মূল লেখায় যান

ছবক – ৩

ওয়ালিনা চৌধুরী অভিএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

কেউ একজন আমার ছবক ২ এর পালটা জবাবে পোষ্ট দিয়েছে। তাঁর পোষ্ট কপি করে এখানে দিলাম।
এভাবে না হলে খেলা জমে না । মুহাহাহাহাহাহাহাহাহ 😀

১। নির্বোধরাই ভালো
২। জনসেবা যারা করে তাদের পরিবার হওয়া বোকামি কারণ এরা পরিবারের প্রতি উদাসীন
৩। জীবনকে কোনও ভাল কাজের অংশ বানানো নিজেকে ধ্বংসের অন্যরূপ
৪। সেই শুদ্ধ যে কর্মে সাধু চিন্তায় সৎ
৫। বুদ্ধিমতী নারী স্বার্থপর
৬। ছোট পাঞ্জা ওয়ালা হাতের পুরুষেরা চালাক হয়
৭। যে বেশি দুর্বল সে অন্যর দুর্বলতাকে পুজি করে তাকে ওখানেই আঘাত করে
৮। অশিক্ষিত সমাজে থাকলে একজন শিক্ষিত অশিক্ষিতর মত আচরণ করে
৯। পোড়া খাওয়া মানুষেরা তাদের ভাল সময়ে অত্যাচারী হয়
১০। বানর কখনো মানুশ হয় না পশু চিরকালই পশু …

সেই কেউ একজন আর কেউ নন, আমার জানেমান স্বামী নাজমুল আরেফিন। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো, সারাক্ষন যেন এমনি মারামারি করতে পারি। লাইফ টা আসলেই কত সুন্দর (3

#Department of ছবক থেকে প্রকাশিত

পোষ্টের ছবি কৃতজ্ঞতা আমার আব্বা, তাঁর নাম বলতে মানা 🙂

মোট পড়েছেনঃ ৭২২জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. সেই কেউ একজন আর কেউ নন, আমার জানেমান স্বামী নাজমুল আরেফিন।ভালবাসার অনন্য উপহার।অবশ্যই এমন মিল মহব্বতের পরিবারটি যেন সর্বদায় মিলে মিশে ভাল থাকেন। -{@ (y)

  2. আপনার ছবক বেশি ভালো হইছে। মাথাই খারাপ পোলাগো সাপোর্ট করমু? মারামারিতে আপনিই জিতুন শুভকামনা, না পারলে খুন্তির ব্যবহার অপরিহার্য।
    আপনার আব্বাতো হেভি ছবি আঁকছে। ছ এর সাথে বক। কন্যার নাম রওশন করেছে।
    নাজমুল ভাইয়ার জন্য আমার সমবেদনা রইলো 🙂

  3. আপু তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আপনাকে জিততেই হবে। অবশ্য পরাজিত হলেও আনন্দ কম হবে না আপনার, বুঝি :p
    ছ এর বক এর ছবিটা আপনার আব্বা একে দিয়েছেন ? আমি তো ভেবেছি এটি কোন বিশ্ববিখ্যাত চিত্র শিল্পির অমর শিল্প -{@