মূল লেখায় যান

হলুদ প্রজাপতি

ওয়ালিনা চৌধুরী অভিএকান্ত অনুভূতি, কবিতা২৬টি মন্তব্য

ঐ সোডিয়াম বাতির আলোতে এতো মায়া কেন ?
বদলে যাওয়া পোশাকের রঙে…
অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর ।
দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি ।

মোট পড়েছেনঃ ১৪২১জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. ” দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
    বাড়তে থাকে সময়ের ব্যবধান ।
    পেছনে ফেলে আসি আমার হলুদ প্রজাপতি । ” ………… খুবই পছন্দ হয়েছে এটুকু।
    এ যেনো আমারই কথা ।

  2. অপরিচিত মুখের ভীড়ে নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা নিরন্তর ।
    দূরত্বের সাথে সাথে কিছু প্রিয় মুখ স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হতে থাকে
    বাড়তে থাকে সময়ের ব্যবধান ।

    সময়ের ব্যবধানে পিছনে ছেড়ে আসা সময় আর সম্পর্কগুলির মূল্যবোধ বাড়তে থাকে। প্রিয় থেকে প্রিয় হতে থাকে হারিয়ে যাওয়া মুখ গুলি। চমৎকার করে অল্প কয়টা লাইনে অনেক কথা বলে দিয়েছেন। অন্তরের ভেতরে এই কথা গুলিই শব্দহীন ভাবে অবস্থান করছিল, আপনি সেই কথা গুলিকে শব্দ দিয়ে পরিপূর্ণতা দিয়েছেন।

    শুভ কামনা জানবেন 🙂

  3. রং পাল্টে ফেলেছে হলুদ প্রজাপতি। নানান রং এ সে এখন। যেভাবে যখন চাইবেন। আক্ষেপের রং তৃষ্ণা কেউ মেটাতে পারেনা।
    এতদিন পর পর এলে যদি না চিনতে পারি সব দোষ আপনার।

  4. খুব সুন্দর! এক কথায় চমত্কার সময়ের ব্যবধান এতো সুন্দর করে আপনি বর্ণনা করলেন অভিভূত হলাম। একবার লিখেছিলাম ”

    “ব্যস্ততার ঘোরে মেঘের পালে রোদ লুকিয়ে
    দূর লালিমায় জীবনের জটিল সূত্র মেলে সন্ধ্যার নিষিদ্ধ প্রহরে।”

    এই সময়ের দাবীতে কত কিছুই না আমাদের পিছনে পরে রয়,কখনো ফিরে তাকানোর অবসর নেই তবে গোধূলি বেলাতে ফেলে আসা সময়ই হয় আক্ষেপের ভ্রু-এর ভাঁজ। অনেক ধন্যবাদ এমন এক লেখা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। -{@