মূল লেখায় যান

দূরের বন্ধু

শামীনুল হক হীরাসঙ্গীত১টি মন্তব্য

প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলাতো তুমি বিনা কেমন কইরা রই।

 

এই বুকেতে তোমারি স্থান বলতে আদর করে,
সেই তুমি আজ বুক ফাটাইয়া দূরে গেলে সরে।
বুঝলানাতো তুমি আমার জীবন নামের প্রাণসই–
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।

 

কষ্টের মাঝেও বুকে টানতে পাগলেরই মত,
উজার করে করতে আদর আকাশে নীল যত।
মিথ্যা নামের নাটক দিয়া সত্যের উপর দিলা মই–
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।।

 

প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।

মোট পড়েছেনঃ ৯২১জনআজ পড়েছেনঃ ০জন

১টি মন্তব্য