মূল লেখায় যান

নাট্যজনের বসন্ত

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩১টি মন্তব্য

মহামূল্যবান যা-যা-কিছু ভেবেছি,
জেনেছি-বুঝেছি আনন্দ-উচ্ছ্বাসে,
(বসন্ত)শেষে দেখেছি/দেখছি
ভস্ম-লীলা, নাট্যজনের মত;

এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত
শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি)
ঝরা ফুল, মলিন পালকে পালকে;
মহল্লা-স্বর্গের কিনারে ঝুলে আছে
শিথিল অনুরাগে, অভেদ্য রাত্রির মত।

প্রাণের প্রাণে ছড়িয়ে/জড়িয়ে থাকা হৃদয়টুকু
চোখ রাখছে অলিখিত সরোবরের খোঁজে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ৮৯৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

  1. “এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত
    শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি)”

    কয়েক দিন আগে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতা স্টিভ জবস এর শেষ সময়ের কিছু কথা পড়েছিলাম আপনার কবিতার এই চরণ টুকু যেন সেই কথারই প্রতিধ্বনি।

  2. ঝরা ফুলের পালক দেখে অভিমানী ভালোবাসার কথা মনে পরে।মনে পরে প্রিয় সে হাত যা এখনো খুঁজা হয় নিরবে নিবৃত্তে………
    আজকাল শহুরের বসন্ত লীলা সত্যিই মেকি মনে হয়।
    মনে হয় নিস্তেজ প্রাণে অযাচিত আনন্দ খুঁজা।

  3. আসলে সবই নশ্বর।
    শুধু দিন রাতের মতো আসা যাওয়া আর পালাবদল।
    হৃদ্ধতা মূলত আজকাল হারিয়ে যাচ্ছে। যদি কেউ আশা করে তার জন্য আছে নির্জলা সরোবর।
    জানিনা কতোটুকু বুঝতে পেরেছি। কিন্তু পড়েছি বেশ কয়েক বার।
    শুধু এটুকু বলবো পড়তে ভালো লাগে। একটা আবেশ ছড়িয়ে পড়ে অনুভবে।

    1. বোঝাবুঝির কিচ্ছু নেই।
      স্রষ্টার কাছে নিখুঁত আত্মসমর্পণের নীরব ইচ্ছের প্রকাশ।
      পড়ছেন দেখে আনন্দিত হচ্ছি।
      আল্লাহ আপনাকে ভাল রাখবেন। ধন্যবাদ।

  4. মনের বসন্ত খুঁজে ফিরি কিন্তু দেখি শুধু পোশাক আর রঙের বাহার মানুষের মুখোশ হিসেবে। কেউ কি ভালো আছে? শুধুই ভালো থাকার অভিনয়। তবুও অধরা, বিশুদ্ধ সরোবর খুঁজি বেঁচে থাকার আনন্দ নিতে। অবিরত শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?