মূল লেখায় যান

আমার মা

সুরাইয়া নার্গিসএকান্ত অনুভূতি১২টি মন্তব্য

"আমার মা" আজ বিশ্ব নারী দিবস। আজকের এই দিনে পৃথিবীর প্রত্যেক নারীর প্রতি জানাই অসীম শ্রদ্ধা, অশেষ কৃতজ্ঞতা।একটা সংসার সুন্দর সুখি করার জন্য একজন নারীর অবদান অস্বীকার্য।পৃথিবীর সকল মা বোনকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। আম্মু সব সময় চেষ্টা করেন প্রতিদিন আমাদের সবার পছন্দ অনুযায়ী রান্না করতে। সেটা ছিলো শুক্রবার, দুপুরে খাবার মেনু রুটি আর মুরগির… [বিস্তারিত]

আমার ইচ্ছে

রেজওয়ানা কবিরএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

আমার ইচ্ছে আমি তোমার সাথে হাঁটবো, আমার ইচ্ছে ভোরের শিশিরবিন্দুর মাঝে গাঁ ভেজাবো। আমার ইচ্ছে সকালের আস্ত বড় সূর্যকে আয়না ভেবে নিজেকে প্রতিফলিত করব, আমার ইচ্ছে দুপুরের প্রখর রোদের তাপে নিজের রং চিনবো। আমার ইচ্ছে বিকেলের শেষ আলোয় পাল তোলা নৌকায় তোমার হাতটি ধরে ভেসে যাবো। আমার ইচ্ছে সন্ধ্যার পর ঘন কালো অন্ধকারের মাঝে, জোনাকী… [বিস্তারিত]

আজ এই সভ্যতায় দাড়িয়ে নারী হিসাবে বেশ স্বাধীন আমরা।এই স্বাধীনতা অর্থনৈতিক,রাজনৈতিক,সামাজিক সবদিক হতে আছে।তবে তা একদিনে আসেনি। দীর্ঘদিনের সংগ্রামের ফল এটা। একটা সময় নারীকে কেবল দাসি হিসাবে ব্যবহার করা হত। আবার নারীকে শুধু ভোগ্যপন্য হিসাবে ব্যবহার করা হয়েছে সেই পর্যায় হতে আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা স্বাধীনতার স্বীকৃতি পেয়েছি। নারীরা এখন ঘরে - বাহিরে সমান… [বিস্তারিত]

সকালের রোদ তখনও কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করেনি, এমনি এক আলোকময় ক্ষণে বিভার জন্ম। সবার চোখ ধাঁধিয়ে গেল তার রূপের ঝলকে। বাবা-মায়ের অনেক সাধনার ধন এইমাত্র ধরিত্রীর বুকে অবস্থান নেয়া বিভা। বিভা এক পা হাঁটে দু'পা হাঁটে চারিদিকে শুধু আলোকরশ্মি ছড়িয়ে পড়ে। কিন্তু বিভার জীবনের আলো একটু একটু করে নিভতে থাকে, জীবনের ভালো লাগা গুলো… [বিস্তারিত]

ভয়!

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

জীবন নাকি চলে হিসেবে,প্যাচে। আর অনেক উপরে উঠতে গেলেও একটু কৌশলী হতে হয়। সময় জ্ঞান থাকতে হয়, জীবন নিয়ে জটিল হিসেব নিকেষ করতে হয়। উপরে ওঠা কাকে বলে,সে ব্যাখ্যায় না যাই, কারণ আমি এটা বুঝি না। কারও সহযোগীতায় নির্দ্ধিধায় হাত বাড়ানো,পাশে দাঁড়ানো আমার অভ্যাস। আর সেটা যদি সুসম্পর্কের ক্ষেত্রে হয় তাহলে তো কোন কথাই নেই।… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

'ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো–তোমার মনের মন্দিরে' রবী ঠাকুর মেবি প্রকৃত ভালোবাসার রূপটা নিজ চোখে দেখেই গানটি লিখেছেন। ভালোবাসার তরে গোটা জগৎটাই যেন বিস্মিত এক নাম। ভালোবাসা রূপ, বয়স আর যৌবনের ঊর্ধে। পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে গোটাকয়েক মানুষ তো আছেই 'যাদের কাছে চেহারার সৌন্দর্য্য থেকে মনের সৌন্দর্য্যটাই শ্রেয়। দুনিয়ার এত এত প্রেমিকদের… [বিস্তারিত]

"আমি নারী ; আমি তিনদিকে ছুটি। " কথাটা শুনতে খারাপ লাগলেও, আমার বলতে ভালো লাগে। আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কি? মাথায় এবার অনেক শব্দের জট। কেউ কেউ বলবেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আবার একটু এগিয়ে যাওয়া মানুষরা বলবেন, এগুলো তো ধর্ম। হবে, চাইনিজ, মঙ্গোলিয়ান, জার্মান, ইংরেজ। শ্রেষ্ঠত্বের বারোটা বাজিয়ে যখন আমি বলবো, " নারী জাতি!… [বিস্তারিত]

ভুলের মোহে

প্রদীপ চক্রবর্তীএকান্ত অনুভূতি১০টি মন্তব্য

তুমি এসেছিলে কোন এক ঘনঘোর সন্ধ্যায়। আবরণে আবির, ললাটে লালটিপ দূর হতে নবরাগ রঙ্গিনীরূপে। এসেছিলে কোন এক গোধূলির শ্যাম বিলাসিনী করবী ফুলের সুগন্ধি মেখে। এসেছিলে ষোড়শীরূপে। তখন পুরো পাড়ায় পাড়ায় চলছে বসন্তের মরসুম। চারদিকে ঝরে পড়ে আছে হরিলুটের মতো শুকনো পাতার দল। মাঝেমধ্যে সীমানা পেরিয়ে আসে তোমার ভেজা চুলের পারিজাত সুগন্ধি। সে সুগন্ধিতে রয়েছে মাদকীয়… [বিস্তারিত]

