মূল লেখায় যান

ঘর্মাক্ত ইতিহাস

নীলাঞ্জনা নীলাকবিতা৩৪টি মন্তব্য

তোমার বুকে রেখেছিলাম কিছু অলীক সুখ
তাই তো সেখানে আমার থাকা হয়নি
চলে এসেছি বহুদূর…!
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

আমাকে তুমি বৃষ্টি হতে বললে,
আমি বৃষ্টি হোলাম।
তুমি রইলে সুখের দালানে
আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔

অনিমেষকে ভালোবাসো তুমি
অথচ কখনোই মাধবীলতা হতে পারোনি
কালবেলায় একলা আছি আমি এখনও।
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

তুমি চলে গেলে,
সূর্যের মুখ পান্ডুর হয়ে উঠলো
আর মসলিন মেঘ গাঢ় হয়ে ঝরে পড়লো
মন-আঙিনায়।
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧

এই যে তোমাকে নিয়ে কতো লিখে যাই
কতো ভেবে চলি
সে তো তুমি দেখোনা
একদিন সময়ের ইতিহাসে উঠে আসবে
কতো কতো চিরকুট ঘর্মাক্ত এই শার্টের বুকপকেটে ছিলো।
🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦

♦বহু পুরোনো লেখা পেয়ে গেলাম। সেই প্রথম একজন পুরুষের অনুভূতি নিয়ে প্রেমের লেখা লিখতে চেষ্টা করেছিলাম। লেখাটি কোথাও দেয়া হয়নি। হয়তো সোনেলা’র জন্যেই থেকে গিয়েছিলো।♦

শমশেরনগর চা’ বাগান
১৯৯৫ ইং।

মোট পড়েছেনঃ ১৫৯৩জনআজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. ওররে বাবা রে! এত্তো আগের লেখা তাও আবার এত্তো সুন্দর। আমার বসবাস কাদের সাথে! তখনতো আমি কবিতার “ক” বুঝি না।

    1. আগেই মডেল আর ট্রফি দিয়ে দেই। ওটা তো দেখছি এখন আপনার সম্পত্তি হয়ে গেছে। 🎖🎖🏆🏆

      আসলে পুরোনো নোটে পেয়ে গেলাম। আমি তো নিজেও অবাক। সম্পাদনা করিনি, যেমন ছিলো সেভাবেই বসিয়ে দিলাম।

      1. এই লেখাও এখন ইতিহাস হয়েই থাকবে। অনেক অনেক আগের কথাই বটে। কি দরকার সম্পাদনা করার, এগুলো অক্ষত অবস্থাতেই থাকুক।

        এই প্রবীণ কবিদের থেকে এখন দূরে দূরে থাকতে হবে।

        মেডেল আমাকে ছাড়ে না এখন আর!

  2. কবিতাটা পড়ছিলাম, আর কেমন কেমন জানি লাগছিলো। বিশেষ করে ঘর্মাক্ত বুক পকেটে এসে আটকেই গেছিলাম। শেষে দেখি এটা একজন পুরুষ প্রেমিকের অনুভূতি নিয়ে লেখা 😱😱

    নীলা আপু আমি কি শুধু শুধু বলি, আপনি সোনেলার কবিতার রানী। এই জন্যেই বলি। যেখানে নিজের আবেগ অনুভুতি লিখতে বসে কলম চিবিয়ে খাই, সেখানে আপনি পুরুষের অনুভূতি কি দারুণ করে লিখে দিয়েছেন। 😊😊

    ভালো থাকুন, ভালোবাসা ❤❤

    1. সাবিনা আপু এ আপনি কি বললেন! আসলে বন্ধু-বান্ধব আমার কম ছিলোনা। আর কয়েকজন খুব কাছেরই ছিলো, এখনও আছে। তাদের থেকেই নিয়েছি ভাবনা, ধার করাও বলতে পারেন। সহজ শব্দে চেষ্টা করেছি লেখার। একে কোনোভাবেই কবিতা বলা যায় না। কবিতা লেখা শিখতে হবে, জানিনা আদৌ শেখা হবে কিনা! তবে লেখা শিখতে হবে আপনার থেকে। আলো ছড়ায় আপনার লেখা আপু।

      অনেক ভালো থাকুন আপনিও। 💟

    1. নানা ইমো কমিয়ে দিয়েছি। তবে ভালো করে চেয়ে দেখো প্রতিটি লেখার সাথে যে ইমোজিগুলো দিয়েছি, তা কিন্তু মিলিয়ে দেয়া।

      পুরোনো লেখাগুলো বড়ো অযত্নে হারিয়ে গেছে। আমার লাল একটা ডায়েরিকে বড়ো মিস করি। ওটাতে প্রচুর লেখা ছিলো। সেই যে ২০১০ সালে দেশে গেলাম, তখন কই যে ফেলে এসেছি মনেই করতে পারছিনা। যেখানে গিয়েছিলাম খবরও করিয়েছি, কেউ পায়নি। আজ থাকলে বেশ কিছু লেখা ছিলো যা জাতীয় পত্রিকায় স্থান পেয়েছিলো। 😭

      1. হ্যা দেখেছি কমিয়ে দিয়েছো, আর লেখার সাথে মিলিয়ে ইমো দেয়া।
        কবিতা চর্চা তুই তো কমিয়ে দিলি, অথচ স্বভাব কবি তুই, জোর করে কবিতা লিখতে হয়না তোর।

  3. কিছু লেখা একদম নন এডিটিং ফর্মেই ভালো লাগে। এটিও তেমন, তবে ৯৫ সালে ইমো ছিলো কিনা উপরওয়ালা জানেন!!
    কারন আমিতো তখন ছুডো মাত্র ১৪ বছরের কিশোর।

    1. ইমো তো দিলাম এখন। লেখার সাথে মিলিয়ে।

      বর্তমানে কতো ভাবনা যে এই ইমো দিয়ে বোঝানো হয়! অনুভূতি কি এতো সহজে বুঝিয়ে দেয়া যায়? কেমন জানি কৃত্রিম লাগে, যদিও আমি নিজেও ব্যবহার করি, যখন কথা খুঁজে পাইনা। একটা সময় কতো কঠিন ছিলো শব্দ হাতড়ে ফিরতে হতো।

      ১৪ বছরটা কী চাপ পড়ালেখার, তাই না তৌহিদ ভাই?

  4. আমাকে তুমি বৃষ্টি হতে বললে,
    আমি বৃষ্টি হোলাম।
    তুমি রইলে সুখের দালানে
    আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।

    নীলা আপু,
    এবার আমরা বলছি আপনি হোন রোদ্রুর। আর বৃষ্টি ভেজা সব শুষ্ক করে দিন আপনার উষ্ণতায়।
    খুব সুন্দর লেখেছেন আপু। পড়ে ভালো লাগলো্

  5. খুবই সুন্দর নীলাদি, কবিতার ভেতরে সেই সময়ের তিব্র গন্ধ আছে। শুভ কামনা

  6. তোমাকেই ভেবে কবিতা লিখি
    কবিতায় আঁকি তোমার-ই ঐ মুখ
    দিবানিশি, স্বভাবী স্বভাবে।
    চোখ মেলে থাকি নয়ন পানে
    এখন-ই এলে বুঝি আপন মনে
    হাসিতে হৃদয় জুড়িয়ে।

    মেয়ে ভাব নিতে চাইলাম!!

  7. কি লিখব বুঝে উঠতে পারছি না, রোদ বৃষ্টি সব গেলে চিঠিটাই যে পকেট থেকে বের করা হল না।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।