মূল লেখায় যান

প্রজাপতি

মেহেরী তাজএকান্ত অনুভূতি৪৩টি মন্তব্য

11657343_679237015514713_1276991879_n
দু হাতে জানালার পাল্লা দুটো খুলে দিলাম। বেশ কিছুদিন ঘরে আলো বাতাসের প্রবেশ নেই। ঘরের বাতাসে ভেপসা গন্ধ। সেটাকে দূর করতে হবে। ফ্যানটা ছেড়ে রেখেছি। এক হাতে নিজের ব্যবহারি বডি স্প্রে আর অন্য হাতে সুন্দর গন্ধের একটা রুম স্প্রে নিয়ে স্প্রে করছি ঘরের প্রতিটা কোনায়,পুরাতন আর অপ্রয়োজনীয় কিছু ছুড়ে ফেলে দিচ্ছি ঘর থেকে। মোদ্দা কথা ঘরটাকে সাজাচ্ছি নতুন করে।

বাতাস এসে আমার কানে কানে বলে গেছে এই ঘরে বেশ বড়,চাপা রঙের  একটা প্রজাপতি আসবে। যে ছোট্ট একটা ঘর চায়,সাথে একটা খোলা জানালা। যে জানালা দিয়ে একটু খানি নীল আকশ দেখা যাবে। যে জানালা দিয়ে সকালের রোদ এসে গায়ে মাখবে। বিকেলের আকাশে পাখির ওড়া উড়ি কিংবা রাতের সাদা চাঁদ টা আয়েস করে দেখা যাবে। সেটা দিয়ে হাত বাড়ালেই একটু বৃষ্টি ছোঁয়া যাবে। ঘরটাকে তার বসবাসের উপযোগী করে তুলছি।

বেশ তো থাকা হলো বন্ধ ঘরে,এবার না হয় একটু জানালাগুলো খুলেই দিলাম।

বন্ধ ঘরে থাকতে থাকতে হেরে যাওয়া সুন্দর প্রজাপতি টার জন্য আমার কোন আফসোস থাকলো না। কারন সে জানালা দিয়ে আকাশ দেখতে জানলো না।

বিঃদ্রঃ এই প্রজাপতি টা প্রায় একবছর আগে মরে গেছে। আমি এর দেহাবশেষ টা আমার একটা প্রিয় গয়নার সাথে রেখে দিয়েছি। অনেকেই মরা প্রজাপতি টা দেখে আমায় পাগল বলে। তবে মৃত প্রজাপতি টা হাতে নিয়ে ” ওয়াও” বলতে মোটেই ভুলে যায় না।

নওগাঁ
৯ এপ্রিল  ২০১৫ খৃষ্টাব্দ।

মোট পড়েছেনঃ ১০৭৬জনআজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. প্রজাপতির মৃত দেহ কেউ প্রিয় গয়নার সাথে সংরক্ষন করে তা এই প্রথম শুনলাম।আসলেই আপনি একটু পাগলাটে।তবে সবার মত আমিও বলছি,প্রজাপতিটি দেখতে তো বেশ সুন্দর 🙂
    আপু জানালা খুলে দেয়ার পর প্রজাপতিটা উড়ে যেতে চায়নি ?

    1. না ভাইয়া চায় নি।
      ও যে আমার জন্য মরে গেলো, আমি পারলে গহনা নয় তার চেয়েও প্রিয় কিছুর সাথে রেখে দিতাম। কিন্তু গহনা টা চোখের সামনে থাকে বলে ওটার সাথেই রেখেছি।

  2. লেখা পড়ে অন্য কিছু ভেবেছিলাম।বিঃদ্রঃ পড়ে বুঝলাম এটি প্রজাপতিকে নিয়ে লেখা।
    তোমার কাছে এত ফড়িং,প্রজাপতি আসে কেনো?
    এর আগে হাতের উপর ফড়িং এর ফটো দেখেছিলাম।

    ছোট লেখাটা ভালোই লেগেছে।

    1. অন্য কিছু? কি ভেবেছিলেন ভাইয়া? কিউরিসিটি হচ্ছে!
      কেন যেন চলে আসে, আমি নিজেও জানি না।
      আমার ফরিং এর কথা আপনার মনে আছে? 😮
      অনেক ধন্যবাদ ভাইয়া।

  3. প্রজাপতি ছোট্ট একটা ঘর চায়, একটা ছোট্ট জানলা। বাহ্। তোমার মধ্যেই সেই প্রজাপতি দেখতে পাচ্ছি।
    মৃত প্রজাপতি দেখে আমিও তোমাকে পাগল বললাম। তুমি অদ্ভূত মেয়ে। মনে করিয়ে এই গয়নার বাক্স দেখাবে আমাকে।
    সুন্দর প্রজাপতি, সুন্দর লেখা।

