মূল লেখায় যান

প্রতি শব্দে

এস.জেড বাবুএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

একটা জলরংয়ের প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
এক কৈশরের দুর্দান্ত দুরন্তপনায়।
একান্তে নিরবতায়, বা পছন্দের কোন ঝংকারে।

যেন ঝড়, মেঘ, ঝর্ণা, আকাশ আর ঢেউ-
এক রাশি শুভ্রতার মাঝে অশান্ত মায়াবী প্রকৃতি ॥
সবটুকু দৃশ্যপটে সে নিরব দৃস্টি আমায় মোহিত করে-

দুনিয়ার সব আকর্ষণ দিয়ে যেন কেউ আঁকে চোখ-
সাদায় আর কালোয়-
কি নিদারুন সৃস্টি শিল্পীর ॥

কখনো ভেজা সেঁতসেতে সেই রংয়ের মাঝে,
অনেক দুর চলে যায় দৃস্টি।
ক্যানভাসের বুক চিরে, আমি দেখি নতুন দুনিয়া,
কলকাকলীতে ভরা হৃদয়ের শূণ্য মাঠে,
ডেকে উঠে অশান্ত কোকিল !!

আমি সুর মিলাই …..কুহু কুহু
ব্যাকুল হয়ে উঠে নিঃশ্বাস,
আমি আরও ডুবে যাই- তার প্রতিশব্দে ॥

অনেকটা দুরে –
আলেয়া আর অবছায়ার অন্তরালে উড়ে চলে শ্বেত বলাকা,
আর, আমি নেশাক্ত সে কোকিলের উড়ে আসার অপেক্ষায় !

আমার যে বাঁজেনা বীন-
যে সুরে মোহিত হয় পাখীরা,
যে সুরে মাতাল হয় প্রকৃতি-
সে সুর আজও অজানা ।

কি নিদারুন যন্ত্রনা সে নেশার, সে প্রতিক্ষার-
যদি তুমি তা কখনো জানতে …॥

-০-
২২/০৪/২০১৮

মোট পড়েছেনঃ ১১৩৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. জলরং-প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
    কৈশর-দুর্দান্তের দুরন্তপনায়।
    একান্ত নীরবতায়, পছন্দ-ঝংকারে।

    এই তিনটি লাইন পাঠক নিজ আনন্দে এমন করে পড়তে চাইলে,
    কবি কি মাইন্ড খাইবে!
    সতর্কবার্তা! ইহা কোন ভুল ধরাধরি না কিন্তু।
    তবে হ্যা, আপনাকে অবশ্যই টাইপো ঠিক করতে হবে। আমি কিন্তু শিখে ফেলতে পারি,
    তাই এমন করে বলা, অন্য কিছু না।

    1. না রে ভাই, মাইলেজ করার কিছু নেই।

      মূলত আমি সে ভাষায় বা সে ঢংয়ে লিখি, যে ঢংয়ে আমি কথা বলি। সহজ শব্দ প্রতিস্থাপন করতে চেষ্টা করি।

      একসময় টাইপো শিখে নিবো- আসছে সময়ে যে কোন লিখায় আপনার কথা মাথায় রাখবো।

      অনেক ধন্যবাদ প্রিয় ভাই

  2. মগ্ন-হৃদয়ের দ্বার খুলে
    এ কার প্রতীক্ষা!
    নিদারুণ যন্ত্রণার বিষ গিলে গিলে;
    শূন্যতার হৃদয় জুড়ে চেয়ে আছে শুধুই
    একটি কাজল-আখি…………

    ধুর! আপনি কত্ত সুন্দর লেখেন।

  3. বাবু ভাই প্রতিটা লাইনই মগ্ন- হৃদয়ের দ্বার খুলে।
    একটা জলরংয়ের প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
    এক কৈশরের দুর্দান্ত দুরন্তপনায়।
    একান্তে নিরবতায়, বা পছন্দের কোন ঝংকারে।
    শুভ কামনা 🌹🌹

  4. কখনো ভেজা সেঁতসেতে সেই রংয়ের মাঝে,
    অনেক দুর চলে যায় দৃস্টি।
    ক্যানভাসের বুক চিরে, আমি দেখি নতুন দুনিয়া,
    কলকাকলীতে ভরা হৃদয়ের শূণ্য মাঠে,
    ডেকে উঠে অশান্ত কোকিল !!—-

    অসাধারণ লাগলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?