মূল লেখায় যান

ওরে আয় সবে আবার একবার ফিরি

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

ওরে আয় আয় আয়রে সবে
আবার একদিন ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।
আধ-পৌঢ়া এই বয়সের ক্লান্তি ভুলে,
আবার একবার ঝাঁপিয়ে পড়ি-
প্রেমত্ত উত্তাল তুলশী গঙ্গার জলে।

ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার দলছুট হয়ে,
দূর্বা ঘাসের ডগায় বসা লাল ফড়িং ধরতে-
সংগোপনে সন্তর্পনে যাই এগিয়ে।
নদীর ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে
জলের শীতল পরশে প্রাণ জুড়াই।
ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।

মোট পড়েছেনঃ ১০৮০জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. নদীর ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে
    জলের শীতল পরশে প্রাণ জুড়াই।
    ওরে আয় আয় আয়রে সবে
    আবার একবার ফিরি,
    ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।

    ছবির সাথে লেখনী বেশ মানানসই, দিদি।

  2. অতীতে ফিরে যাওয়ার কবির আকাঙ্ক্ষা পূর্ণতা পাক — আধ-পৌঢ়া এই বয়সের ক্লান্তি ভুলে,
    আবার একবার ঝাঁপিয়ে পড়ি-
    প্রেমত্ত উত্তাল তুলশী গঙ্গার জলে।

    1. গোধূলির ধূসর সময়ে এসে
      প্রভাতের উজ্জ্বল ঝলমলে সময়ে ফেরা যায় না
      শুধু স্মৃতির পরশ মাখা, স্মৃতি রোমন্থন কথা যায়

      চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো আপু
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  3. প্রভাতবেলা শিশির ভেজা ঘাসবুকে
    মধ্যাহ্নে বাজে না বলা যতো কথা বাজে
    চলে গেছে বেলা কথার ছলে, কাজের ফাঁকে
    যাই যাই করে,,
    শরমে বেঁধেছে প্রথম প্রণয় কিশোরী,
    মধ্যাহ্নের অবসরে সে গিট গিট খুলেছে,,,
    নদী বয়ে গেছে নদীর মতো শতো শতো ঘাট পেরিয়ে।
    ফেরা হয়নি আর চেনা ঘাটে,,, জীবন যদি কোনো জোয়ারভাটার নদী হতো তবে উজানে ফিরা হতো চেনা সব ঘাটে।
    ভালো লাগলো লেখাটা।

    1. নদী শতো ঘাট পেরিয়ে গেলেও
      উজানের টানে বার বার ফিরে আসে
      আহা! জীবন যদি স্রোতস্বিনী নদী হতো
      তবে আবার একবার ফেরা হয়তো
      দুরন্ত শৈশবে কৈশোরে

      মন্তব্যের ঘরে একটা চমৎকার কবিতা
      অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।