চাইলে কি পাই!

চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
ডাকতে গেলে হোঁচট লাগে
ব্যথায় বুকের কাঁপন জাগে,
যাচলে তবু বাদল ধারা
শীত সেধে দেয় ব্যাপক সাড়া,
বিজলী বিলায় রামধনুতে হাসি!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
খুঁজতে গেলে হিয়ার মাঝে
কাউয়া ডাকে ব্যাকুল সাঁঝে,
স্মৃতির ধারে গড়লে বেলা
শোল ধেয়ে খায় ট্যাংরা চেলা,
ভেক হতে চায় শিউলি তলার মাসী!
চাইলে কি পাই সুখরে পাশাপাশি!
মোট পড়েছেনঃ ৮৬৭জনআজ পড়েছেনঃ ০জন


৮টি মন্তব্য
বেশ ছন্দময় এক ভাবনা কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চাইলেই সব যদি পাই তাইলে সমস্যা নাহি থাকবে?
দারুন ছন্দে কাব্যভাব। বোরহান ভাই।
অনুপ্রেরণা পেলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চাইলেই যদি যেত পাওয়া, কেন এতো পরিশ্রমের খেলা। শুভ কামনা রইলো।
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চমৎকার ছন্দে ও শব্দশৈলীতে সাজানো কবিতা।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!