আজ মহান স্বাধীনতা দিবস।পঞ্চাশতম স্বাধীনতা দিবস।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ বাংলার আকাশ বাতাস ছাড়িয়ে গেছে এমনকি বিশ্বেও।কিন্তু যাঁদের আত্মত্যাগের কারণে আজকের এই মহান স্বাধীনতা।তাঁদের অবহেলার কারণে স্বাধীনতা পুরোপুরি স্বাধীন তা বলতে আমার মুখে আঁটকায়।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি সত্যিকারের মুক্তিযোদ্ধাকে সঠিক মূল্যায়নের মাধ্যমে স্বাধীনতাকে পূর্ণ স্বাধীন করাই হল সকল শহীদ মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের সঠিক… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
বুকপকেটে ভেজা চিঠি বৃষ্টিতে নয় বুলেট রক্তে। চিঠিটা খুলে কাঁপা কাঁপা হাতে জোড় গলায় পড়ার লোক নেই, কে পড়বে যার পড়ার কথা ছিলো সে তো নেই। পথচারী চিঠিটা খুললো__ প্রিয় জয়া, কেমন আছো? এবারের অপারেশন শেষে বাড়ি ফিরবো। কথা দিলাম এবার কথা রাখবোই। আমাদের লালন খুব বড় হয়ে গেছে! তাইনা? ও কে দেখিনা কতোদিন! ছেলেটা… [বিস্তারিত]
এই খর চৈত্রে কোন্ খেলা খেলতে, খেলিয়ে নিতে ভারি মজা! হাজার-বিজার খেলে দেয়া খেলায়; ঢিশুম্-ঢাশুম, ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস ছি-বুড়ি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, এক্কা দোক্কা, আর-ও কতশত কত কী, জানা অজানা; সব থেকে সহজ, পড়া-পড়া খেলা; নিবিষ্ট নিবিড় নিঝুমে, চৈত্রের কোকিল দুপুরে একাকী রাত্রির নিশুম গভীরে; চাঁদ/কাক জ্যোৎস্নায় শুদ্ধ/অশুদ্ধ গদ্য/পদ্য ছাইভস্ম তৃষিত হৃদয়ে, আকণ্ঠ জলে… [বিস্তারিত]
Times of India সংবাদের "কুপন দুনিয়া" ফিচারের লেখক নেহা ভারতী আজ লিংকডইন এ ইনবক্স করেছেন যে আমি লেখালিখির জন্য কত চার্জ নেই এবং তার ফিচারের জন্য কলাম লিখে দিতে পারবো কি না? মেসেজ পেয়ে আশ্চর্যান্বিত আমি প্রায় দুই মিনিট ঝিম মেরে বসেছিলাম। তাঁর মতন এত বড় মাপের একজন লেখক এই সামান্য অধমকে খুঁজে পেয়ে Times… [বিস্তারিত]
(এক) বইয়ের নাম "প্রেমরসের কাব্য" দেখে বইমেলা থেকে বইটি কিনেছিলাম। পড়ার পরে মনে হচ্ছে লেখক হয়তো মর্গের ডাক্তার ছিলেন যিনি নারীদেহের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কবিতা লিখেছেন। (দুই) বইমেলায় বন্ধুপত্নীকে নিজের বই উপহার দেয়ায় বন্ধুটি গত তিনবছর আমার সাথে কথা বলেনি যা পরে জেনেছি। অথচ দু'জনেই আমার ক্লাসমেট ছিলো। এবারের বইমেলায় সেই বন্ধুর প্রকাশিত 'অরণ্যের তিনটি… [বিস্তারিত]
-মানুষ আমি আমার কেনো পাখির মত মন? আজিজুল হক। বাড়ি বগুড়া শহরে। নিজের একটি ছোট মেশিনারির ইন্ডাস্ট্রি আছে। ইট তৈরীর জন্য অটোমেটিক মেশিন বানানো হয় তার ইন্ডাস্ট্রিতে। অটোমেটিক মেশিন বাংলাদেশে আসে প্রথমে চীন হতে। আমিও দুটো সেমি অটোমেটিক মেশিন আমদানী করেছি ইট তৈরীর জন্য। মেশিনে ছোট খাট কিছু সমস্যা দেখা দেয়ায় কিছুটা নিজের বুদ্ধিতেই তার… [বিস্তারিত]
সুখের ঠিকানা বেপরোয়া সুখের ভাগ নেবে বলে পরিপক্ব বসন্তের আড়াল-দ্বারে দাঁড়িয়েছে, অভিজ্ঞতার ভাগ নেবে, ভাগ তার চাই; জাগতিক ফাঁদে পড়ে হলেও লক্ষ-কোটি লাভ-ক্ষতির হিসেব ছাড়াই। দ্বিধা-দগ্ধ নিয়ন্ত্রণ-হীন প্রবঞ্চনা ছুটে-ফুটে এলেও বসন্ত সে চায়-ই; শতবারের করুণা ভিক্ষায় নয়, আগুন চিৎকারে। ******************************************* আচ্ছন্ন শিকারি ছুঁয়েছে কী ছোঁয়নি তছনছ করা শ্যামল শস্য ক্ষেত্র, অনু-মগ্ন রুগ্ণ কৃষক ক্লান্ত চৈত্রের… [বিস্তারিত]
