মূল লেখায় যান

আতসি কাঁচের বেড়া

এস.জেড বাবুকবিতা২১টি মন্তব্য

তোমার আমার মাঝে এই এক
আতসি কাঁচের বেড়া,
তুমি দেখ আমায় অতি ক্ষীনকায়
আমি দেখি তুমিই সেরা।

তুমি উত্তলে- বিশালতম ভিষন
আমার খোলা দৃষ্টি সীমান্তে,
আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম,
তোমার অদেখায় অজান্তে।

শ্রেয়া!
আমি দেখি আমার হৃদয়ের চোখে
তুমি দেখো আয়নার আড়ালে,
আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।

জড়তায় জড়ানো ইতিহাসের মেলায়
খুঁজি সে চিরচেনা মুখ,
আমার অদ্যটা অসুস্থ দুর্বল
তোমার ও যে হৃদয়ে অসুখ।

চোখ মেলে দেখো- বদলেছে ৠতূ
ডালে ডালে মেলেছে কুঁড়ি,
বদলায়নি শুধু- অস্তিত্ব তোমার
এ হৃদয়ে সর্বোপরি ॥

-০-

মোট পড়েছেনঃ ৭৫৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. এ এক অদ্ভুত কাঁচের খেলা!
    তুমি শুধুই খেয়ালের বসে খেলে যাও
    আমার শুধুই খেলা দেখে যাওয়া,
    ক্ষীণ থেকে ক্রমেই ক্ষীণতর হওয়া
    আমার উজার-হৃদয়ে সবটুকুতেই শুধু
    তোমাকেই একান্তে জড়িয়ে যাওয়া;

    1. কোথায় কবি আর কোথায় কবিতা
      কে বলে তা বহুদুর
      হেলাল ভাইয়ের প্রতিটি মন্তব্য
      ছন্দে আর কবিতায় ভরপুর

      অশেষ কৃতজ্ঞতা আর মুগ্ধতা রেখে গেলাম

      শুভেচ্ছা প্রিয় ভাই

  2. দাদা এক অদ্ভুত কাঁচের খেলা, পড়ে ভালো প্রেম নিবেদন।
    প্রেমিক সিরিয়াস তো প্রেমিকা খামখেয়ালি।

    চমৎকার প্রকাশ
    শ্রেয়া!
    আমি দেখি আমার হৃদয়ের চোখে
    তুমি দেখো আয়নার আড়ালে,
    আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
    তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?