ছাড়বো না তবু! (গীতিকাব্য)

যতোই গোসসা করো ভিজিয়ে দুয়ার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
যদি না হৃদয়ে বসে গাও তুমি গান,
নীরবে সইবো চেপে ভীরু অভিমান!
চরণে না দিলে বাস
লুকাবো তাপিত শ্বাস
নিজেকে অভাগা বলে দিয়ে ধিক্কার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
রহমত যদি রাখো ঢেকে আবরণে,
পুষবো তোমারি নাম গোপনে এ মনে!
না দিলে জ্ঞানের শশী
ভাববো নিজেকে দোষী
মেনেই বাঁকিটা পথ ঘেরা আন্ধার –
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৮২২জনআজ পড়েছেনঃ ০জন




৮টি মন্তব্য
বার বার ডাকলে অবশ্যই সাড়া দিবে। তাঁর রহমত ছাড়া যে চলা যায় না। শুভ কামনা রইলো।
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ছাড়বো না তবু আমি
তোমাকে পাবার অধিকার!
ভালো লাগলো দাদা,
ডাকার মতো ডাকলে অবশ্যই সাড়া দেবে,
ঈশ্বর আল্লাহর কৃপা ছাড়া চলা যায়না।
ভালো থাকবেন শুভ কামনা,,
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সুর কণ্ঠ একসাথে হলো আর সুন্দর হবে কবি দা
ভাল থাকবেন————-
জী কবি দা!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
শুভ কামনা জানিয়ে গেলাম
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!