মূল লেখায় যান

বৃষ্টিবিলাসী বেদুঈন

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

মেঘমিলনের গুরুগম্ভীর রসায়নে উন্মাতাল বেদুঈন
রিমঝিম বৃষ্টির নবউত্তাপে জর্জরিত,
গতি-চাঞ্চল্যতার শেকলে আষ্টেপৃষ্ঠে থাকা বন্দিত্বকে
বরণ করে নিয়েছে রুপরহস্যভেদী কুহকমায়ায়।

জগৎজীবনের চিত্তচঞ্চল রুপ রসলীলায়
বিশ্বসৃষ্টিকে হৃদয়বৃত্তির নতজানু আহবানে,
আসঙ্গলিপ্সু অনাহুত কবিতার ছন্দে
ক্রমে স্পষ্ট হয়ে ওঠে কলঙ্কিনী রাধার ছাপ।

জরাবন্ধনের বাঁধভাঙ্গা স্থবিরতা
ছিন্নভিন্ন করে দিতে চায় অতীত অত্যাচার।
মৃত্যুভয়কে লঙ্ঘন করা সে যে বড্ড পাপ!
তপ্তমরুর দিনরাত্রির চিরন্তন রুপ-রহস্য
যাযাবরকে আলিঙ্গন করে বৃষ্টিবিলাসীতায়।

প্রশান্তগভীর নিস্তব্ধতায় গতির ঘূর্ণিপাকে,
বৈরাগ্য আসক্তির প্রচ্ছন্নভাবে ক্রমে মৃয়মান।
আলুথালু বেদুঈনের টালিখাতা পূর্ণ হতে থাকে –
কাব্যকবিতা আর হাহাকার জীবনের গল্পে।

মোট পড়েছেনঃ ৮১২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৩টি মন্তব্য

  1. বাহ, খুব দারুণ লেখা —–
    “প্রশান্তগভীর নিস্তব্ধতায় গতির ঘূর্ণিপাকে,
    বৈরাগ্য আসক্তির প্রচ্ছন্নভাবে ক্রমে মৃয়মান।
    আলুথালু বেদুঈনের টালিখাতা পূর্ণ হতে থাকে –
    কাব্যকবিতা আর হাহাকার জীবনের গল্পে”।
    শুভ কামনা রইলো ভাই।

  2. ভাইয়া কিতা লিখলেন! মরুভূমিতে এমন গুরুগম্ভীর মেঘের রসায়নে বৃষ্টি হয়? মরুভূমিতে ও বৃষ্টি নামিয়ে দিলেন আপনার অসাধারণ, অনবদ্য লেখনী দিয়ে। জাস্ট অনবদ্য ভাইয়া। শুভ কামনা রইলো

  3. বৃষ্টিবিলাসী বেদুঈন! শিরোনামটাই তো বোহেমিয়ান উড়ুক্কুটাইপ! বেদুঈন যদি অক্লান্ত চাওয়ায় মরুর বুকে নামাতে পারে বৃষ্টিধারা! তবে তো হয়েই গেলো বৈরাগ্য আসক্তির অবসান।
    খটমট লেখার পাশাপাশি মাঝে মাঝে এমন কবতিতার বৃষ্টি ঝরাবেন ভাই। নইলে পুরোটাই মরুভূমি হয়ে যাবে।

    1. মরুভূমিতে যেমন বৃষ্টি অকল্পনীয় তেমনি বেদুঈনের কবিতা লেখার চিন্তাও। কবিতা সে ঠিক বোঝেনা, তবে বৃষ্টি হলে তার উথালপাতাল মন কিঞ্চির পুলকিত হয়ে তাকে কবিতা লেখানোর চেষ্টা করে আর কি!

      মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ভালো থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?