  4. গত বছরের শেষদিকে আমিও পাগলের মতো ইয়া বড়ো এক প্রজাপতির ছবি তুলেছিলাম। ফোন থেকে ছবি দেয়ার অপশন দেখতে পাচ্ছিনা। পরে দেখাবোনে।

    গয়নার বাক্সে মৃত প্রজাপতি! গা চুলকায় না? প্রজাপতির ডানার রেণুতে গা চুলকায় খুব। যে কয়দিন ধরেছি, ভীষণ চুলকিয়েছে।
    সুন্দর লেখা। লেখায় বন্ধ ঘরে বন্দী মেয়ের মন খারাপ করা আকুতি লুকিয়ে আছে। 🙁

    1. আপনার তোলা প্রজাপতিটার ছবি দেখতে চাই অতি শীঘ্রয়।

      গা চুলকায় না আপু। প্রজাপতি, ফরিং এগুলার সাথে আমার খুব সখ্যতা আছে।
      আর এই প্রজাপতি তো আমার জন্যই মারা গেছে ও আমায় কষ্ট দেবে কেনো?

  5. আমি ভেবেছিলাম প্রজাপতিটা আপনি।যে তার নিজের জন্য ছোট্টো একটা ঘর চায়,একটা ছোট্ট জানালা চায়, যে জানালা দিয়ে এক টুকরো আকাশ দেখা যায়,চাঁদ দেখা যায়, বৃষ্টি ছোঁয়া যায়।
    শেষে এসে বুঝলাম সত্যিই একটা প্রজাপতির জন্য আপনি ঘর সাজাচ্ছেন…।
    অসাধারন লাগলো… লেখাটি!

  6. এই প্রথম দেখলাম কেউ মৃত প্রজাপতি রাখে! ওস্তাদ আর কি কি শখ আছে এমন অদ্ভুৎ?লেখাটা কিন্তু দারুন হইছে 🙂 আচ্ছা মৃত প্রজাপতিও এত সুন্দর হয়? সুন্দর থাকে?

  7. তাজ আমি ভেবেছি তুমি নিজকে নিয়ে লিখেছ।প্রজাপতিকে এমন মায়ায় নিজের কাছে রেখে দেয়ায় এটি প্রমানিত যে তুমি সুন্দরের পূজারিণী এবং নরম মনের মানুষ।দিন দিন ভাল লিখছো তুমি।

  8. After a long long time, I have come across such a heart that shares my pain. This piece of writing is an outstanding attempt to present the pain from the death of freedom, dreams and possibilities of a young life within a very small context. Such a rhetoric writing yet so complete in itself is beyond our expressibility, which you have put into words so wonderfully. Thank you very much for such an expression in writing. I had also cried over the butterfly long dead and kept secretly in me. On reading your work, I felt as if I could cry out loud the very existence of that dear butterfly………………………..It is so me, it is so much of us.

    I appologise for trespassing, I am not THE DR. PARVEEN SULTANA, nothing like her, but her daughter Mahjabeen. Your story was so incredibly touching that I couldn’t help commenting
    on it.
    আমার পক্ষ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি, মেয়েকে অনধিকার প্রবেশ করতে দেবার জন্য ; কি করি বলুন হাযার হলেও মা; না দিয়ে পারলাম না।

    1. আমি কি জবাব দেবো বুঝতে পারছি না আপু।আপনার মেয়ে মাহজাবিন এর মন্তব্য এটি। #মাহজাবিন লেখাটি হঠাৎ করেই লিখে ফেলেছি।অনেকেই ভাবছেন এটি আমি আমার কথা লিখতে চেয়েছি।হয়ত তাই অথবা না।সবার এত এত প্রশংসায় আমি আসলে কিছুটা নার্ভাস হয়ে গিয়েছি।আমার কিছু লেখা আছে,যা লেখার পরে আমি নিজকেই প্রশ্ন করি,লেখাটি আমার তো? আপনার এমন মন্তব্য আমার লেখা সম্পর্কে সেরা মন্তব্যের একটি।ভালো থাকুন আপনি।

      #পারভিন আপু,মেয়েকে কেন আসতে দিবেন না?ঠিকই করেছেন আপনি।মেয়েকে একটি আইডি করে দিন।
      মা এবং মেয়েকে অনেক অনেক শুভেচ্ছা -{@