মূল লেখায় যান

ছায়া

খাদিজাতুল কুবরাকবিতা২৭টি মন্তব্য

টেরাকোটা চোখের চোরাকাঁটা চাহনিতে খুন হওয়া সেই আদিবাসী কন্যার রক্তাক্ত লাশটি খুঁজে পাওয়া যায়নি এখনও।

সাহেব তুমি খুশি তো!
কে তুমি হে ?
আমি ছায়া, ভয় নেই!
কেউ কিচ্ছু জানবেনা, তুমিই সেই সুচতুর প্রেমিক!
যে কিনা সন্তর্পণে চিলেকোঠায় লুকিয়ে রেখেছো তাকে অযত্নে!
পচন ধরবেনা জানি,
প্রেমের হিমাগারে সংরক্ষিত সে এখন বিভোর অনুভবের মরণ ঘুমে।

অপরদিকে তুমি__
বার্লিন সভ্যতায় নিজেকে পরিমার্জিত করে নিয়ে;
সুখ খুঁজে ফির বিলাসী সোনালি চুলের বাদামী জলপ্রপাতে।
মায়ার ছলনায় দোলে ভালোবাসা!
এসপারওসপার হয়না।
একদিন তোমারও ডাক পড়বে পূর্ব পরিচিত সেই ঘরে,
গোসল হবে, কাফন হবে, তারপর প্রতিবেশী হবো পাশের কফিনে,
মনে রবে কিনা জানিনা,
হয়তো অপরিহার্য পরিণতির অনুষঙ্গে কুশল বিনিময়ের সুবাদে আবারও চোখাচোখি হবে!
আদিবাসী মেয়ের হাসির প্রতিধ্বনিতে তোমার স্বরচিত মর্গের দেয়াল বিদীর্ণ হবে,
মেয়েটি টাল সামলে অস্ফুটে জানতে চাইবে!
সাহেব আপনি এখানে?

সেই কবে আমাকে মনের খেলায় বোকা বানিয়েছেন, রেডএলার্ট নিশানা আপনি ঠিকই জানতেন।
আপনিতো ভ্রমণ পিপাসু দক্ষ পর্যটক।
সাহেব!
আমার সমূহ বিপদ বুঝেও কেন বলেননি-
আর এগোতে পারবেনা বোকা মেয়ে!
নিজের সীমা অতিক্রম করোনা!
প্রাণ নিয়ে ফিরে যাও।
সাহেব!
নিউটনের তৃতীয় সূত্রের প্রভাবে আজ আমরা সংরক্ষিত এলাকার প্রতিবেশী।
কি অদ্ভুত তাই না সাহেব!

মোট পড়েছেনঃ ১২৫০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

    1. অসম্ভব সুকৌশল সুন্দর শব্দে একটি করুণ দৃশ্য চিত্রায়িত আপনার লিখায় ফফুটে উঠেছে। আপনাদের কিছু কিছু লেখার গুণ আমি রপ্ত করতে পারিনা। সেটা মাথায় ঘেলু নাই তা অবলিলায় বলতে পারিয়া।
      অঘটন ঘটার আগে এই সব সভ্য মানুষের যদি বিবেক ঘুলত তবে সমাজ দেশ খুব উপকৃত হত।
      যাক আল্লাহ পাকউ ভাল জানে।

      1. ভাইয়া আমি ও এমন কিছু লিখতে পারি না।
        চেষ্টা করি মাত্র।
        আপনি ও ভালো লিখেন। আরও যত্নশীল হলে আরও ভালো লিখবেন ইনশাআল্লাহ।
        ভালো থাকুন ভাইয়া। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল

  1. ধন্যবাদ। মনটা পিপাসার্ত ছিল তোমার কবিতা পড়বার আশায়। পূর্ণ হল। একটু কঠিন হলেও বুঝলাম ঠাকুর মুছির মেয়েকে রাতেই ছোয়। দিনে দেখলে গোসল করে।
    লেখাটি প্রিয়তে নিলাম।।।

    1. প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আশা করি বুঝতে সমস্যা নেই। মজিবর ভাই অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা

  2. আপু অনেক সুন্দর একটি কবিতা। পর্যটকদের কাছে এসব নারীরা শুধুই শিশিরের বিন্দু যা দূরত্ব ও সময়ের স্রোতে হারিয়ে যায়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  3. আমি বাকরুদ্ধ!! এত চমৎকার লেখা আমি খুব বেশি পড়িনি। একটা ঘটনা গল্পের আদলে লিখে ফেলা কঠিন কিছু নয়, কিন্তু কবিতার ভাষায় ঘটনাটির মর্মান্তিক ভাব এবং ঘটমান আবহ ফুটিয়ে তুলতে দক্ষতার প্রয়োজন। অসাধারণ লিখেছেন আপনি। আপনার এযাবৎ কালের যত কবিতা পড়েছি এটা তার মাঝে অন্যতম। এই কবিতার প্রশংসা অল্পকথায় করা যাবে না, আর বেশিকিছু বলার মতো শব্দ আমার জানা নেই। দুর্দান্ত!!
    পোস্ট প্রিয়তে নিলাম।

    1. অসংখ্য ধন্যবাদ। এমন মন্তব্য অনুপ্রেরণার অনন্য উৎস।
      আসলে সত্যি কথা বলি, খুব গল্প লিখতে ইচ্ছে করে কিন্তু কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো ভেবে কুল পাইনা।
      অবশেষে বুঝতে পারি গল্প লেখা আমার কম্ম না।

  4. একটা কথায় কানে বাজছে
    একদিন তুমি ও হবে আমার প্রতিবেশী।
    পাশাপাশি কফিনে।
    সাহেব!

    আর কিচ্ছু বলতে পারছিনা। আমি মোহাবিষ্ট।

    আপনার বেশকিছু লেখা আমি পড়েছি। নিখুঁত সুন্দর কবিতা।
    ভালোবাসা জানিবেন।
    শুভ দুপুর।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?