এখন সময় এসেছে/সময় হয়েছে, বয়স ও বোধবুদ্ধি দিয়ে/নিয়ে, অবশিষ্ট যেটুকু আছে, ইঁচড়ে পাকা হিংসের চাষবাস ঠেলে ফেলে শেকড় সন্ধানের; নূতনের চারাগাছ জন্মাবে, নিরেট সখ্যতার বেড়াজালে। প্রবল শৈত্যের বিদায়, আলো-ঝলমল রোদ, পাতাঝরা বসন্ত মুহূর্ত, কৃতজ্ঞতার মত ঝুলে আছে থোকাথোকা ফুলে, এ এক মন আনমন করা আনন্দানুভূতি। এক চিমটি ফষ্টির সাথে এক মুঠো নষ্টি মিশিয়ে, অকৃপণ বসন্ত… [বিস্তারিত]

বিজনপথের শেষসীমানায় অপেক্ষারত কবি হয়তো কবিতাপাঠে মগ্ন! স্পর্শী অনুভবে টোল পরা গালে আলতো ছোঁয়ায় ফাগুনের যে বাতাস তাঁকে ছুঁয়ে যায়, হে কবি বুঝে নিও - তোমার কবিতা মিশে আছে বেদুঈনের বুকভরা ভালোবাসার অস্তিত্বে। অন্তহীন নিস্তব্ধতায় নিঃসঙ্গ বেদনার হাওয়ার পালে বয়ে যাওয়া বাতাসের শোঁশোঁ মৃদুমন্দ শব্দে কেঁপে ওঠে বুক! অমানিশার ঘোর অন্ধকার ভেদ করে একদিন আলো… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

নিনাদের আওয়াজ নেই

বন্যা লিপিএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

আগাম সংকেতহীন ফুঁৎকার নিনাদের ডামাডোল! অপ্রস্তত নগরের বিদ্ধস্থতার করুন চিত্রের প্রকাশ্য বিবরন। এখানে বলয়হীন মানবের ইতিকথা রাখা আছে ধুসর পোষ্টারের অক্ষরের ছায়ায়। পরিধীহীন দুঃখনদী আছে একটা। যার তীর ভাঙা ইতিহাস সেঁটে আছে পোড়া দেয়ালের ইট গাঁথুনির ফাঁকে ফাকে। ক্ষুদ্রাতিক্ষুদ্র বালু সিমেন্টের গাত্রে লিপিবদ্ধ প্রহসনের দালিলিক সিলমোহর। বাতাসে ভেসে বেড়াচ্ছে এক একটা শব্দের মুহুর্মুহু ধ্বনি। সুরে… [বিস্তারিত]

নিজস্ব ভুবন

পপি তালুকদারএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

খুব জানতে ইচ্ছে করে, খুব.. ……………জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতো আছ নাকি অনেক খানি বদলে গেছ খুব জানতে ইচ্ছে করে........ হঠাৎ কয়েক দিন যাবত গানটির প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে! এর আগে কত শুনেছি এত টা ভালো লাগেনি।যাই হোক মাঝে মাঝে মনের কোনে কার কথা যেন মনে পড়ে! সেটা… [বিস্তারিত]

একান্ত আমি

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি৩৫টি মন্তব্য

অনেক দিন হলো আমি কিছু লিখতে পারছি না। পড়ছি, কিন্তু কি পড়ছি সেটা দেখার জন্য আবারও প্রথম থেকে পড়ে নিতে হচ্ছে। আসলেই আমি পারছি না। যেন সবকিছু থমকে গেছে, যেন ছন্দপতন হয়ে গেছে সময়ের, আমার! এলোমেলো-অগোছালো আমিটাকে যতই গোছানোর চেষ্টা করছি ততোই আরও দুর্বোধ্য হয়ে যাচ্ছে সব। কিছু কথা, কিছু ব্যাথা, কিছু প্রশ্ন, আর অনেক… [বিস্তারিত]

গোড়ায় গলদ হয় যেন অবসান

মনির হোসেন মমিএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

সেই দিন মাদ্রাসা এবং স্কুল পড়ুয়া এক নতুন প্রজন্মকে জিজ্ঞাস করলাম- আচ্ছা, তোমরা কী জানো একুশ মানে কী ? তখন তারা জবাবে শুধু বলেছিলো -ঐতো শহীদ মিনারে ফুল দিতে যেতে হবে। শুধু কী তাই? এর ইতিহাস জানো? আর কেনই বা ফুল দিতে যাবে শহীদ মিনারে? জবাবে বলেছিলো-সবায় যায়তো তাই আমরাও যাই। শুধু এ টুকুই জানো… [বিস্তারিত]

তুমি আসবে

প্রদীপ চক্রবর্তীএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

আমাদের আর ঘরে ফেরা হয় না বলে, কেবল বিবাগী পাখির মতো দিকভ্রান্তে উড়তে ইচ্ছে হয়। কখনো ইচ্ছে হয় নদীর মতো বয়ে চলতে। কখনো বা ইচ্ছে হয় ফেরিওয়ালার মতো এক পাড়া থেকে আরেক পাড়ায় ঘুরে বেড়াতে। আসলে ইচ্ছেগুলো আজকাল খামখেয়ালি। আমাদের শরীর ছুঁয়ে কত রাখালিয়া বিকেল চলে যায়। আমরা সে বিকেলের রোদ আর গায়ে মাখতে পারিনা।… [বিস্তারিত]