সৌন্দর্যকে চিরকাল আত্মসাৎ ও নিজের প্রয়োজনে ব্যবহার করবার জন্য মানুষের মনে একটা দূর্বার বাসনা সবসময়ই জাগ্রত থাকে। এই সৌন্দর্যের প্রতি দুর্দমনীয় আকর্ষণ, এই অন্ধ আসক্তিমূলক প্রেম প্রত্যাখ্যান হলে সে প্রেম প্রার্থীকে সবলে করায়ত্ত করতে চায়। প্রেম বিকৃত হয়ে পরিণত হয় ক্রুর প্রতিহিংসায় এবং তা জীবনের এক পীড়াদায়ক অভিসম্পাতরূপে বর্তমান থাকে। রাহু যেমন চন্দ্র সূর্যকে ধীরে… [বিস্তারিত]
দশ বছর আগে জীবনে প্রথম মৃত্যুর সাথে পরিচিত হয়েছিলাম আব্বার শীতল কপাল স্পর্শ করে। তখন আকুল হয়ে কাঁদলে মাথায় একটি স্নেহের হাত অভয় দিয়ে বলতো "আমিতো আছি "। সেই হাতটিও হিমশীতল হয়ে গিয়েছিলো গত ১৩ই জানুয়ারি। না মাথায় আর কোন স্নেহের স্পর্শ পাইনি। আমার মা এবং বাচ্চাদের নিয়ে পার্কে হাঁটতে গিয়েছিলাম বিকেলে, কিছুটা হেঁটেই তিনি… [বিস্তারিত]
সুদর্শন স্বপ্নের রকমারি আঁটসাঁট স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে, দেয়ালে ঝুলে থাকে একটি সরব গ্রাফিতি, ‘কষ্টে আছি—আইজুদ্দিন’ মার্জিত কৌতূহল, অকপট সারল্য, অক্ষমতার চক্রে; উৎকণ্ঠা উদ্বিগ্নতায় মিল-মিশ-করে অ-নিরুপদ্রুপ দুষ্কর ঘুম দাড়িয়ে থাকে অদৃশ্য প্ল্যাকার্ডের মত। পৃথিবী বদলে দেয়ার স্বপ্ন দেখে দেখে নিজেই এক তর-না-সওয়া প্রচণ্ড বদল। প্রচণ্ড প্রতাপে কী-বোর্ড দাবালে স্বপ্নেরা সত্যি হয়ে হাসে-না/আসে-না, দোলনা দোলার মত।… [বিস্তারিত]
শব্দ স্রোত শব্দ দিয়ে ছুঁতে চাই চোখ দিয়ে ছুঁতে চাই নিঃশ্বাসে ছুঁতে চাই হৃদয় দিয়েও; ভালোবাসা ভালোলাগার আগুন স্পর্শে চিৎকার করে বলতে চাই সিসিফাসের মত! এ আমার দেশ, এ আমার মাটি। জমা রাখি না কোন দীর্ঘশ্বাস দীর্ঘ স্রোতের মত। ===================================== ভালোবাসার শেয়ারবাজার আঁকড়ে ধরে প্রস্তরখণ্ড ঝরনা-জলে কী ঝরে পড়ে পাপড়িগুলো, ছলকে-বলকে? কমলার রঙে রঙে! চিরস্থায়ী… [বিস্তারিত]
জন্মের পর আমাদের জীবন চলার পথ আরম্ভ হয় । প্রথমে শৈশব ক্রমান্বয়ে কৈশোর , যৌবন , মধ্য বয়স তারপর সর্ব শেষ বার্ধক্য । বাচ্চাদের সামনে বিরাট ভবিষ্যৎ থাকে আর তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক আশা করতে থাকি । কিন্তু বার্ধক্য যখন চলে আসে আর কিছু তাদের কাছ থেকে আশা করার থাকেনা । বৃদ্ধরা জীবনের শেষ… [বিস্তারিত]
সময়ের চৌরাস্তায় দাঁড়িয়ে নিরন্তর স্বপ্ন দেখি দৃশ্য থেকে দৃশ্যান্তরে, নির্জনতার সুরে সুরে তন্দ্রা-মগ্ন শূন্যতার একক প্রহরে; নিঃশঙ্ক নাবিক পাল তোলে, দার ফেলে জল সমুদ্রের গভীরে যাবে বলে, সংকোচহীন নিপুণ হাতে; দূর নীলাকাশের হাতছানি, স্বর্ণ-জলের তুমুল আহবান, সমুদ্রের নুন–গন্ধি শরীর জলে মেঘেদের আনাগোনা। সময় এখন ক্ষরণ ও সন্তাপের অনুকূলে শূন্যতা যখন সরব, সারা গৃহস্থালি জুড়ে, অলীক… [বিস্তারিত]
ফাগুনের তপ্ত হাওয়া ফাল্গুনের তপ্ত উতাল হাওয়া লেগেছে প্রাণে, শুধু তোমায় খুঁজি দুই নয়নে। মন চায় শুধু এখানে-ওখানে খুঁজে বেড়াতে, চায় না মন তোমায় হারাতে। ফাল্গুনের এই মৃদু হাওয়ায় উতালা আমার মন, কানে বাজে তোমার আগমন। তোমার আগমনী বার্তায় চেয়ে থাকি পথ পানে, তুমি কোথায় ফাগুনও না জানে। ফাগুনের সুরেলা হাওয়ায় তোমারই গাওয়া সুর, আহা্… [বিস্তারিত]
মহামূল্যবান যা-যা-কিছু ভেবেছি, জেনেছি-বুঝেছি আনন্দ-উচ্ছ্বাসে, (বসন্ত)শেষে দেখেছি/দেখছি ভস্ম-লীলা, নাট্যজনের মত; এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি) ঝরা ফুল, মলিন পালকে পালকে; মহল্লা-স্বর্গের কিনারে ঝুলে আছে শিথিল অনুরাগে, অভেদ্য রাত্রির মত। প্রাণের প্রাণে ছড়িয়ে/জড়িয়ে থাকা হৃদয়টুকু চোখ রাখছে অলিখিত সরোবরের খোঁজে। ছবি নেটের। [বিস্তারিত]
























