মূল লেখায় যান

তেঁতুল গাছে বকের ছানা

বোরহানুল ইসলাম লিটনকবিতা১৬টি মন্তব্য

চড়বে বলে তেঁতুল গাছে
ফের করে আবদার,
জেদ ধরেছে দুষ্টু খোকা
মুখ করে আজ ভার।

মা ডেকে কন ঝুল না বেটা
নীচু আমের ডালে,
যেথায় বসে টুনটুনি গায়
রোজ সুখে সকালে!

বেশ তো উঁচু তেঁতুল শাখা
ঝুলছে যেন ব্যাঙ,
ওখান থেকে পড়লে কি তোর
আস্ত রবে ঠ্যাং?

বাপ তারে কয় বলতো খোকা
করছে মা তোর না না,
শুনবি না তুই মানা!
বাবার কাছে চুপটি এসে
বললো খোকা মুচকি হেসে
ক্যান বুঝো না তেঁতুল গাছে
ঘুরছে বকের ছানা!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৭৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?