মূল লেখায় যান

একসময়ের আমরা

ইকরাম মাহমুদকবিতা২৬টি মন্তব্য

একসময় দু’জনের আর কথা হবেনা
ফোনে অথবা চ্যাটিং-এ।
দেখাও হবেনা দু’জনের একসময়
পথে,বাসে অথবা কোনো ভীড়ে।
চেনা মুখ অচেনা হবে একসময়
আড্ডার আসরও বসবে না আর,
অযথা আলোচনাও হবেনা একসময়।
একসময় শুভেচ্ছা বার্তাও পথ হারাবে
বন্ধু অথবা অন্য কোনো দিবসের।
দোষ অথবা গুণগুলো খুঁজবে না
কেউ কারো একসময়।
ভুলের বোঝা ভারী হবে ক্রমেই দু’জনের।
দু’জনই অবুঝ হবে একসময়।
মন বুঝার ক্ষমতা হারাবে দু’জনই একসময়।
একসময়ের ‘আমরা’ হবে
তুমি ও আমি একসময়।

মোট পড়েছেনঃ ৮৪৯জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. আমি আমিনা, তুমি তুমি না
    পাশাপাশি বসা হয়না
    মাঝে মাঝে থাকা থাকি
    আড্ডা আড্ডি চলি চলি
    হয় না, ঘরও হয় ভরসা
    দুজনে কথা বলা বলি।

    আসলেই ভাই জীবন সময়ের সাথে এরকমই হয়। সুন্দর লেখা ভাল লাগলো।

    1. সময়ের পরিবর্তনে নিজেদেরই চেনাটা দুষ্কর হয়ে যায়। ছোট্ট এবং সুন্দর কয়টি শব্দের সম্মিলন ঘটালেন। এরেই কয় জাত কবি। শুভেচ্ছা গ্রহন করুন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।