল্যা
কইন্যা করলো ভুল।

হলুদ গাঁদার ফুল
রাঙা পলাশ ফুল
এনে দে, এনে দে
নইলে বাঁধবো না চুল।

সন্ধ্যে হলো, সন্ধ্যে হলো
দেখেছি চেয়ে প্রথম তারা
সে যেনো চায় আমার চোখে
তার দুখানি নয়ন তারা।

★★ ছবি বরাবরি ক্যামেরা বা মোবাইলে তোলা।
মোট পড়েছেনঃ ১৯৮৮জনআজ পড়েছেনঃ ০জন


২৭টি মন্তব্য
গানের কলির সাথে ফুলের ঝুড়ি বেশ হয়েছে।
শুভ কামনা সবসময়
গান আর ফুল একে অপরের।
তয় ছবি তোলায় মন দেয়া লাগবে!
ছবিগুলো ফ্লিটারিং ছাড়াই দেয়া। ল্যাপটপে বসেই তো এখন কাজ। এরপর আবার ছবি করতে ভালো লাগে না। চোখ ঝাপসায়।
শুভ কামনা
গান আর ফুল দারুন কম্বিনেশন!! নয়নতারার ছবিটা ভালো লেগেছে বেশি। অফুরন্ত শুভকামনা রইলো
দিদি, নয়নতারাটা ছাদের কার্নিশে অযত্নে ফুটেছে। রাতেই তোলা।
গানের সাথে ফুলের মেলা। সুরে সুরে কইবে কথা। শুভ কামনা অবিরাম।
ভালোবাসা অবিরাম
পর্বে পর্বে ছবি আর লেখনীতে একাকার।
শুভ কামনা দাদা।
সবসময় লিখতে ভালো লাগে না
মিলেমিশে মোহময়।॥।শুভ কামনা।
আপনার জন্য গোলাপি গোলাপের শুভেচ্ছা
’স্বপ্ন আমার কাজল পুকুর তুমি
হাজার শাপলা যেথায় ফুটেছে আজ’
জাতীয় ফুলটা পাশে রাখলাম প্রিয় কবি।
সুন্দর প্রাণের ছোঁয়া
বয়ে যা হৃদয় মাঝে,
আবেশিত সুধা নিয়ে যায় ধেয়ে
বাংলার চির কাঙ্খিত বৈচিত্রে
সকাল সাঁঝে।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায়।
ইস ভাইয়া। একটা দারুণ শাপলা ফুলের ছবি ছিলো। মিস হলো। সামনে দিবো অবশ্যই।
শুভ কামনা
চমৎকার মুক্তা আপু আপনার বাগানের ফুল
সবগুলো বাগানের নয়। অনেক সময় ঘুরতে গিয়ে তুলেছি।
ধন্যবাদ ভাই
ফুল আর গান
দুটোই সমান প্রিয় প্রায় সবার কাছে।
ছবির সাথে গান ।।চমৎকার উপস্থাপনা।
এমন মন্তব্যে আমি কৃতজ্ঞ।
শুব কামনা ভাই
ফুলে,ছবিতে অসাধারণ
ধন্যবাদ আপি।
এমন এক গুচ্ছ ফুল নিয়ে কাউকে ভালোবাসতে চাই।
চলুক ভালোবাসাবাসি।
ধন্যবাদ
সবগুলিই ছবিই কিন্তু সুন্দর। শিরোনামের সাথে মিলে গেছে। ভালো থাকুন আপু।
বাহবা।
আপনাকে অনেক ধন্যবাদ।
ফুলের সঙ্গে কবিতার অপূর্ব যুগলবন্দী। খুব ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই
আপা সুস্থ আর ভালো থাকবেন। শুভ কামনা অফুরান।