মূল লেখায় যান

ত্রাহ্যস্পর্শের উৎসব এবং রেঁনেসাস

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য


অপাপবিদ্ধ সি-গাল পাখীটির মৃত্যু হলো আজ । যদিও ওর জন্যে কোনো শোকসভা কিংবা কোনো আন্দোলন-মিছিল কিছুই হয়নি । খুণ হলো আজ পাখীটির জীবন । তার হত্যাকারী সাজা পাবেনা কখনো ।
ব্যস্ততর পথে হেঁটে যেতে যেতে চেয়ে দেখলাম দু’দিকে দুটো ডানা ছড়িয়ে পড়ে আছে । আগামী ভোরে ময়লার গাড়ী এসে তুলে নেবে । তারপর সব ট্রাশ ।

কিছুদূর সামনে এগিয়ে চোখে পড়লো একটি চার্চ এবং একটি ফুনারেল হোম । পাশাপাশি সহবস্থান । চার্চের বোর্ডে লেখা সিনথিয়া এবং আইরিশ-এর বিয়ের অনুষ্ঠান , তার পাশেই ফুনারেল হোমের বোর্ডে লেখা মিসেস রোজ এন্ডারসন । দু’দিকেই দুটো লিমুজিন । একদল মানুষের শরীরে কালো , অন্যদিকে শুভ্র সাদা পোষাক আর হরেক রং-এর ছড়াছড়ি ।

ঠিক এর উপরেই আকাশ জুড়ে অজস্র সি-গালসহ নাম-না জানা পাখীর দল ।

হ্যামিল্টন , কানাডা
১০ আগষ্ট , ২০১৪ ইং ।

মোট পড়েছেনঃ ১৫৬১জনআজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. মৃত সীগালের ডানায় লেপ্টে থাকা অজস্র স্বপ্নের মিহিকুচি, নোনা জলের ঘ্রাণ … আর নতুন জীবনের শুরুর প্রতি হাসিমাখা শুভকামনা। এইসব নিয়ে একান্তে চলে যাওয়া কারও, যাজকের নির্বিকার মুখ … পবিত্র জলের ফোটা। প্রতিটি উৎসব পরিবর্তিত শোকসভা। ভাল্লাগছে 🙂

     

     

     

     

     

     

     

  2. জীবনের সকরুন আনন্দ বেদনার কাব্য পাশাপাশি – ভাল লাগলো।
    একা আকাশটাই হয়ত সাক্ষী হয়ে থাকে, ওই পাপহীন সি-গালের প্রস্থানের কিংবা কারো নতুন জীবনের আবাহনের…।

  3. ২ নং মন্তব্যের জবাবে জানলাম এটি সত্যি ঘটনা। জীবন থমকে যাবার মত ঘটনা। তারপরেও এটিই জীবনের অংশ। খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন নীলাদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।