মূল লেখায় যান

ভালোবাসা মানে (পর্ব-০৭)

শামীনুল হক হীরাকবিতা১২টি মন্তব্য

ভালোবাসা মানে শুকনো নদীর জলের ঢেউ,
ভালোবাসা মানে মনের কথা জানেনা কেউ।
ভালোবাসা মানে মহাসমুদ্রে সাঁতার কাটা,
ভালোবাসা মানে অভিমানের জোয়ার ভাটা।
ভালোবাসা মানে চাঁদের মাঝে প্রিয়ার মুখ,
ভালোবাসা মানে শত দুঃখেও হাজার সুখ।
ভালোবাসা মানে কোকিল কন্ঠ প্রিয়ার গানে,
ভালোবাসা মানে মন ছুটে যায় প্রিয়ার টানে।
ভালোবাসা মানে হাসির মাঝে মুক্তো ঝরা,
ভালোবাসা মানে নীরব মনকে পাগল করা।
ভালোবাসা মানে অমাবস্যা চাঁদ প্রিয়ার টিপ,
ভালোবাসা মানে চণ্ডীদাসের বড়শির ছিপ।

মোট পড়েছেনঃ ৯০৪জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ভাই, আপনি যে পাতা রিফ্রেশ করে পাঠক সংখ্যা বাড়িয়ে প্রথম হন। কিন্তু এতে প্রকৃত পাঠক তো বোঝা যায় না। আপনি যে পাতা রিফ্রেশ করেন। এটা মডারেটররা দেখতে পান।
    আশা করি আর এমন করবেন না।
    ভালো থাকবেন।