মূল লেখায় যান

শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল?

ওয়ালিনা চৌধুরী অভিকবিতা৪৭টি মন্তব্য


বড় অসময়ে যবনিকাপাত, শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল।
সেই দৃশ্যটা না দেখেই দর্শক চোখ মুছে বাড়ি গেলো।
গ্রীনরুমে একেক চরিত্রের মেকাপ খুলে আসতেই
ভেতর থেকে উকি দেয় মধ্যবিত্ত শুকনো মুখ।
একটু আগেই যে মঞ্চে সম্রাট হয়ে হুঙ্কার দিলো,
এখন তার মাথায় কাঁচা বাজারের হিসেব ঘুরছে।
মুকুটহীন নাটকের সম্রাট মুঠোয় ধরা টাকার দিকে তাকায়,
আজকে পারফরমেন্স ভালো হলে কিছু বকসিস পাওয়া যেত
মেয়েটা মাছ খেতে চেয়েছিল।
মহল্লায় তখন গুঞ্জন উঠেছে,
“শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল? “

মোট পড়েছেনঃ ৭৫৩জনআজ পড়েছেনঃ ০জন

৪৭টি মন্তব্য

  1. এ এক অন্য অভি আপু যেন। এমন লেখায় মন্তব্য আসেনা আসলে। নাটক, অভিনয় দেখে হাত তালি দেয়া মানুষ, বাহিরে এসে শুধু গুঞ্জনই যে করতে পারবে। সিটি বাজিয়ে মজা দেখবে আর আড়ালে মেকাপ বিহিন মানুষকে দেখে ঠোঁট বাঁকাবে। একজন মুকুটবিহীন সম্রাটের দৈন্যতা অসাধারণ ভাবে ফুটিয়েছেন।
    অসাধারন।

  2. ছবির জগতে যখন আমরা অভিনেতা তখন আমারা রাজা বাদশাহ উজির নাজির কিংবা খল চরিত্র বা কৌতুক চরিত্রের রুপ দানকারী দর্শক মনোরঞ্জন কারী যখন ই সেই সত্ত্বা থেকে বাহির হয়ে বাস্তব জগতের বুকে যখন পথ চলতে হয় তখন আমাদের আরেক সত্ত্বা। এই আনন্দ দান করতে গিয়ে নিজের জীবনের নিরানন্দ কে গোপন করে মানুষ কে কিছু সময় আনন্দ দান করা তার ভিতর এক ধরনের আলাদা তৃপ্তি আছে সেটা তারাই বুঝে যাদের রক্তের সাথে মিশে আছে অভিনয়ের নেশা।

  3. অদ্ভুত সুন্দর একটি কবিতা, আমি নির্বাক হয়ে পড়েছি কয়েকবার, বিশ্বাস করুন যতবার পড়েছি ততবার ভালো লাগার পরিমান বৃদ্ধি পেয়েছে। এই কবিতার প্লটকে ঘিরে আপনার উপস্থাপনার কোন জুরি নেই। অন্তরের অন্তস্থল থেকে ভাল লাগা জানালাম দিদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।