মূল লেখায় যান

বেহায়া বৃষ্টি

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৯টি মন্তব্য

 

ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
শিরশির বাতাসের শীতল স্পর্শে-
কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে
তোমার বুকের তাপে নাও মিশিয়ে!
উম দাও শক্ত করে জড়িয়ে মোরে!
ওহে প্রিয়, প্রিয়জন!

মুড়িয়েছি কাঁথা কম্বল-
তবুও যে থামছে না কাঁপন
কী জানি কি হবে এখন?
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন।
ওহে প্রিয়, প্রিয়জন!

হেমন্তের এই অপ্রত্যাশিত অযাচিত-
বেহায় বৃষ্টির আদ্র স্পর্শে; মরি মরি শীতের কোপে।
হায় বেঘোরে প্রাণ বুঝি যায়!
কী জানি  কি হবে এখন!
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন
ওহে প্রিয়, প্রিয়জন!

মোট পড়েছেনঃ ১২১৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৯টি মন্তব্য

  1. “ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
    শিরশির বাতাসের শীতল স্পর্শে-
    কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে
    তোমার বুকের তাপে নাও মিশিয়ে! “
    হেমন্তের বেহায়া বৃষ্টি আসে
    আশীর্বাদ হয়ে আমার আপুর জন্যে।
    শুভ কামনা।

  2. মুড়িয়েছি কাঁথা কম্বল-
    তবুও যে থামছে না কাঁপন
    কী জানি কি হবে এখন?
    এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন।
    ওহে প্রিয়, প্রিয়জন!……

    এটাতো জ্বরের লক্ষন! এই অবস্থার চিকিৎসা একটাই, নাপা-৪০০ খাওয়া লাগবে। প্রিয়জন কাছে আসুক বা না আসুক, নাপা ১০০% নিজের দায়িত্ব পালন করবে 😀

    1. হা হা হা হা হা। এই অসময়ের যদি জ্বর আসে
      তবে নাপা দিয়ে কোনো কাজই হবে না আপু
      চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ♥️♥️
      ভালোবাসা থাকুন সুস্থ থাকুন সবসময়

  3. প্রিয়জন গেল কই? কি খারাপ সে হ্যাঁ। মানুষ কাঁপন কুপনে থরথর আর সে লাপাতা।
    তার কাঁপুনির দিনে সারা না দিলেই হবে সাজা ঠিকঠাক।
    কাঁথা কম্বলের ভেতর থেকেই এমন আর একখানা লিখে ফেলুন দিকি॥ পড়ে ফেলি।
    শুভ কামনা।

    1. তার কাঁপুনির দিনে সারা না দিলেই হবে সাজা ঠিকঠাক।
      কি নিষ্ঠুর গো আপনি! হা হা হা হা হা
      চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  4. আহারে এই শীতল আবহাওয়ায় কাঁথা দিয়ে হবে না, ১০০% প্রিয়জন লাগবেই লাগবে। বেহায়া বৃষ্টি আপুরে ও দেখি বেহায়া করে দিছে 😋😋। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

    1. হা হা হা হা হা
      ইহা একখান জব্বর মন্তব্য হয়েছে
      বৃষ্টি আসবে আর মনটা বেহায়া হবে না
      তাই কি কখনো হয়!
      চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দিদিভাই
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  5. ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
    শিরশির বাতাসের শীতল স্পর্শে-
    কাঁপা কাঁপা এই আমি’কে উষ্ণ করতে
    তোমার বুকের তাপে নাও মিশিয়ে!
    উম দাও শক্ত করে জড়িয়ে মোরে!
    ওহে প্রিয়, প্রিয়জন!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?