মূল লেখায় যান

মিস করছি ভীষণ

ইকরাম মাহমুদবিবিধ১৯টি মন্তব্য

এতক্ষণে প্রায় সবাই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে।
কেউ কেউ আসছে এখনো।
কেউ জ্যামে, কেউ রাস্তায়, কিংবা এখনো কেউ বাসায়ই।
কেউ ১ নং গেটে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে চেনামুখ।
কেউ ইতিমধ্যে পেয়েও গেছে ১ নং গেটের ডানদিকের গলিটা।
কেউ চেনা তবু অচেনা শুধু নামটাই জানা
একই সাথে হেঁটে যাচ্ছে মিলনমেলায়।
একই সাথে খুঁজতে থাকা দুজন গিয়েই বলছে হয়তো, এ্যাঁই আপনাকেই তো বললাম ১ নং গেটটা কোনদিকে!!?
উহ্ আপনিই আমাদের একজন?
আগে জানলে এটুক রাস্তা একসাথেই আসতে পারতাম।
কেউ কেউ দুর থেকে ধূসর টিশার্ট দেখেই ধরে নিয়েছেন, ঐ তো আমাদের ইকরাম জিসান ভাই।
কেউ কেউ লাল টিশার্ট খুঁজছে।
কেউ খুঁজছে র‍্যাব এর কন্টোল রুম….
কেউ আবার খুঁজেই পাচ্ছে না।
কী মধুর প্রাপ্তি আর অপ্রাপ্তির খেলা।
খুঁজছে অথচ পাচ্ছেনা।

আর….
আমি খুঁজছি দিনশেষ
না, মিলনমেলায় নয়।
হ্যাঁ, সোনেলার দিগন্তে
জলসিঁড়ির ধারে
ধারণকরা বিচিত্র চিত্র দেখার অপেক্ষায়।

খোঁজা হলোনা প্রিয়দের মুখমেলায়
অনেকগুলো প্রিয়মুখ।
মিস করছি ভীষণ!

মোট পড়েছেনঃ ১১৫০জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. মিলন মেলার স্থান খুঁজে পাননি এমন তিনজন এসে ফিরে গিয়েছেন। এসেও অংশ নিতে পারেননি, ভীষণ মর্ম বেদনায় ভুগছেন তারা।
    আপনাকে খুব মিস করেছি। ভবিষ্যতে যেন আর মিস না করি।

  2. মিস করলেন কিভাবে? আর মিস করেই এমন কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো কবিতা লিখে ফেললেন! খুব ভালো লাগলো।
    কিন্তু ছবি আমি দেখবো না কিছুতেই। এই চোখে হাত দিলাম -:- (কানে আঙ্গুল আর চোখে হাত এক ধরে নিন)

  3. আমিও মিস করেছি ভীষন। আমিও এবার বইমেলায় ১ নং গেট দিয়ে ঢুকার সময় খুঁজছিলাম কিছু প্রিয় মুখ, ভাবছিলাম, ইশ! কেউ বলে উঠুক,” এই রিতু আপু” কিন্তু তা আর হলো না।
    ভাল লেখা। ভাল থাকুন। শুভকামনা রইলো।