মূল লেখায় যান

বলা যায় যেকোনও সময়

রেহানা বীথিএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

কোনও এক রাতে
যদি বিস্তৃত খোলামাঠে
গলে যেতে দেখো রূপোলী জ্যোৎস্নাকে
জেনো, বলা যায় এ রাতের বেলায়, ভালোবাসি।
না থাক কোনও প্রস্তুতি, হাতে লাল গোলাপ
দিনের যেকোনও সময় হুট করে মনে এলেই বলা যায়, ভালোবাসি।
থেকো না বসন্তদিনের অপেক্ষায়
কৃষ্ণচূড়ার কুঁড়ি ফুটতে দিও না
তোমার শূন্যতার গায়ে কোমল পরশ বুলিয়ে বলে দাও, ভালোবাসি…….

মোট পড়েছেনঃ ৮৮০জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. তোমার শূন্যতার গায়ে কোমল পরশ বুলিয়ে বলে দাও, ভালোবাসি…….
    সূপর্ণার মতো করেই বলি… বলে দিবে ‘ভালোবাসি’। না বলে পারবেইনা। শুভ কামনা রইলো।