মূল লেখায় যান

পথের খোঁজে পথ//

বন্যা লিপিএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

পথ হাঁটছে পথের খোঁজে…….
শুকনো ধুলো ওড়া ঝরা পাতা উড়িয়ে
হাঁটছে পথ।
হাঁটছে আঁধারের মিছিল।
উপহাসের ধাঁরালো দন্ত, খাপখোলা তরবারির মতো ঝিকিয়ে চলছে কালো অধ্যায়ের শ্লোগান!!

হাঁটছে পথ
পথের খোঁজে।

দূর্বিনীত অবাধ্য ধুলোময় বাতাস
শুষে নিচ্ছে নিঃস্বাশের আয়ুস্কাল!
বোধ ব্যাধী’র টানাপোড়েনে ওষ্ঠাগত
সবুজায়তন।

গুণে গুণে প্রহরের পর প্রহর চক্ষু
বড় ক্লান্ত দীর্ঘ পথে।
আসবে!!
আসবে খরা ঘোচানো বর্ষা
আসবে পথের খোঁজে পথ
আসবে সবুজ আলোর সারথি।

হাঁটছে পথ পথের খোঁজে!!
পথের শেষেই পথ পাবে
পথের খোঁজ।

মোট পড়েছেনঃ ৮৩৯জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. পথ যদি অন্ধকার আর উপহাসের হয়ে পরে, তবে পথকেই খুঁজে নিতে হবে পথের প্রান্তরেখা। পথকেও পেরুতে হয় কণ্টকিত পথ। গোটানো বর্ষায় পথ খুঁজে পাক গোছানো পথ।

    লেখাটিতে বিষন্নতা ছিলো, অদম্য এক ইচ্ছে ছিলো। ভালো লেগেছে লেখাটি।

    শুভ কামনা, ভালোবাসায় থেকো বন্যা ❤❤