মূল লেখায় যান

পাহাড়পুর ভ্রমণ করুন

মেহেরী তাজছবিব্লগ, ভ্রমণ৪০টি মন্তব্য

যদি নওগাঁর কাউকে প্রশ্ন করা হয় নওগাঁ কেনো পরিচিত বা নওগাঁর একটা জনপ্রিয় জায়গার নাম বলুন, তাহলে সবার আগে যেটা মনে আসবে সেটা হলো “পাহাড়পুর”। নওগাঁয় মূলতঃ দুটো পাহাড়পুর। একটি “ন” পাহাড়পুর আর একটি “ব” পাহাড়পুর । “ন ” পাহাড়পুর হলো নওগাঁ পাহাড়পুর যা এক সময় গাঁজার জন্য বিখ্যাত ছিলো। আর “ব” পাহাড়পুর হলো বৌদ্ধবিহার পাহাড়পুর, যার জন্য এখন নওগাঁ বিখ্যাত।

দ্বিতীয় বারের মত পাহাড়পুর দেখা। এমন বিশেষ কিছু নাই ( আসলে নিজের জেলায় বলে এমন মনে হয় )। শুনেছিলাম আগে নাকি একদম চুড়াতে ওঠা যেত। কিন্তু আমার সৌভাগ্য কখনই হয়নি। যদি প্রশ্ন করা হয় কেনো উপরে ওঠা যায় না? তাহলে কোন উত্তর আসে না। আমরা মজা করে বলি মানুষের ওজনে পাহাড়পুর ইজ সিটিং ডাউন।

নওগাঁ শহর থেকে উত্তরে মোটামুটি দুঘণ্টা বাসের রাস্তা। টিকিটের দামও সাধ্যের মধ্যেই।

লালবাগকেল্লা বা আহসানমঞ্জিলের মত না হলেও পাক্কা চার ঘন্টা লেগে যাবে এখানকার সেই সময়ের তৈরী সকল শৈল্পিক নিদর্শন ভালোভাবে দেখে শেষ করতে।

আমাদের জীবন যেখানে হাজার/চৌদ্দশো/ একুশশো স্কয়ার ফিটে সীমাব্ধ সেখানে এই জায়গার ভেতরে ঢুকলেই দেখা যায় কি বিশাল বিস্তৃতিই না ছিলো তাদের সময়ের সব কিছুতে।

আমি ভেবেছি যতবার পারবো ততবার যাব পাহাড়পুর। আমার মতে সবার অন্তত একটা বার পাহাড়পুর দেখা উচিৎ।

সোনেলার সমস্ত ব্লগার,পাঠক এবং মডু গনকে আমাদের পাহাড়পুর দেখার আমন্ত্রন জানাচ্ছি।সবাই নিজ নিজ খরচে পাহাড়পুর ভ্রমণ করুন।গাইড হিসেবে পাবেন মেহেরী তাজকে, শর্তঃ আমার এই পোষ্ট প্রিন্ট করে নিয়ে আসবেন  🙂

মোট পড়েছেনঃ ৯৯৪জনআজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. বেশ কয়েক বার ব পাহাড় পুর যাওয়া হয়েছে, ন তে হয়নি, আসছে ফেব্রুয়ারী তে আরেকটা ট্যুর এর প্লান চলছে শিউর না, তবে বগুরাড় দই আর নওগাঁর চা মুখে লেগে আছে

  2. হি হি, গাইডের শর্ত অনেক পছন্দ হইছে 🙂
    ক্যাপচার গুলো বেশ সুন্দর হইছে। আমার তৃতীয় পাহাড়পুর ভ্রমন তাজের সাথে হবে ইনশাল্লাহ। তবে কবে হবে জানিনা। 🙁 দুবলহাটি রাজবাড়ি টা নিয়ে এরপর লিখে ফেলো, সবাই জানুক অনেকে যেটাকে নতুন গ্রাম বলে তাচ্ছিল্য করে সেই নওগাঁ কতো সুন্দর।

    1. গাইড পেতে হলে এই পোষ্টের প্রিন্ট কপি দেখাতে হবে আপু।এটি হবে টিকেট 🙂 ক্যাপচার ভালো হয়েছে শুনে ভালো লাগলো 🙂 একটা আড্ডা আর একটা ট্যুর বাঁকি থাকলো।লিখবো আপু দুবলহাটী রাজবাড়ী,জবায় বিল,দেবর দিঘী,কুশুমরা মসজিদ এর উপরে আলাদা আলাদা পোষ্ট দেবো ইনশআল্লাহ।নওগাঁ কতো সুন্দর দেখাতেই হবে 🙂

  3. আপনার সুবাধে অনেক কিছুই দেখতে পারছি দূর প্রবাস থেকে, মনেই হচ্ছে না দূর থেকে দেখছি, ঠিক যেন কাছ থেকে দাড়িয়েই অনুভব করছি। ধন্যবাদ আপনাকে অনেক অনেক।

      1. মজার কথা বলি তোকে
        মন দিয়ে শুনিস। শোন।
        তোকে যখন আমি ডাকি ‘তুই’
        টের কি পাস, তুই আমারই বোন?
        হাসছিস তুই, হাস না!
        ভালো, বলিস তোর মাকে।
        জানো মা! আমার এক ভাইয়া আছে
        পাগল! কোথায় যেন থাকে!

    1. তৃতীয় ছবিটা আমার কাছে তেমন ভালো লাগেনি,কিন্তু আমার দাদা বলছেন,এটাই নাকি ভালো ছবি। আপনিও তাই বললেন।আমি তাহলে না বুঝেই একটি ভালো ছবি তুলে ফেলেছি।চলে আসুন ভাইয়া।

  4. ছবি গুলো খুবই সুন্দর তুলেছেন আপনি।
    ‘ন’ পাহাড়পুর আর ‘ব’ পাহাড়পুর আছে এই পোষ্ট পড়ে প্রথম জানলাম।

    ইচ্ছে থাকা সত্বেও যেতে পারিনি
    গাইড যখন পাওয়া গিয়েছে,যাবো ইনশ আল্লাহ
    শর্ত মেনেই যাবো 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।