মূল লেখায় যান

নির্জনের মানুষ . . . . উৎসর্গ – প্রিন্স মাহমুদ

কৃষ্ণমানববিবিধ২১টি মন্তব্য

একটা প্রকান্ড বোঝার
মতন তার মাথায়
চেপে ধরল একাকীত্ব ।
সেই ভারে তার
ঘাড় নুয়ে এলো ,
সেই যন্ত্রনায় তার চোখে জল এলো ।

প্রথম দিকে বিষ্ময়কে গ্রাস করেছে নৈরাশ্য 🙂 …

ক্ষনিকের মাঝে তার উপলব্ধি হল , সে বন্দী ।

নির্জনতার কঠিন কারাগারে তাকে চারদিকে ঘিরে রয়েছে ,,
মানুষ একাকী থাকতে পারে না , শূণ্যতার ভয়ে !!

বিশাল এই আকাশটির নিচে একটি মানুষ হাটুতে মুখ গুঁজে কাঁদছে ।

কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
কিন্তু তাকে তো কেউ দেখছে না 🙂 ।

কিংবা তাকে শুধু
আকাশ দেখছে ,
বাতাস দেখছে ,
অরণ্য দেখছে ,
মিষ্টি কমলা দেখছে ,
বৃষ্টি দেখছে ,
সমুদ্র দেখছে ।।।

দুর থেকে আরো
দুরান্তরে ভেসে আসছে
সমুদ্রের মৃদ্যু শব্দ ।

মাঝে মাঝে মুখ তুলে শৃণ্য দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে 🙂 ।
তার মুখে অসম্ভব
যন্ত্রনার প্রতিচ্ছবি ।

প্রতিচ্ছবি দ্বীর্ঘ থেকে দ্বীর্ঘতর হচ্ছে ।
যন্ত্রনাগুলো বেড়ে বেড়ে
অসীম আকাশে নিয়তি চাইছে ।

কিসের প্রত্যাশায় ??

বড় অজানা ।।।।

মোট পড়েছেনঃ ৯৭৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, শুন্যতাকে ভয় পাওয়ার চেয়ে তাকে জয় করে নেওয়ায়াটাই ভালো, দূর আকাশে ভাসিয়ে শুন্যতা, নগ্নতায় জন্মাক বিজ্ঞতা।

    1. আজকাল কেন জানি ভাইয়া বিখ্যাত উক্তিতে মনে খটকা জাগায় , কিছু কিছু উক্তি যেন আমাদের দাস করে রাখতে চায়। বেধে রাখতে চায় তাই আজকাল আর কোনো মহামানবের উক্তি টানে না। হা হা হা তবে নিজেও যে কিছু করতে পারবো সেই ভরসাও নেই।

  2. কিসের প্রত্যাশায়, সে যে সত্যিই অজানা। একাকিত্ব কি আদৌ ঘোঁচে?
    দুটা লাইন খুব টাচ করলো, কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
    কিন্তু তাকে তো কেউ দেখছে না। যদিও নিজের জন্য কাঁদে কেউ কেউ হয়তো নিজের দৃস্টি আকর্ষণের জন্য।
    খুব সুন্দর। পরীক্ষা কেমন হলো? নাকি এখনো চলছে?

  3. কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
    কিন্তু তাকে তো কেউ দেখছে না

    কিংবা তাকে শুধু
    আকাশ দেখছে ,
    বাতাস দেখছে ,
    অরণ্য দেখছে ,
    মিষ্টি কমলা রোদ দেখছে ,
    বৃষ্টি দেখছে ,
    সমুদ্র দেখছে

    কিন্তু আমি অনুভব করতে পারছি 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?