মূল লেখায় যান

ফাগুনের তপ্ত হাওয়া

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৭টি মন্তব্য

ফাগুনের তপ্ত হাওয়া

ফাল্গুনের তপ্ত উতাল হাওয়া লেগেছে প্রাণে,

শুধু তোমায় খুঁজি দুই নয়নে।

মন চায় শুধু এখানে-ওখানে খুঁজে বেড়াতে,

চায় না মন তোমায় হারাতে।

ফাল্গুনের এই মৃদু হাওয়ায় উতালা আমার মন,

কানে বাজে তোমার আগমন।

তোমার আগমনী বার্তায় চেয়ে থাকি পথ পানে,

তুমি কোথায় ফাগুনও না জানে।

ফাগুনের সুরেলা হাওয়ায় তোমারই গাওয়া সুর,

আহা্ কতো যে মিষ্টিমধুর!

কিন্তু তুমি নেই,

কোথাও নেই!

আছে ঐ কৃষ্ণচূড়া,

যেখানে বসে তুমি দিতে সাড়া।

তোমার মান-মন্দিরের প্রাচীরে কী লাগেনি হাওয়া?

ফাগুনই তো ছিলো চাওয়া-পাওয়া।

 

মোট পড়েছেনঃ ৮০৮জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. ফাগুনের তপ্ত হাওয়ায় হারাতে চায় মন প্রিয় সাথী নিয়ে। প্রিয়জন কাছে থাকলে সবকিছুতেই ভালোলাগা জন্মায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরত। শুভ সকাল

  2. ’ফাগুন হাওয়া দিয়ে রঙে দোলা সুরে
    হৃদয়টাকে নিয়ে চলে দূর থেকে দূরে।’

    সুন্দর হৃদয়গ্রাহী নিবেদন।
    অনেক অনেক মুগ্ধতা ও ভালোলাগা রেখে গেলাম।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন নিরন্তর।

  3. ফাগুন আসিল তবে সেতো ফিরে এলোনা।
    ফাগুন মানেই দোলা দেয়া মনের মনিকোঠায় অবারিত ভাবনা।
    প্রিয়জনের সাথে থাকা শুভময় সময়ের ভাবনায় হারিয়ে যাওয়া।সুন্দর লিখেছেন ভাই।ভাল থাকুন শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।