মূল লেখায় যান

রঙিন আকাশ

আরজু মুক্তাকবিতা২১টি মন্তব্য

 

বর্ষার রঙিন আকাশের দিকে
তাকিয়ে কিছু সময় কাটাই।
তাকালেই কিছু অর্থ খুঁজে পাই ,
যদিও তার বিশালতায় নিজে ক্ষুদ্র।
তার বিশালতায় নিজেকে হারিয়ে ফেলি
জীবনের গ্লানি, ক্লান্তি ও রুক্ষতাকে।
হৃদয়ে প্রশান্তি লাভ করি।
আকাশ বলে, “ও কিছু নয় !”
“কিছু পেতে হলে দিতে হয়।”
ভাবনাগুলোকে ছুটি দেই
একবুক দীর্ঘশ্বাস দেই,
চোখের নোনা পানি দেই
ঝক্‌ঝকে একটা হাসি দেই।
আকাশ মুছে দেয় সব
আমি আকাশ হয়ে যাই
বেঁচে থাকার একটুকরো স্পৃহা হয়ে।

মোট পড়েছেনঃ ২১০৩জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. বিশাল আকাশে আমি জায়গা খুঁজি মাঝে মাঝে, যদিও আমি ক্ষুদ্র তবুও আকাশের বিশালতায় নিজেকে বিলিয়ে দেই নিজের দুঃখ কষ্টগুলোকে সাথে নিয়ে আকাশ থেকেই এই আমিইইই আবার বৃষ্টি হয়ে পড়ি।

  2. প্রকৃতি সবসময় শিক্ষা দেয়
    কিন্তু আমরা তা গ্রহণ করতে জানি না।
    সর্বংসহা প্রকৃতির মতো হলে অন্তর
    আত্ম তুষ্টিতে ভরে উঠে জীবনের প্রতিটি বন্দর।
    অশেষ মুগ্ধতায় শুভ কামনা রাখলাম নিরন্তর।

  3. কিছু পেতে হলে কিছু দিতে হয়। পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দে আত্মহারা হয় হৃদয়। বর্ষার নির্মল প্রকৃতির অপরূপ সৌন্দর্য মন ছুঁয়ে গেল। শুভ কামনা অবিরাম।

  4. এক ক্ষুদ্র মনের ভাবনার বিনিময়ে যদি পাই এক আকাশ বিশালতা, তবে তাই হোক। আকাশটাই আমার হোক।
    আকাশের দিকে তাকিয়ে থাকলে নিজের ক্ষুদ্রতা যেমন উপলব্ধি করা যায়, তেমনি এটাও উপলব্ধি হয় আকাশের মতো করে নিজেকে গড়ে নিতে পারলে মনটাকেও রং-বেরঙে সাজানো যায়। আমাদের যাপিত জীবন ঐ সাতরঙা রঙধনুর থেকে কোন অংশে কম নয়!

    শুভ কামনা 🌹🌹