মূল লেখায় যান

প্রথম দেখা

ওয়ালিনা চৌধুরী অভিকবিতা৩২টি মন্তব্য

বাতাসের অনামিকা ছুঁয়ে দুলে যায় একলা মনে নিসর্গের ঝুমকা,
কথাকলির কণ্ঠে তখন রাগ ভৈরবী,
গালে হাত দিয়ে বসে শোনে লজ্জাবতী ।
তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই,
আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক ।
স্রষ্টার অপার্থিব রুপে অর্থহীন হয়ে যায় জাগতিক বাসনা ।
প্রকৃতি তার বুকের খাঁজে লুকিয়ে রাখে পুরো পৃথিবীর বিস্ময়,
সেখানেই প্রথম দেখা তোমার আমার । এরপর আর থেমে থাকেনি,
এভাবেই সময়ের বক্ষবন্ধনীতে বাঁধা পড়ে যায় অবলীলায়
প্রকৃতির যুগল প্রেমের একান্ত কাহিনী ।

মোট পড়েছেনঃ ৮৯৫জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. “তোমার ঐ লাজুক চোখের পাপড়ির মতো নুইয়ে পড়ে সহসাই,
    আর আমি নয়নতারা হয়ে লাজের মাথা খেয়ে তাকিয়ে থাকি অপলক” ।
    আহ্‌ এমন যদি সত্যিই দেখা হয়ে যায়,আর কি লাগে জীবনে!! (y)

    1. দ্বিতীয় তৃতীয় জানি না। চলবে জানি। না পালাইনি। আমি ঠিক ব্লগার নই।কিন্তু আমাকে যে আসতেই
      হয়।শুধু প্রথমই মনে রাখব কেন?সবই মনে আছে। থাকবে ও।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।